উদ্দীপকে উল্লিখিত বৈশিষ্ট্যসম্পন্ন শিক্ষার্থীদের জন্য আমাদের করণীয়সমূহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বৈশিষ্ট্যসম্পন্ন তথা প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আমাদের করণীয় রয়েছে।প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আমাদের করণীয় হলো তাদেরকে অন্য শিক্ষার্থীর মতোই সমঅধিকারে শিক্ষার সুযোগ দেওয়া। এজন্য পড়াশোনায় প্রয়োজনীয় সহায়তা, পরিবেশ ও উৎসাহ প্রদান করে তাঁদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে নিতে হবে। উদ্দীপকের শিক্ষার্থীর মতো শিক্ষার্থীদের জন্য প্রথমেই কলেজে লিফট, সহজ প্রবেশপথ ও বিশেষ আসনের ব্যবস্থা করা দরকার। পরীক্ষার সময় অতিরিক্ত সময় দেওয়া এবং প্রয়োজনীয় সহায়তাকারী নিশ্চিত করা উচিত। তাদের জন্য উপযুক্ত প্রশিক্ষণ, প্রযুক্তি ব্যবহার ও কারিগরি শিক্ষা দিলে আত্মনির্ভর হওয়ার সুযোগ বাড়ে। শিক্ষকরা যেন সহনশীল ও সহযোগিতাপূর্ণ আচরণ করেন এবং পাঠদানে তাদের প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনেন, সেটিও গুরুত্বপূর্ণ। পরিবার, সহপাঠী ও সমাজের মানুষের মানসিক সমর্থন তাদের আত্মবিশ্বাস বাড়ায়। পাশাপাশি সরকারি-বেসরকারি উদ্যোগে চাকরির সুযোগ ও আর্থিক সহায়তা দিলে তারা শিক্ষাজীবন শেষে সম্মানের সাথে সমাজে অবদান-রাখতে পারবে।আলোচনার শেষে তাই বলা যায়, শিক্ষার পরিবেশ উন্নয়ন, সহায়তা প্রদান, সচেতনতা বৃদ্ধি ও সমঅধিকার নিশ্চিত করলে 'B [গণিত] -এর মতো শিক্ষার্থীরা স্বপ্ন পূরণ করে সফল জীবন গড়তে পারবে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বৈশিষ্ট্যসম্পন্ন শিক্ষার্থীদের জন্য আমাদের করণীয়স…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর