শেয়ারFacebookWhatsApp

ইভটিজিং কী?

উত্তর: পুরুষ কর্তৃক নারীকে উত্ত্যক্ত, লাঞ্ছিত বা যৌন নিপীড়ন করাকে ইভটিজিং বলে।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

ইভটিজিং কী?

উদ্দীপক

মি. 'BB^{\prime} একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। তিনি তার প্রতিষ্ঠানের নিয়ম না মেনে আত্মীয়-স্বজনকে অফিস সহায়ক হিসেবে নিয়োগ দিয়েছেন। এ অনৈতিক কাজ সুশাসন প্রতিষ্ঠায় বাধাস্বরূপ। দেশে সুশাসন প্রতিষ্ঠার আগে নিজেকে বদলাতে হবে। 'চলো বদলে যাই, বদলে দেই বাংলাদেশ'।

চট্টগ্রাম কলেজ · 2024

উত্তর

পুরুষ কর্তৃক নারীকে উত্ত্যক্ত, লাঞ্ছিত বা যৌন নিপীড়ন করাকে ইভটিজিং বলে।

উত্তর

বিশ্বে উষ্ণতার হার ক্রমান্বয়ে বেড়ে যাওয়াকে বৈশ্বিক উষ্ণায়ন বলা হয় । পৃথিবীর তাপমাত্রা গত ১০০ বছরে প্রায় দশমিক ০.৭৪ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। আশঙ্কা করা হচ্ছে ২১০০ সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা ১.১ ডিগ্রি থেকে ৬.৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে এবং সেই সাথে নাতিশীতোষ্ণ ও বিষুবরেখা থেকে দূরবর্তী অঞ্চলে পানির প্রাপ্যতা বেড়ে যাবে। এর বিপরীতে বিষুবরেখার নিকটবর্তী ও মাঝামাঝি স্থানে পানির প্রাপ্যতা কমে যাবে। ফলে কোনো অঞ্চলে প্রলয়ংকারী বন্যার অনেক প্রকট আকার ধারণ করবে এবং কোনো অঞ্চল ভয়াবহ খরার কবলে পড়বে।

উত্তর

উদ্দীপকের ঘটনা আমার পঠিত সামাজিক সমস্যা দুর্নীতিকে নির্দেশ করেছে। যে সকল কর্মকাণ্ড প্রচলিত সামাজিক নিয়মনীতির পরিপন্থি এবং সাধারণভাবে বিবেকের কাছে অগ্রহণযোগ্য তাকেই দুর্নীতি বলে। দুর্নীতি হলো একটি মারাত্মক সামাজিক ব্যাধি। সাধারণভাবে দুর্নীতি বলতে ঘুষ লেনদেন, স্বজনপ্রীতি, প্রতারণা, ব্যক্তিগত স্বার্থ হাসিলের লক্ষ্যে ক্ষমতার অপব্যবহার ইত্যাদিকে বোঝায়। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের মতে, 'যে কর্মকাণ্ড সাধারণভাবে বিবেকের কাছে গ্রহণযোগ্য নয় তাকেই দুর্নীতি বলা হয়। মোটকথা, নীতিবিরুদ্ধ কাজই হলো দুর্নীতি। বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে 'দুর্নীতি' অন্যতম ভয়াবহ সামাজিক ব্যাধি হিসেবে দেখা দিয়েছে। উদ্দীপকে বলা হয়েছে, মি. 'BB^{\prime} একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। তিনি তার প্রতিষ্ঠানের নিয়ম না মেনে আত্মীয়-স্বজনকে অফিস সহায়ক হিসেবে নিয়োগ দিয়েছেন। এ অনৈতিক কাজ সুশাসন প্রতিষ্ঠায় বাধাস্বরূপ। এখানে দুর্নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে। দুর্নীতি সমাজে সুশাসন প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি করে। এর ফলে সমাজের মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং দায়িত্বশীলদের প্রতি আস্থা হারিয়ে ফেলে।

উত্তর

দুর্নীতি প্রতিরোধ বা নির্মূলে “বদলে যাই, বদলে দেই বাংলাদেশ”- স্লোগানটি অত্যন্ত যথার্থ। বর্তমানে সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিষবাষ্পের মতো ছড়িয়ে পড়েছে দুর্নীতি। সর্বনাশা এই সামাজিক ব্যাধির মরণ ছোবলে বর্তমান সমাজ জর্জরিত। সর্বোচ্চ প্রশাসন থেকে শুরু করে দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, সংস্কৃতি, শিল্প-বাণিজ্য, ধর্মীয় ও ব্যক্তি জীবনসহ সর্বত্রই চলছে দুর্নীতি। এই দুর্নীতি জাতীয় উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় অন্যতম প্রধান অন্তরায়। দুর্নীতি একটি জাতীয় ব্যাধি। এটি সমাজে বৈষম্য সৃষ্টি করে। সুষম রাষ্ট্রীয় উন্নয়ন ব্যাহত করে। দুর্নীতিমুক্ত সমাজ সবার কাম্য। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ধর্মীয় ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করতে হবে। বস্তুত দুর্নীতির প্রতিকার, প্রতিরোধ ও * সংশোধনের জন্য কার্যকর সামাজিক নীতি-কর্মসূচি গ্রহণ, আইন প্রণয়ন ও বাস্তবায়ন এবং জনমত গড়ে তুলতে হবে। দুর্নীতি সম্পর্কে জনগণকে সচেতন করা তথা শিক্ষা কৌশল, বিভিন্ন প্রদর্শনমূলক অনুষ্ঠানমালা, সাহিত্য ও বিচিত্রানুষ্ঠান, স্লোগান, পথযাত্রা, রেডিও-টিভি, ছায়াছবি, দুর্নীতিবিরোধী পোস্টার এবং পত্র-পত্রিকার মাধ্যমে ব্যাপক প্রচার চালাতে হবে। পাশাপাশি সেবাগ্রাহক এবং সেবাদাতা সবারই মানসিকতা পরিবর্তন করতে হবে। কারণ, দুর্নীতির জন্য শুধু দুর্নীতিবাজরাই দায়ী নয়। আমরা সবাই পরোক্ষভাবে এর সাথে জড়িত। কতিপয় দুর্নীতিবাজদের হাতে জিম্মি না থেকে সবাইকে যার যার অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাহলে দুর্নীতির সাথে জড়িতরাও অনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিরত রাখবে। ফলে বদলে যাবে সমাজ, বদলে যাবে বাংলাদেশের সার্বিক অবস্থা। পরিশেষে বলা যায় যে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে আমাদের সবাইকে পরিবর্তন হতে হবে।
HSCCivics 2nd Paperচট্টগ্রাম কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।