উদ্দীপকে সুহানের পরিবারের দুর্দশার পেছনে আমার পাঠ্যবইয়ের জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা দায়ী। বর্তমান বিশ্বের সবচেয়ে আশঙ্কাজনক এবং উদ্বেগের বিষয় হলো জলবায়ু পরিবর্তন ও এর ফলে সংঘটিত নানা রকম দুর্যোগ। সাধারণত কোন জায়গার গড় জলবায়ু দীর্ঘমেয়াদি ও অর্থপূর্ণ পরিবর্তনকে জলবায়ু পরিবর্তন বলা হয়। জলবায়ু পরিবর্তনজনিত কয়েকটি সমস্যার উদাহরণ হল বারবার খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঘূর্ণিঝড়, ভূমিক্ষয়, জলোচ্ছ্বাস, ভূমিধস প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ। এসব প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। অন্যদিকে, বৈশ্বিক উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলে জমে থাকা ববফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি করেছে।ফলে একদিকে উপকূলীয় অঞ্চল তলিয়ে যাচ্ছে এবং স্বাদু পানির সাথে লবণাক্ত পানি মিশে পানযোগ্য পানি ও কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে। উদ্দীপকে দেখা যায়, ২০২২ সালের ভয়াবহ বন্যায় সুনামগঞ্জ জেলা প্রত্যন্ত গ্রামের ছেলে সুহানের বাড়িঘর ডুবে যায় । সে বছর তার পরীক্ষা দেওয়া হয়নি। সর্বস্বান্ত হয়ে তার পরিবার সীমাহীন দুর্দশাই পতিত হয়। সুহানের পরিবারের এমন দুর্দশার কারণ হচ্ছে হঠাৎ বন্যা বা জলবায়ু পরিবর্তনের ফলে সংঘটিত হয়ে থাকে। সুতরাং উপরিউক্ত আলোচনা প্রেক্ষিতে বলা যায়, সুহানের পরিবারের দুর্দশার জন্য দায়ী হলো জলবায়ু পরিবর্তন।