শেয়ারFacebookWhatsApp

গ্রিন হাউজ ইফেক্ট সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও।

উত্তর: গ্রিন হাউজ ইফেক্ট হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার দ্বারা ভূপৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপ বায়ুমণ্ডলীয় গ্রিন হাউজ গ্যাসসমূহ দ্বারা শোষিত হয়ে পুনরায় বায়ুমণ্ডলের অভ্যন্তরে বিকরিত হয়। প্রাকৃতিক গ্রিন হাউজ প্রতিক্রিয়া পৃথিবীতে প্রাণী জগতের বসবাস উপযোগী পরিবেশ সৃষ্টিতে সহায়তা করে। কিন্তু মানুষের বিভিন্ন কর্মকাণ্ড বিশেষত জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার এবং বনাঞ্চলে ধ্বংসের কারণে প্রাকৃতিক গ্রিন হাউজ প্রতিক্রিয়া তীব্রতর হয়ে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি করছে, যার নেতিবাচক প্রভাব ব্যাপক।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

গ্রিন হাউজ ইফেক্ট সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও।

উদ্দীপক

বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির বিষয়টি মারাত্মক প্রভাব ফেলছে সামগ্রিক জলবায়ুর ওপর। পৃথিবীর প্রাণী বৈচিত্র্য আজ হুমকির সম্মুখীন। নানা রকম প্রাকৃতিক দুর্যোগ প্রতিনিয়ত ছন্দপতন ঘটাচ্ছে মানুষ ও পরিবেশের অন্যান্য জীবের স্বাভাবিক জীবনযাপনে। বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেলে জলবায়ু পরিবর্তনের জন্য মূলত মানুষের নেতিবাচক কর্মকাণ্ডই দায়ী।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

উত্তর

২০১০ থেকে ২০১৯ সাল, এই দশককে পৃথিবীর ইতিহাসে উষ্ণতম দশক হিসেবে ধরা হয়।

উত্তর

গ্রিন হাউজ ইফেক্ট হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার দ্বারা ভূপৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপ বায়ুমণ্ডলীয় গ্রিন হাউজ গ্যাসসমূহ দ্বারা শোষিত হয়ে পুনরায় বায়ুমণ্ডলের অভ্যন্তরে বিকরিত হয়। প্রাকৃতিক গ্রিন হাউজ প্রতিক্রিয়া পৃথিবীতে প্রাণী জগতের বসবাস উপযোগী পরিবেশ সৃষ্টিতে সহায়তা করে। কিন্তু মানুষের বিভিন্ন কর্মকাণ্ড বিশেষত জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার এবং বনাঞ্চলে ধ্বংসের কারণে প্রাকৃতিক গ্রিন হাউজ প্রতিক্রিয়া তীব্রতর হয়ে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি করছে, যার নেতিবাচক প্রভাব ব্যাপক।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবগুলো বাংলাদেশের জন্য অনেক বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে সুদূরপ্রসারী প্রভাব দেখা যাবে। সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাওয়ার ফলে উপকূলবর্তী অঞ্চলসমূহে সমুদ্রের লবণাক্ত পানি ঢুকে পড়বে। আর সমুদ্রের লবণাক্ত পানির প্রভাবে গাছপালা, মৎসখামার ও শস্য ক্ষেত্রের ক্ষতি হবে। ইতোমধ্যেই এর প্রভাব লক্ষ করা যাচ্ছে। সুন্দরবনের জীব বৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে। উপকূলীয় এলাকার কৃষি জমিতে লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে। ফলে জমির উর্বরাশক্তি এবং কৃষি উৎপাদন কমে গেছে। অনেক রকম মিঠা পানির মাছ হারিয়ে যাচ্ছে। ধ্বংস হচ্ছে গাছপালা। এর প্রভাব পড়ছে মানুষের জীবন-জীবিকার ওপর। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে এ পর্যন্ত কয়েকবার ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস মারাত্মক আঘাত হেনেছে। এতে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটেছে। গবাদি পশু ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে ঋতুচক্রের স্বাভাবিকতা নষ্ট হয়েছে। ফলে দেখা দিচ্ছে খরার মতো প্রাকৃতিক দুর্যোগ। প্রায় প্রতি বছর বসন্তের শেষ ও গ্রীষ্মের শুরুতে বাংলাদেশের উত্তরাঞ্চলে খরা দেখা দেয়। পানির অভাবে জমির সেচকাজ ব্যাহত হয়, ফসল নষ্ট হয়। অর্থাৎ জলবায়ু পরিবর্তন বাংলাদেশের আর্থ-সামাজিক জীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে।

উত্তর

উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে যে জলবায়ু পরিবর্তনের জন্য মূলত মানুষের নেতিবাচক কর্মকাণ্ডই দায়ী। কথাটি সম্পূর্ণ যৌক্তিক ও সমর্থনযোগ্য। জলবায়ু পরিবর্তনজনিত সমস্যার জন্য প্রকৃতি নয় মূলত মানুষই দায়ী । মানুষের পরিবেশ বিধ্বংসী নানারকম কর্মকাণ্ডের ফলে জলবায়ুর নেতিবাচক পরিবর্তন ঘটছে। নিয়ন্ত্রণহীন শিল্পায়ন এর একটি বড় কারণ। বনাঞ্চল উজাড় এবং জলাভূমি ভরাট করে যেখানে সেখানে শিল্প কারখানা গড়ে উঠছে। এসব শিল্প কারখানার নিঃসৃত কার্বন ডাই অক্সাইড গ্যাস বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করছে। এ কারণে জলবায়ুর পরিবর্তন ঘটে। বায়ুমণ্ডলে তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী গ্যাসগুলোকে গ্রিন হাউজ গ্যাস বলা হয়। বিশ্বব্যাপী রাসায়নিক পদার্থ, রাসায়নিক সার, কীটনাশক ইত্যাদির ব্যাপক ব্যবহার ও বন ধ্বংসের ফলেও জলবায়ুর পরিবর্তন ঘটছে। এছাড়া ওজোন স্তর ক্ষয়, আগ্নেয়গিরির উদগিরণ প্রভৃতি কারণেও জলবায়ুর পরিবর্তন ঘটে। জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে। মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে বিভিন্ন দেশের উপকূলীয় নিচু অঞ্চল পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। জলবায়ুর ক্রমবর্ধমান পরিবর্তনের ফলে সমুদ্রের লবণাক্ত পানি প্রবেশ করে মূল ভূখণ্ডের ভেতরে এমনকি ভূগর্ভস্থ পানির লবণাক্ততা বাড়িয়ে দিচ্ছে। এতে ফসল উৎপাদন ব্যাহত হওয়া ছাড়াও খাবার পানির তীব্র সংকট দেখা দিচ্ছে এবং জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। এছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে দাবানল, নদ-নদীর প্রবাহ পরিবর্তন, এবং সংক্রামক ব্যাধির বিস্তার ঘটছে। উপরের আলোচিত জলবায়ুর পরিবর্তনের কারণগুলো পর্যবেক্ষণ করলে বোঝা যায়, একমাত্র মানুষের অবিবেচনাপ্রসূত কর্মকাণ্ডের ফলের বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিসহ নানা প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে।
HSCCivics 2nd Paperঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।