শেয়ারFacebookWhatsApp

সাংবিধানিক সংস্থা কী?

উত্তর: সংবিধানের সুনির্দিষ্ট বিধি-বিধানের উপর ভিত্তি করে যে সমস্ত সংস্থা গড়ে ওঠে তাকে সংবিধানিক সংস্থা বলে।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

সাংবিধানিক সংস্থা কী?

উদ্দীপক

প্রতীক হোসেন লেখাপড়া জানলেও ভালো করে চোখে দেখেনা। এ ধরনের ব্যক্তিদের সরকার আর্থিক সহায়তা দেয়। একটি সরকারি অফিসে সে আর্থিক সহায়তার টাকা উত্তোলন করতে গেলে অফিসের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তার কাছ থেকে উৎকোচ দাবি করে। তিনি সরকারের অন্য একটি সংস্থার কাছে এর বিচারের জন্য যান। ঘটনার সত্যতা পাওয়ায় ওই সংস্থা উৎকোচ দাবি করা ব্যক্তিকে আটক করে আদালতের কাছে সোপর্দ করে।

Chittagong · 2023

উত্তর

সংবিধানের সুনির্দিষ্ট বিধি-বিধানের উপর ভিত্তি করে যে সমস্ত সংস্থা গড়ে ওঠে তাকে সংবিধানিক সংস্থা বলে।

উত্তর

সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধির জন্য দায়ী মানুষ। কেননা, মানুষের নির্বিচারে বৃক্ষ নিধন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার বাড়িতে কার্বন ডাইঅক্সাইড সহ অন্যান্য ক্ষতিকর গ্যাস বৃদ্ধি করছে। বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে ভূপৃষ্ঠে মেরু অঞ্চলের ও আর্কটিক অঞ্চলের স্থলভাগের সঞ্চিত বরফ গলে যাচ্ছে। যার ফলে সমুদ্রের পানির পরিমাণ বেড়ে যাচ্ছে। মূলত বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধির ফলে সাগরের পানির উচ্চতা বৃদ্ধি পায়। তাই বলা যায়, সাগরের পানির উচ্চতা বৃদ্ধির জন্য মানুষই দায়ী।

উত্তর

প্রতীক হোসেন একজন প্রতিবন্ধী ব্যক্তি । প্রতিবন্ধী ব্যক্তিদের সরকার বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা দিয়ে থাকে। শারীরিক যোগ্যতার ভিত্তিতে পৃথিবীতে দুই ধরনের মানুষ দেখতে পাওয়া যায়। এক ধরনের মানুষ নিখুঁত দেহ বৈশিষ্ট্যের অধিকারী, অন্য ধরনের মানুষ রয়েছে যারা দেহগত দিক থেকে ত্রুটিপূর্ণ। এ শ্রেণীর মানুষকে বলা হয় প্রতিবন্ধী। 'উইকিপিডিয়ায় ' প্রতিবন্ধীত্বের সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে যে, বয়স, লিঙ্গ, জাতি, সংস্কৃতি সামাজিক অবস্থান অনুযায়ী আর দশজন, যে কাজ করতে পারে ইমপেয়ারমেন্ট -এর কারণে সে কাজগুলো প্রাত্যহিক জীবনে করতে না পারার অবস্থানটাই হলো প্রতিবন্ধীকতা।প্রতিবন্ধীত্বের কারণ ও ধরন অনুসারে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রধানত কয়েকটি শ্রেনীতে বিভক্ত করা যায় । যেমন- ১. দৃষ্টি প্রতিবন্ধী ;২.শ্রবণ প্রতিবন্ধী ;৩. শারীরিক প্রতিবন্ধী, ৪.বাক প্রতিবন্ধী, ৫.মানসিক প্রতিবন্ধী, ৬.চরম প্রতিবন্ধী,ও ৭. বহুমুখী প্রতিবন্ধী। এগুলোর মধ্যে দৃষ্টি প্রতিবন্ধীর অন্যতম। সম্পূর্ণ দৃষ্টিহীনতা,উভয় চোখে আংশিক বা কম দেখতে পারা,এক চোখে দেখতে পাওয়া, দৃষ্টি ক্ষেত্র ২০ ডিগ্রি হতে ৪০ ডিগ্রীর মধ্যে থাকা, যথাযথ লেন্স ব্যবহারের পরেও দৃষ্টি তীক্ষ্ণতা ৬/১৮ বা ২০/৬০ এর মধ্যে থাকা ইত্যাদি বৈশিষ্ট্য সম্পূর্ণ ব্যক্তিদের বলা হয় দৃষ্টি প্রতিবন্ধী। দৃষ্টি প্রতিবন্ধীকে শারীরিক প্রতিবন্ধীর শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। অনেক সময় সামাজিক অবহেলা ও প্রতিরোধের কারণে তারা স্বাভাবিক জীবন যাপন করতে পারেন না। কিন্তু প্রতিবন্ধীরাও সমাজের মানুষ। প্রতিবন্ধীদের স্বাভাবিক জীবন যাপন নিশ্চিত করার জন্য সরকার তাদের বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা প্রদান করে। তাদেরকে সমাজের বোঝা না ভেবে তাদের জনসম্পদে পরিণত করতে সরকার বিভিন্ন ধরনের প্রশিক্ষণের সুযোগ প্রদান করেছে। প্রতিবন্ধীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এসব আর্থিক সহায়তা করা হয়। উদ্দীপকের প্রতিক হোসেন একজন দৃষ্টি প্রতিবন্ধী। তার স্বাভাবিক জীবনযাপনের জন্য সরকার থেকে আর্থিক সহায়তা প্রদান করে। সুতরাং উপরির আলোচনার ভিত্তিতে বলা যায় প্রতীকের মতো ব্যক্তিদের স্বাভাবিক, স্বাবলম্বী ও সম্মানজনক জীবন যাপন নিশ্চিত করার জন্য সরকার আর্থিক সহায়তা প্রদান করে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত সরকারের অন্য সংস্থাটি হলো দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি দূরীকরণে সরকারের এই দুর্নীতি দমন কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকে দেখা যায়, প্রতিক হোসেন একজন দৃষ্টি প্রতিবন্ধী। তাকে সরকার প্রতিবন্ধী ভাতা দেয়। এই ভাতা তুলতে গেলে এই কর্মকর্তা তার কাছে উৎকোচ দাবি করে। তিনি সরকারের অন্য একটি সংস্থার কাছে বিচারের জন্য যান। সুতরাং বলা যায়, প্রতিক হোসেন দুর্নীতি দমন কমিশন দুদকে গিয়েছিলেন। দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। একটি দেশে সুশাসন প্রতিষ্ঠায় অন্যতম প্রতিবন্ধকতা হলো দুর্নীতি। দুর্নীতির উপস্থিতি যদি প্রশাসনের বিদ্যমান থাকে তাহলে দুর্নীতিবাজরা নিজেদের স্বার্থে দেশের সম্পদ - সম্পত্তি তথা স্বার্থবিনষ্ট করে দেশে অরাজকতা সৃষ্টি করতে পিছুপা হবে না। এসব দুর্নীতিবাজদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করে দুর্নীতি দমন কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন আর্থিক সহ অপরাধ বিষয়ে অনুসন্ধান ও তদন্ত পরিচালনা, মামলা দায়ের ও পরিচালনা, দুর্নীতি প্রতিরোধ মূলক ব্যবস্থা গ্রহণ, দুর্নীতির ভয়াবহতা ও এর ক্ষতিকর দিক সম্পর্কে গণ সচেতনতা সৃষ্টি এবং দুর্নীতির বিভিন্ন উৎস চিহ্নিতকরণ ইত্যাদি কার্যাবলী সম্পাদন করে থাকে। এসব কাজের দ্বারা দুদক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে ভূমিকা রাখে।দুদকের তদন্তের ভয়ে প্রশাসনিক কর্মকর্তারা কখনো অনিয়ম করার সাহস করে না। সুতরাং উপরোক্ত আলোচনার শেষে বলা যায়, উদ্দীপকে বর্ণিত সরকারের অন্য সংস্থা দুর্নীতি দমন কমিশন দুর্নীতি দূরীকরণে কার্যকর ভূমিকা পালন করে।
HSCCivics 2nd PaperChittagong 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।