শেয়ারFacebookWhatsApp

ছয়দফা সম্পর্কে লিখ।

উত্তর: ছয় দফা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ঘোষিত ৬টি দাবি সংবলিত একটি কর্মসূচি। ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে তৎকালীন বিরোধী দলগুলোর একটি জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের পক্ষ থেকে পাকিস্তানের ভবিষ্যৎ শাসনতন্ত্রের ভিত্তিরূপে ছয় দফা কর্মসূচি পেশ করেন। ছয় দফা দাবি ছিল পূর্ব পাকিস্তানের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক এবং স্বভাবতই এর প্রতি তাদের সমর্থন ছিল স্বতঃস্ফূর্ত। জনগণের মধ্যে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটার ক্ষেত্রে ছয় দফার গুরুত্ব ছিল অপরিসীম। এটা ছিল শোষকের হাত হতে শোষিতের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অধিকার ছিনিয়ে আনার হাতিয়ার। বঙ্গবন্ধু একে 'আমাদের বাঁচার দাবি' শিরোনামে প্রচার করেছিলেন। এ দাবির মূল বিষয় ছিল একটি কেন্দ্রীয় সরকারের অধীনে পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসন।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

ছয়দফা সম্পর্কে লিখ।

উদ্দীপক

জনাব আঃ সামাদ দীর্ঘদিন ধরে একটি প্রতিষ্ঠানে নিম্নপদে কর্মরত আছেন। ইতোমধ্যে তিনি অঢেল টাকা-পয়সা ও সম্পত্তির মালিক হয়েছেন। আত্মীয়-স্বজন তার সম্পর্কে নানা ধরনের খারাপ মন্তব্য করে এবং তাকে ঘৃণার দৃষ্টিতে দেখে। সিঙ্গাপুর প্রবাসী তার বন্ধু রিপন সম্প্রতি শারীরিক নানা সমস্যা নিয়ে দেশে ফিরে এসেছেন। ডাক্তার রিপনকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়েছে, সে জটিল রোগে আক্রান্ত— যার কোনো চিকিৎসা নেই।

Jessore · 2019

উত্তর

AIDS-এর পূর্ণরূপ হলো- Acquired Immune Deficiency Syndrome.

উত্তর

ছয় দফা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ঘোষিত ৬টি দাবি সংবলিত একটি কর্মসূচি। ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে তৎকালীন বিরোধী দলগুলোর একটি জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের পক্ষ থেকে পাকিস্তানের ভবিষ্যৎ শাসনতন্ত্রের ভিত্তিরূপে ছয় দফা কর্মসূচি পেশ করেন। ছয় দফা দাবি ছিল পূর্ব পাকিস্তানের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক এবং স্বভাবতই এর প্রতি তাদের সমর্থন ছিল স্বতঃস্ফূর্ত। জনগণের মধ্যে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটার ক্ষেত্রে ছয় দফার গুরুত্ব ছিল অপরিসীম। এটা ছিল শোষকের হাত হতে শোষিতের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অধিকার ছিনিয়ে আনার হাতিয়ার। বঙ্গবন্ধু একে 'আমাদের বাঁচার দাবি' শিরোনামে প্রচার করেছিলেন। এ দাবির মূল বিষয় ছিল একটি কেন্দ্রীয় সরকারের অধীনে পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসন।

উত্তর

উদ্দীপকের রিপন মরণব্যাধি এইডস রোগে আক্রান্ত হয়েছে। এইডস হলো এক প্রকার ভাইরাস দ্বারা গঠিত রোগ। এই ভাইরাসকে Human Immunodeficiency Virus বা এইচ আই ভি (HIV) বলা হয়। এইচআইভি ভাইরাস রক্তের সাদা কোষ নষ্ট করে দেয়। ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অকার্যকর হয়ে পড়ে এবং শরীরে অন্য যেকোনো রোগের জীবাণু সহজেই আক্রমণ করতে পারে। এইডস আক্রান্ত ব্যক্তির শরীরের ওজন দ্রুত হ্রাস পায়, বার বার জ্বর হয়, নাসিকাগ্রন্থি ফুলে যায়, শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। সেইসাথে দুই মাসের বেশি সময় ধরে পাতলা পায়খানা হতে থাকে এবং দীর্ঘদিন ধরে শুকনো কাশি লেগে থাকে। উদ্দীপকে বলা হয়েছে, সিঙ্গাপুর প্রবাসী তার বন্ধু রিপন সম্প্রতি শারীরিক নানা সমস্যা নিয়ে দেশে ফিরে এসেছেন। ডাক্তার রিপনকে বিভিন্ন পরীক্ষা- নিরীক্ষা করে জানিয়েছে, সে জটিল রোগে আক্রান্ত, যার কোনো চিকিৎসা নেই। এখানে এইডস রোগের প্রতি ইঙ্গিত করা হয়েছে। কেননা এইডস হলো একটি জটিল রোগ এবং আজ পর্যন্ত এ রোগ প্রতিকারের কোনো পদ্ধতি আবিষ্কৃত হয়নি। এ রোগে আক্রান্ত ব্যক্তির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমে যায় এবং এক পর্যায়ে তা সম্পূর্ণরুপে নষ্ট হয়ে যায়। HIV আক্রান্ত হলে ব্যাকটেরিয়া- ভাইরাস এবং অন্যান্য মাইক্রো অর্গানিজম দ্বারা সংঘটিত রোগ সহজেই শরীরকে আক্রান্ত করে ফেলে। এইডস এর কার্যকর প্রতিষেধক এখনও আবিষ্কৃত হয়নি। এজন্যই এইডসকে ঘাতকব্যাধি বা মরণব্যাধি বলা হয়।

উত্তর

উদ্দীপকের প্রথমে বর্ণিত নাগরিক সমস্যা অর্থাৎ দুর্নীতি প্রতিরোধে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করা যায়। দুর্নীতি সমাজ দেহে ক্যান্সার সমতুল্য সামাজিক ব্যাধি। তবে জবাবদিহিতামূলক রাজনৈতিক ব্যবস্থায় দুর্নীতি গড়ে উঠতে পারে না। দক্ষ, কার্যকরী, জবাবদিহিতামূলক নির্বাচন কমিশন এবং কমিশন কর্তৃক স্বাধীন, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে রাজনৈতিক ব্যবস্থায় দুর্নীতি হ্রাস পাবে। আইনসভার সদস্যদের দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিশ্চিত হলেও দুর্নীতি হ্রাস পাবে। স্বাধীন ও নিরপেক্ষ বিচারব্যবস্থা প্রতিষ্ঠিত হলে সমাজের সকল স্তর থেকে দুর্নীতি অনেকাংশে দূরীভূত হবে। প্রশাসনের সকল স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা গেলে দুর্নীতি প্রতিহত করা সম্ভব। জবাবদিহিতার পাশাপাশি দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা- কর্মচারীদের যথাযথ শাস্তির ব্যবস্থাও নিশ্চিত করা দরকার। দুর্নীতি প্রতিরোধের জন্য কঠোর আইনিব্যবস্থা ও এর প্রয়োগ অত্যাবশ্যক। দুর্নীতিগ্রস্ত ব্যক্তির কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি হলে দুর্নীতির বিস্তার ঘটবে না। সমাজ থেকে দুর্নীতি প্রতিরোধের জন্য গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। প্রচার মাধ্যমগুলো দুর্নীতিবিরোধী প্রচারণা, সংবাদপত্রে বিশেষ ক্রোড়পত্র ইত্যাদি প্রচার করে জনগণের মধ্যে দুর্নীতির বিরূপ প্রভাব উপস্থাপন করে দুর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখতে পারে। এছাড়া কার্যকর দুর্নীতি দমন কমিশন, সুষ্ঠু বেতন কাঠামো, নৈতিকতার শিক্ষাদান, ব্যাপক গণসচেতনতা প্রভৃতি দুর্নীতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অতএব বলা যায়, দুর্নীতি প্রতিরোধে উপরে উল্লিখিত পদক্ষেপগুলো কার্যকর ভূমিকা রাখতে পারে।
HSCCivics 2nd PaperJessore 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।