শেয়ারFacebookWhatsApp

প্রতিবন্ধীকতার দুটি কারণ উল্লেখ কর।

উত্তর: প্রতিবন্ধীর অন্যতম দুটি কারণ হলো - ১. শারীরিক কারণ: শরীরের কোন অঙ্গ-প্রত্যঙ্গের অংশবিশেষ বা পুরোটাই হারিয়েছে এবং কাজ করার ক্ষমতা নেই তারা শারীরিক প্রতিবন্ধিতার শিকার। যেমন- অন্ধ, বধির, বোবা, ল্যাংড়া, অপুষ্টির শিকার প্রভৃতি শারীরিক প্রতিবন্ধীর অন্তর্ভুক্ত। ২. সামাজিক কারণ: যারা বিভিন্ন সামাজিক পরিস্থিতির কারণে অবাঞ্চিত ও লাঞ্ছিত জীবনযাপন করে তারাই সামাজিক প্রতিবন্ধতার শিকার। যেমন- কয়েদি, পরিত্যাক্ত শিশু, এতিম ইত্যাদি।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

প্রতিবন্ধীকতার দুটি কারণ উল্লেখ কর।

উদ্দীপক

অন্ধত্বের শিকার সুমন তার পরিবারের কাছে নিগৃহীত। তার দাদি তাকে অমঙ্গলের চিহ্ন ভেবে সারাক্ষণ বিভিন্ন ধরনের ভর্ৎসনা করেন। সুমন সব সময় একাকী বসে নিজের ভাগ্যকে দোষার করতে থাকে। পরিবারের সদস্যদের প্রতি সে আর্থিকভাবে নির্ভরশীল বলে আরো বেশি মনেঃকষ্টের ভোগে। সে কোথাও একা যেতেও পারে না। ফলে সে গৃহবন্দী দুর্বিসহ জীবন কাটায়।

Rajshahi · 2023

উত্তর

AIDS- এর পূর্ণরূপ হলো - Acquired Immune Deficiency Syndrome.

উত্তর

প্রতিবন্ধীর অন্যতম দুটি কারণ হলো - ১. শারীরিক কারণ: শরীরের কোন অঙ্গ-প্রত্যঙ্গের অংশবিশেষ বা পুরোটাই হারিয়েছে এবং কাজ করার ক্ষমতা নেই তারা শারীরিক প্রতিবন্ধিতার শিকার। যেমন- অন্ধ, বধির, বোবা, ল্যাংড়া, অপুষ্টির শিকার প্রভৃতি শারীরিক প্রতিবন্ধীর অন্তর্ভুক্ত। ২. সামাজিক কারণ: যারা বিভিন্ন সামাজিক পরিস্থিতির কারণে অবাঞ্চিত ও লাঞ্ছিত জীবনযাপন করে তারাই সামাজিক প্রতিবন্ধতার শিকার। যেমন- কয়েদি, পরিত্যাক্ত শিশু, এতিম ইত্যাদি।

উত্তর

উদ্দীপকে সুমন একজন দৃষ্টি প্রতিবন্ধী। শারীরিক যোগ্যতার ভিত্তিতে পৃথিবীতে দুই ধরনের মানুষ দেখতে পাওয়া যায়। এক ধরনের মানুষ নিখুঁত দেহ বৈশিষ্ট্যের অধিকারী, অন্য ধরনের মানুষ রয়েছে যারা দেহগত দিক থেকে ত্রুটিপূর্ণ। এ শ্রেণীর মানুষকে বলা হয় প্রতিবন্ধী। 'উইকিপিডিয়ায় ' প্রতিবন্ধীত্বের সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে যে, বয়স, লিঙ্গ, জাতি, সংস্কৃতি সামাজিক অবস্থান অনুযায়ী আর দশজন, যে কাজ করতে পারে ইমপেয়ারমেন্ট -এর কারণে সে কাজগুলো প্রাত্যহিক জীবনে করতে না পারার অবস্থানটাই হলো প্রতিবন্ধীকতা।প্রতিবন্ধীত্বের কারণ ও ধরন অনুসারে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রধানত কয়েকটি শ্রেনীতে বিভক্ত করা যায় । যেমন- ১. দৃষ্টি প্রতিবন্ধী, ২. শ্রবণ প্রতিবন্ধী, ৩. শারীরিক প্রতিবন্ধী, ৪. বাক প্রতিবন্ধী, ৫. মানসিক প্রতিবন্ধী, ৬. চরম প্রতিবন্ধী ও ৭. বহুমুখী প্রতিবন্ধী। এগুলোর মধ্যে দৃষ্টি প্রতিবন্ধীর অন্যতম। সম্পূর্ণ দৃষ্টিহীনতা,উভয় চোখে আংশিক বা কম দেখতে পারা,এক চোখে দেখতে পাওয়া, দৃষ্টি ক্ষেত্র ২০ ডিগ্রি হতে ৪০ ডিগ্রীর মধ্যে থাকা, যথাযথ লেন্স ব্যবহারের পরেও দৃষ্টি তীক্ষ্ণতা ৬/১৮ বা ২০/৬০ এর মধ্যে থাকা ইত্যাদি বৈশিষ্ট্য সম্পূর্ণ ব্যক্তিদের বলা হয় দৃষ্টি প্রতিবন্ধী। দৃষ্টি প্রতিবন্ধীকে শারীরিক প্রতিবন্ধীর শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে।উদ্দীপকে দেখা যায়, সুমন অন্ধত্বের শিকার যা দৃষ্টি প্রতিবন্ধীদের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। এছাড়া সুমন দৃষ্টি প্রতিবন্ধীদের ন্যায় বিভিন্ন ধরনের সমস্যায় ভোগে।

উত্তর

সুমনের মতো প্রতিবন্ধীদের সমস্যা সমাধানের বিভিন্ন উপায় রয়েছে। সেগুলোর সঠিক বাস্তবায়নই পারে তাদের এসব সমস্যার সমাধান করতে। দৃষ্টি প্রতিবন্ধী তথা প্রতিবন্ধীদের সমস্যার কোন শেষ নেই। মানবেতর জীবনযাপন কারি এ জনগোষ্ঠীর সমস্যার সমাধান করা ব্যক্তি, রাষ্ট্র, বেসরকারি সংস্থাসহ সকল সচেতন নাগরিকদের দায়িত্ব। প্রতিবন্ধীর জনগোষ্ঠীর অধিকার, চাহিদা, মেধা, যোগ্যতা ও অবদান সম্পর্কে সচেতনতা সৃষ্টির কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রতিবন্ধীরা অন্য সকলের মত সমঅধিকারের দাবিদার। তাই সমাজ ও রাষ্ট্রীয় জীবন তাদের সমঅংশগ্রহণের বাধাসমূহ দূর করতে হবে। প্রতিবন্ধীদের সমস্যা সমাধানের জন্য প্রয়োজন দৃষ্টিভঙ্গির পরিবর্তন। প্রতিবন্ধিত্ব কোন পাপের ফল নয়, অভিশাপ নয়, সহমর্মিতার মনোভাব পোষণ করে তাদেরকে সাধারন মানুষের মতো ভাবতে হবে। সার্বজনীন গণশিক্ষা আমার শিক্ষা সূচিতেসূচিতে সমতা অপূর্ণ অংশগ্রহণের নীতিমালা অনুসরণ করতে হবে। এসব প্রতিবন্ধীদের সাথে নমনীয় আচরণ করতে হবে এবং তাদের সাথে দূরত্ব ঘুচিয়ে মিলেমিশে থাকতে হবে। তাদের প্রতি ঘৃণা ও অবজ্ঞা পরিহার করতে হবে। তাদের আলাদাভাবে না দেখে সাধারণ নাগরিকের মতোই মৌলিক উপকরণের ব্যবস্থা করতে হবে। এছাড়াও প্রতিবন্ধী ও তাদের পরিবার চিহ্নিত করে তাদের প্রয়োজনীয় শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা, জাতীয়ভাবে নীতিমালা প্রণয়ন করা ও অংশগ্রহণমূলক সুব্যবস্থা করতে হবে। সর্বোপরি সমস্যার সমাধানের জন্য সরকারি বেসরকারি উদ্বেগের পাশাপাশি আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। উপরিউক্ত ব্যবস্থাদি গ্রহণ ও বাস্তবায়ন করলে সুমনের মত প্রতিবন্ধীদের সমস্যা সমাধান হবে।
HSCCivics 2nd PaperRajshahi 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।