উদ্দীপকে বর্ণিত বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাওয়ার কারণ হলো জলবায়ু পরিবর্তন।
জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বে অন্যতম আলোচিত বিষয়। বর্তমান বিশ্বের সবচেয়ে আশঙ্কাজনক এবং উদ্বেগের বিষয় হলো জলবায়ু পরিবর্তন ও এর ফলে সংঘটিত নানা রকম দুর্যোগ। সাধারণত কোন জায়গার গড় জলবায়ু দীর্ঘমেয়াদি ও অর্থপূর্ণ পরিবর্তনকে জলবায়ু পরিবর্তন বলা হয়। জলবায়ু পরিবর্তনজনিত কয়েকটি সমস্যার উদাহরণ হল বারবার খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঘূর্ণিঝড়, ভূমিক্ষয়, জলোচ্ছ্বাস, ভূমিধস প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ। এসব প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। অন্যদিকে, বৈশ্বিক উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলে জমে থাকা ববফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি করেছে।ফলে একদিকে উপকূলীয় অঞ্চল তলিয়ে যাচ্ছে এবং স্বাদু পানির সাথে লবণাক্ত পানি মিশে পানযোগ্য পানি ও কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশ্বব্যাপী রাসায়নিক পদার্থ, রাসায়নিক সার, কীটনাশক ইত্যাদির ব্যাপক ব্যবহারের ফলে জলবায়ু পরিবর্তন ঘটছে। এছাড়া বিলাসদ্রব্যের উৎপাদন ও ব্যাপক ব্যবহার বায়ুমণ্ডলের সি এফ সি, মিথেন, ওজন, নাইট্রাস অক্সাইড প্রভৃতি গ্যাস বৃদ্ধি পাচ্ছে এবং বিশ্ব জলবায়ু দ্রুত পরিবর্তন হচ্ছে। অপরিকল্পিত শিল্পায়ন, নগরায়ন, মাটি দূষণ, ইত্যাদির মাধ্যমে জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করছে।
সুতরাং উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে বর্ণিত বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাওয়ার কারণ হলো জলবায়ু পরিবর্তন। কেননা, জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক বিভিন্ন ধরনের বিপর্যয় দেখা যায় যার প্রভাব পৃথিবীর সকল স্থানে ভৌত, প্রাকৃতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রসহ মানব গোষ্ঠীর জীবন ও জীবিকার ওপর ব্যাপক প্রভাব ফেলে। যেমনটি দেখা গিয়েছে উপরের উদ্দীপকে।