উদ্দীপকে উল্লিখিত জনি একজন প্রতিবন্ধী শিশু। শারীরিক যোগ্যতার ভিত্তিতে পৃথিবীতে দুই ধরনের মানুষ দেখতে পাওয়া যায়। এক ধরনের মানুষ নিখুঁত দেহ বৈশিষ্ট্যের অধিকারী, অন্য এক ধরনের মানুষ রয়েছে যারা দেহ কত দিক থেকে ত্রুটিপূর্ণ। এ শ্রেণীর মানুষকে বলা হয় প্রতিবন্ধী। উইকিপিডিয়ায় প্রতিবন্ধিত্বের সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে যে, "বয়স, লিঙ্গ, জাতি, সংস্কৃতি বা সামাজিক অবস্থান অনুযায়ী আর ১০ জন যে কাজগুলো করতে পারে ইমপেয়ারমেন্টের কারণে সে কাজগুলো প্রাত্যহিক জীবনে করতে না পারার অবস্থানটাই হলো ডিসএবিলিটি বা প্রতিবন্ধিতা। প্রতিবন্ধিত্ব শুরুর সমকাল বিবেচনা করে প্রতিবন্ধী দুই ধরনের। যেমন - যারা প্রতিবন্ধিত্ব নিয়ে জন্মগ্রহণ করে তাদেরকে প্রাথমিক প্রতিবন্ধী বা জন্মগত প্রতিবন্ধী বলা হয়। অপরদিকে জন্মের পর বিভিন্ন কারণে যারা প্রতিবন্ধিত্ব বরণ করে তাদেরকে অর্জিত প্রতিবন্ধী বলা হয়।আবার শরীরের বিশেষ কোনো অঙ্গ হানি বা আক্রান্ত হবার ভিত্তিতে প্রতিবন্ধী হয় কয়েক রকমের যথা ১. শারীরিক প্রতিবন্ধী, ২. দৃষ্টি প্রতিবন্ধী, ৩.শ্রাবণ প্রতিবন্ধী, ৪.বাক প্রতিবন্ধী, ৫.বুদ্ধি প্রতিবন্ধী, ৬.মানসিক প্রতিবন্ধী, ৭.সামাজিক প্রতিবন্ধী ইত্যাদি আমরা উদ্দীপকের দিকে লক্ষ্য করলে দেখতে পাই,পাঁচ বছর বয়সী জনি বুদ্ধি প্রতিবন্ধী। সে দেখতে অন্যান্য শিশুদের মতো হলেও তার কাজকর্ম ও আচরণে পার্থক্য পরিলক্ষিত হয়। তাই বলা যায়,জনি একজন বুদ্ধিপ্রতিবন্ধী শিশু।।