শেয়ারFacebookWhatsApp

বিশেষ চাহিদার জনগোষ্ঠী কারা?

উত্তর: সমাজে যে জনগোষ্ঠীর স্বাভাবিক জীবন-যাপন করতে পারে না, অন্য দশ জন মানুষের মতো নিজেদের চাহিদা পূরণ করতে পারেনা তারাই মূলত বিশেষ চাহিদার জনগোষ্ঠী।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

বিশেষ চাহিদার জনগোষ্ঠী কারা?

উদ্দীপক

মি. 'XX^{\prime} প্রায়ই হাসপাতালের রক্তদান করতেন। হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়লেন, দীর্ঘদিন ধরে সাধারন সর্দি -কাশিও নিরাময় হচ্ছিল না। ডাক্তার পরীক্ষা করে বললেন তার রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে গেছে। ভাগ্যের নির্মম পরিহাস হলো তার স্ত্রী অন্তঃসত্ত্বা। ছোট মেয়েটি এখনও মায়ের দুধ পান করছে । বড় ছেলেটি 'XX^{\prime}- এর হাতে নিয়মিত ভাত খেত।

Dinajpur · 2023

উত্তর

সমাজে যে জনগোষ্ঠীর স্বাভাবিক জীবন-যাপন করতে পারে না, অন্য দশ জন মানুষের মতো নিজেদের চাহিদা পূরণ করতে পারেনা তারাই মূলত বিশেষ চাহিদার জনগোষ্ঠী।

উত্তর

দুর্নীতি প্রতিরোধে পরিবারের ভূমিকাই মুখ্য। পরিবার হচ্ছে একটি শিশু প্রাথমিক শিক্ষাকেন্দ্র। শিশু তার নৈতিক শিক্ষা এবং চারিত্রিক ভালো গুণগুলো অর্জন করে থাকে পরিবার থেকে। পরিবারের যদি দুর্নীতি চর্চা থাকে তাহলে শিশুর দুর্নীতিপরায়ণ হওয়ার সম্ভাবনা থাকে। আবার পরিবার যদি তাকে দুর্নীতি সম্পর্কে সচেতন করে, নীতি-নৈতিকতার শিক্ষা দেয় তাহলে সে বড় হয়ে দুর্নীতি করা থেকে বিরত থাকবে। এভাবেই পারিবারিক শিক্ষার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধে পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উত্তর

উদ্দীপকে মি. 'XX^{\prime} যে রোগে আক্রান্ত তা হল এইডস। এইডস হলো HIV নামক ভাইরাসের আক্রমণে সৃষ্ট মানব শরীরে একটি রোগ। HIV ভাইরাসের দ্বারা আক্রান্ত ব্যক্তির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে এবং একপর্যায়ে তার সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। ফলে ব্যক্তি সহজেই ব্যাকটেরিয়া, ভাইরাস এবং অন্যান্য মাইক্রো অর্গানিজম দ্বারা আক্রান্ত হয়। এক পর্যায়ে রোগী নিশ্চিতভাবে মৃত্যুবরণ করে। এইডস আক্রান্ত ব্যক্তির মধ্যে অন্য রোগের মতোই বিভিন্ন লক্ষণ দেখা দেয়। এক্ষেত্রে উল্লেখযোগ্য লক্ষণ গুলো হল- দ্রুত ওজন হ্রাস, দীর্ঘদিন শুকনো কাশি, দীর্ঘদিন পাতলা পায়খানা, বারবার জ্বর বা রাতে অতিরিক্ত ঘাম হওয়া, অত্যাধিক দুর্বলতা, স্মৃতিশক্তি হ্রাস পাওয়া ইত্যাদি। উদ্দীপকে মি. 'XX^{\prime} হাসপাতালে রক্তদান করতেন। হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘদিন ধরে সাধারণ সর্দি-কাশি নিরাময় হচ্ছিল না তাছাড়া পরীক্ষার মাধ্যমে জানতে পারে তার রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে গেছে। এসব বৈশিষ্ট্যের এটি সুস্পষ্ট ভাবে প্রতিমান হয় যে, তিনি HIV ভাইরাসের আক্রমণের শিকার। সুতরাং বলা যায়, উদ্দীপকে মি. 'XX^{\prime} এইডস রোগে আক্রান্ত।

উত্তর

উদ্দীপকে মি. 'XX^{\prime} এইডস রোগে আক্রান্ত। তার পরিবারের অন্তঃসত্তা স্ত্রী ও তার গর্ভের সন্তান এবং ছোট মেয়েটি এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। HIV ভাইরাস মানবদেহের কয়েকটি নির্দিষ্ট তরল পদার্থ । যেমম - রক্ত, বীর্য, বুকের দুধে বেশি থাকে। ফলে মানব দেহের এই তরল পদার্থগুলো আদান-প্রদানের মাধ্যমে HIV ছড়াতে পারে। ঝুঁকিপূর্ণ এসব নিরাপদ যৌন সম্পর্ক AIDS রোগ বিস্তারের অন্যতম কারণ। HIV ভাইরাস দ্বারা আক্রান্ত কোন পুরুষ বা মহিলার সাথে যৌথ সম্পর্ক স্থাপন করলে এ রোগ ছড়ায়। কেননা, HIV যৌনলালা, পুরুষের শুক্রাণুর মাধ্যমে সংক্রমিত হয়। এক্ষেত্রে বলা যায়, উদ্দীপকে মি. 'XX^{\prime}-এর স্ত্রী - এর এ রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার মি. 'XX^{\prime} স্ত্রী যদি এ রোগে আক্রান্ত হয় তাহলে তার গর্ভে থাকা সন্তানেরও এইডস হওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা,শিশুটি তার জন্ম পূর্বকালীন সময়ে মায়ের গর্ভে অবস্থান করে এবং মায়ের গর্ভে তার বৃদ্ধি ও বিকাশ ঘটে। এইডস রোগে আক্রান্ত মায়ের মাধ্যমে গর্বে শিশুরও এ রোগ হতে পারে। এইডস রোগে আক্রান্ত মায়ের বুকের দুধের মাধ্যমেও HIV ভাইরাস অন্য কারো দেহে প্রবেশ করতে পারে। উদ্দীপকে মি. 'XX^{\prime} এর ছোট মেয়েটি যেহেতু তার মায়ের দুধ পান করছে, সেহেতু বলা যায়, তারও এ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বড় ছেলেটি 'XX^{\prime} এর হাতে নিয়মিত ভাত খেলেও তার এইডস হওয়ার কোন সম্ভাবনা নেই। কারণ বায়ু, পানি, খাদ্য অথবা সাধারণ ছোঁয়ায় বা স্পর্শে HIV ছড়ায় না।
HSCCivics 2nd PaperDinajpur 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।