চিত্রে '?' চিহ্নটি যে সমস্যাকে নির্দেশ করে তাহলে জলবায়ু পরিবর্তন।
সাধারণত কোনো জায়গার গড় জলবায়ুর দীর্ঘমেয়াদী ও অর্থপূর্ণ পরিবর্তনকে জলবায়ু পরিবর্তন বলা হয়। জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীতে ব্যাপক প্রভাব বিস্তার ঘটছে। জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা বলতে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে যেসব অস্থায়ী বা স্থায়ী নেতিবাচক প্রভাব পড়েছে সেসব বোঝানো হয়।জলবায়ু পরিবর্তন জনিত কয়েকটি সমস্যার উদাহরণ হলো-বন্যা, খরা, অতিবৃষ্টি, অনা বৃষ্টি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিক্ষয়, ভূমিধস প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ। এসব প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। বায়ু দূষণ সহ বিভিন্ন কানের বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে। অতিরিক্ত গ্রীন হাউজ গ্যাস নিঃসরণও এই ওজোন স্তর ক্ষতিগ্রস্ত করা ও বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী। অন্যদিকে বৈশ্বিক উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলে জমে থাকা বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি করছে। ফলে একদিকে উপকূলীয় অঞ্চল তলিয়ে যাচ্ছে এবং অন্যদিকে সাধু পানির সাথে লবণাক্ত পানি মিশে পানযোগ্য পানি ও কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে।
উদ্দীপকে গ্রিনহাউস গ্যাসের অতিঘাত, বন্যা, খরা, ঘূর্ণিঝড়ের প্রকোপ ও সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা বৃদ্ধির কথা বলা হয়েছে। আর স্পষ্টতই এগুলো হলো জলবায়ু পরিবর্তনের প্রভাব জনিত সমস্যা। তাই এদের সাথে সম্পর্কিত ও সামঞ্জস্যপূর্ণ জলবায়ু পরিবর্তন সমস্যাটি '?' চিহ্নিত স্থানে বসবে।