শেয়ারFacebookWhatsApp

AIDS কী?

উত্তর: AIDS (Acquired Immune Deficiency Syndrome) HIV নামক ভাইরাস সংঘটিত মরণব্যাধি।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

AIDS কী?

উদ্দীপক

SSC পরীক্ষায় GPA-5.00 পাওয়া ফিরোজের কোনো হাতেই আঙ্গুল নেই।

Dhaka · 2019

উত্তর

AIDS (Acquired Immune Deficiency Syndrome) HIV নামক ভাইরাস সংঘটিত মরণব্যাধি।

উত্তর

খাদ্যে ভেজাল বলতে বোঝায় প্রাকৃতিক ও স্বাভাবিক উপায়ে খাদ্যদ্রব্য প্রস্তুত না করে মানসম্পন্ন খাদ্যে নিম্নমানের ও অস্বাস্থ্যকর উপাদান মেশানো। খাদ্যে ভেজাল একটি মারাত্মক সামাজিক অপরাধ। ভালো ও উৎকৃষ্ট মানের খাদ্যের সাথে নিকৃষ্টমানের কিংবা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিষাক্ত রাসায়নিক পদার্থ অথবা রং মেশানো খাদ্যে ভেজাল বলে গণ্য। খাদ্যে ভেজাল বিষয়টি সাধারণত দুইভাগে সম্পন্ন হয়। যথা— অনিচ্ছাকৃত বা অসাবধানবশত এবং ইচ্ছাকৃত। মাছ, মাংস, ফল অথবা সবজিতে ক্ষতিকর বিষাক্ত রাসায়নিক দ্রব্য যেমন — ক্যালসিয়াম কার্বাইড, ইথিলিন ও ফরমালিন মেশানো খাদ্যে ভেজালের উদাহরণ।

উত্তর

গ উদ্দীপকের ফিরোজ বিশেষ চাহিদার জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। সাধারণভাবে বলা যায় যার মাঝে প্রতিবন্ধকতা বিরাজমান তিনিই প্রতিবন্ধি; সে প্রতিবন্ধকতা যত সামান্যই হোক না কেন। উদ্দীপকে দেখা যায়, SSC পরীক্ষায় GPA 5.00 প্রাপ্ত ফিরোজের কোনো হাতেই আঙুল নেই। 'প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩'-তে উল্লেখকৃত ধরন অনুযায়ী আমরা তাকে শারীরিক প্রতিবন্ধিতার শ্রেণিতে অন্তর্ভুক্ত করতে পারি। উপরে উল্লিখিত আইনে শারীরিক প্রতিবন্ধিতার ব্যাখ্যায় বলা হয়েছে, যাদের মধ্যে নিম্নবর্ণিত লক্ষণসমূহের মধ্যে এক বা একাধিক লক্ষণ দেখা যাবে তারা শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি বলে বিবেচিত হবে। যথা: ১. একটি বা উভয় হাত বা পা না থাকা; ২. কোনো হাত বা পা পূর্ণ বা আংশিকভাবে অবশ অথবা গঠনগত এরূপ ত্রুটিপূর্ণ বা দুর্বল যে, দৈনন্দিন স্বাভাবিক চলাফেরা বা কাজকর্ম আংশিক বা পূর্ণভাবে ব্যাহত হয়। ৩. স্নায়ুবিক অসুবিধার কারণে স্থায়ীভাবে শারীরিক ভারসাম্য না থাকা উদ্দীপকের ফিরোজের মধ্যে উল্লিখিত সমস্যাগুলোর মধ্যে ২য় সমস্যাটি বিরাজমান। তাই আমরা তাকে 'শারীরিক প্রতিবন্ধি ব্যক্তি' হিসেবে চিহ্নিত করতে পারি।

উত্তর

উদ্দীপকের বর্ণিত ফিরোজ একজন শারীরিক প্রতিবন্ধী। ফিরোজের সমস্যা সমাধানে এবং তাকে স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে সহায়তা করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয়া প্রয়োজন। আমাদের সমাজে প্রতিবন্ধীদের বহুমুখী সমস্যার মোকাবিলা করতে হয়। জীবন যতদূর প্রতিবন্ধীদের সমস্যাও ততদূর বিস্তৃত। তাই এদের সমস্যা সমাধানের জন্য সরকারের সাথে সাথে ব্যক্তি, সমাজ ও আন্তর্জাতিক সহায়তা আবশ্যক। সম্মিলিতভাবে নিম্নোক্ত ব্যবস্থাদি গ্রহণের মাধ্যমে প্রতিবন্ধীদের স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত করা সম্ভব। প্রতিবন্ধী সমস্যা সমাধানের জন্য প্রথমেই দরকার সামাজিক সচেতনতা। প্রতিবন্ধীরাও যে মানুষ এ ধারণা সমাজের সর্বস্তরের মানুষের মাঝে জাগ্রত হলে তাদের মধ্যকার প্রতিবন্ধী বিষয়ক কুসংস্কার দূর হবে। এছাড়া মূলধারার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রতিবন্ধীদের জন্য উন্মুক্ত রাখতে হবে। প্রতিবন্ধীদের জন্য পরিবারভিত্তিক সেবা ও কমিউনিটিভিত্তিক পুনর্বাসনের বিস্তার ঘটাতে হবে। প্রতিবন্ধী ও তাদের পরিবারগুলোকে আর্থিক ও মানসিক সহায়তা দিতে হবে। এতে তারা আত্মপ্রত্যয়ী হবে। যেসব প্রতিবন্ধীদের কাজ করার ক্ষমতা আছে তাদের কাজের জন্য প্রশিক্ষণ দিয়ে কাজে যোগদানের ব্যবস্থা করে দিতে হবে। কর্মক্ষেত্রে তারা যাতে সমান অধিকার ও মর্যাদা পায় সে বিষয়টিও লক্ষ রাখতে হবে। যেসব প্রতিবন্ধীরা শিক্ষাক্ষেত্রে প্রতিভার স্বাক্ষর রাখছে তাদেরকে উচ্চশিক্ষার ব্যবস্থা করে দিতে হবে। প্রতিবন্ধী সমস্যা সমাধানে সবচেয়ে প্রয়োজনীয় বিষয় হলো প্রতিবন্ধীবান্ধব আইন প্রণয়ন ও প্রয়োগ। এ আইনের মাধ্যমে প্রতিবন্ধীদের একটি রাষ্ট্রীয় নিরাপত্তা বলয়ের মধ্যে আনতে হবে। উপরের আলোচনা থেকে বলা যায়, উল্লিখিত পদক্ষেপসমূহ গ্রহণ করলে প্রতিবন্ধী সমস্যা অনেকাংশেই সমাধান করা সম্ভব। এভাবে তাদের সমস্যার সমাধান করতে পারলেই তারা সমাজে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ পাবে।
HSCCivics 2nd PaperDhaka 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।