শেয়ারFacebookWhatsApp

AIDS-এর পূর্ণরূপ কী?

উত্তর: AIDS-এর পূর্ণরূপ Acquired Immune Deficiency Syndrome.

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

AIDS-এর পূর্ণরূপ কী?

উদ্দীপক

সাফায়াত ও তৈয়ব দুই বন্ধু। তাদের বাড়ি চট্টগ্রামে। তারা বুয়েটের শিক্ষার্থী। বহুদিন পূর্বে তারা ঢাকা থেকে বাসে করে বাড়ি ফিরছিল। পথে তারা দেখল, সামনের গাড়ি থেকে অত্যাধিক কালো ধোঁয়া বের হচ্ছিল। তখন তৈয়ব সাফায়াতকে বলল, 'কালো ধোঁয়াসহ কিছু কারণে বিশ্বে বিরাট প্রভাব পড়তে শুরু করেছে।” তখন সাফায়াত বলল, “বাংলাদেশের আবহাওয়ায়ও এর প্রভাব পড়তে শুরু করেছে।”

Chittagong · 2019

উত্তর

AIDS-এর পূর্ণরূপ Acquired Immune Deficiency Syndrome.

উত্তর

যে সকল কর্মকাণ্ড প্রচলিত সামাজিক নিয়ম-নীতির পরিপন্থি এবং সাধারণভাবে বিবেকের কাছে অগ্রহণযোগ্য তাকেই দুর্নীতি বলে। দুর্নীতি হলো একটি মারাত্মক সামাজিক ব্যাধি। সাধারণভাবে দুর্নীতি বলতে ঘুষ লেনদেন, স্বজনপ্রীতি, প্রতারণা, ব্যক্তিগত স্বার্থ হাসিলের লক্ষ্যে ক্ষমতার অপব্যবহার ইত্যাদিকে বোঝায়। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের মতে, 'যে কর্মকাণ্ড সাধারণভাবে বিবেকের কাছে গ্রহণযোগ্য নয় তাকেই দুর্নীতি বলা হয়।' মোটকথা নীতি বিরুদ্ধ কাজই হলো দুর্নীতি।

উত্তর

উদ্দীপকে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা বিষয়ে ইঙ্গিত করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের মূল কারণ হলো বৈশ্বিক উষ্ণায়ন। জলবায়ু পরিবর্তনে যে সমস্ত কারণ বিদ্যমান সেগুলোকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করতে পারি। যথা- ১. প্রাকৃতিক কারণ ২. মানবসৃষ্ট কারণ। প্রাকৃতিক কারণের মধ্যে রয়েছে পৃথিবীর অক্ষরেখা পরিবর্তন, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, মহাসাগরীয় পরিবর্তন, সূর্যরশ্মির পরিবর্তন ইত্যাদি। অপরদিকে মানবসৃষ্ট যে সমস্ত কারণে জলবায়ু পরিবর্তিত হচ্ছে তা হলো- i. অতিরিক্ত জীবাশ্ম জ্বালানির ব্যবহার। ii. পারমাণবিক চুল্লির ব্যবহার। iii. শিল্প-কারখানার বর্জ্য ও কালো ধোঁয়া। iv. সমুদ্রে তেজস্ক্রিয় বর্জ্য নিক্ষেপ। V. মাত্রাতিরিক্ত কৃত্রিম তন্তুর ব্যবহার। vi. যান্ত্রিক যানবাহনের উৎপাদিত ধোঁয়া। vii. রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার বৃদ্ধি। viii. অতিরিক্ত বৃক্ষ নিধন। ix. মানব বসতি নির্মাণে প্রাকৃতিক বন উজাড় প্রভৃতি। মোটকথা বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তনে প্রাকৃতিক কারণের চেয়ে মানবসৃষ্ট কারণগুলোই বেশি প্রভাব ফেলছে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত বিষয়টি অর্থাৎ জলবায়ু পরিবর্তন বিশ্বে মনুষ্য বসতির পরিবেশ পরিপন্থি নানা ধরনের প্রভাব ফেলতে পারে। জলবায়ুর পরিবর্তনজনিত কারণে বিশ্বব্যাপী যে সমস্ত প্রভাব পড়তে পারে তা হল— ১. ঋতু পরিবর্তন: জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী ঋতু পরিবর্তন দেখা দিতে পারে। অনাবৃষ্টি, অতিবৃষ্টি ইত্যাদি এ পরিবর্তনের নিয়ামক হিসেবে কাজ করবে। ২. বৃষ্টিপাত হ্রাস: জলবায়ুর পরিবর্তনের ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাত হ্রাস পাচ্ছে। এর ফলে খরা, মরুকরণ ও অনাবৃষ্টি দেখা দিচ্ছে। যা বিশ্বব্যাপী কৃষিব্যবস্থার ওপর মারাত্মক প্রভাব ফেলছে। ৩. প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি: জলবায়ুর পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী প্রাকৃতিক দুর্যোগের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। বিগত কয়েক বছরে যুক্তরাষ্ট্রের উপকূলবর্তী অঞ্চল, ক্যারিবীয় অঞ্চল, দক্ষিণ এশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি অঞ্চলে বেশ কয়েকটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে বাংলাদেশ ইদানীং প্রায় প্রতি বছরই কোনো না কোনো ঘূর্ণিঝড়ের কবলে পড়ছে। ৪. সমুদ্র স্তরের উচ্চতা বৃদ্ধি ও লবণাক্ততা বৃদ্ধি: জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্র স্তরের উচ্চতা বৃদ্ধি ও বিশ্বব্যাপী লবণাক্ততা বৃদ্ধি পেতে পারে। ইতোমধ্যে বাংলাদেশে এ প্রভাব শুরু হয়েছে। দেশের সমুদ্র উপকূলে লবণাক্ততা বৃদ্ধির ফলে কৃষিজমি নষ্ট হচ্ছে এবং সুপেয় পানির অভাব দেখা যাচ্ছে। ৫. জীব বৈচিত্র্য ধ্বংস: জলবায়ুর পরিবর্তনের সবচেয়ে মারাত্মক প্রভাব পড়ছে বিশ্বব্যাপী জীববৈচিত্র্যের ওপর। বৈশ্বিক উষ্ণায়ন ও সমুদ্র স্তরের উচ্চতা বৃদ্ধির ফলে বিশ্বব্যাপী ম্যানগ্রোভ বনগুলো ধ্বংস হচ্ছে। অতিবৃষ্টি বা অনাবৃষ্টির ফলে জীবজগতে এর নানা প্রভাব পরিলক্ষিত হচ্ছে। ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য যা ভবিষ্যৎ বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি।
HSCCivics 2nd PaperChittagong 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।