শেয়ারFacebookWhatsApp

ইভটিজিং রোধ করা প্রয়োজন কেন?

উত্তর: সামাজিক স্থিতিশীলতা এবং স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রাখার জন্য ইভটিজিং রোধ করা প্রয়োজন। বর্তমান সময়ের অন্যতম আলোচ্য বিষয় ইভটিজিং। এটি একটি সামাজিক ব্যাধি। ইভটিজিং এর ফলে একদিকে যেমন সমাজে অস্থিরতা বাড়ছে অন্যদিকে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ইভটিজিং এর কারণে মেয়েদের স্কুল পরিত্যাগ করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে এবং বাল্যবিবাহও আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এ সকল কারণে ইভটিজিং প্রতিরোধ করা অত্যন্ত জরুরি।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

ইভটিজিং রোধ করা প্রয়োজন কেন?

উদ্দীপক

জনাব রহিম দীর্ঘদিন বিদেশে অবস্থান করে সম্প্রতি দেশে ফিরে আসে। দেশে এসে সে অসুস্থ হয়ে পড়ে। শরীর শুকিয়ে যাচ্ছে। কোনো রোগ হলে তা সহজে ভালো হয় না। মানুষ তাকে সন্দেহের চোখে দেখে। হাসপাতালে গেলে ডাক্তাররা তাকে পরীক্ষা-নিরীক্ষা করে, সে একটি ভাইরাসজনিত রোগে আক্রান্ত বলে নিশ্চিত করে।

Sylhet · 2017

উত্তর

যে নীতি বা পদ্ধতির মাধ্যমে এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক স্থাপিত হয় তাকেই বৈদেশিক নীতি বলে।

উত্তর

সামাজিক স্থিতিশীলতা এবং স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রাখার জন্য ইভটিজিং রোধ করা প্রয়োজন। বর্তমান সময়ের অন্যতম আলোচ্য বিষয় ইভটিজিং। এটি একটি সামাজিক ব্যাধি। ইভটিজিং এর ফলে একদিকে যেমন সমাজে অস্থিরতা বাড়ছে অন্যদিকে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ইভটিজিং এর কারণে মেয়েদের স্কুল পরিত্যাগ করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে এবং বাল্যবিবাহও আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এ সকল কারণে ইভটিজিং প্রতিরোধ করা অত্যন্ত জরুরি।

উত্তর

উদ্দীপকের শাফিক মরণব্যাধি এইডস- এ আক্রান্ত হয়েছে।এইডস এক প্রকার ভাইরাস দ্বারা গঠিত রোগ। এই ভাইরাসকে Human Immunodeficiency Virus বা এইচ আই ভি (HIV) বলা হয়। এইচ আই ভি ভাইরাসটি রক্তের সাদা কোষ (CD-৪ বা টি সেল) নষ্ট করে দেয়, যার ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অকার্যকর হয়ে পড়ে। উদ্দীপকের শফিকের মধ্যেও এই রোগের লক্ষণ ফুটে ওঠেছে। উদ্দীপকের শফিক দুর্ঘটনায় আহত হলে তার প্রবাসী বন্ধুর রক্ত দিয়ে তার অপারেশন করা হয়। সে সুস্থ হয়ে যাওয়ার কিছুদিন পর তার ওজন কমতে শুরু করে এবং দীর্ঘদিন ধরে পাতলা পায়খানা ও শুকনো কাশি হতে থাকে। ডাক্তারের নিকট গেলে শফিক জানতে পারে সে মরণব্যাধি এইডসে আক্রান্ত। কেননা তার মধ্যে এইডস এর লক্ষণ বা উপসর্গগুলো স্পষ্ট হয়ে উঠেছে। এইডস আক্রান্ত ব্যক্তির দেহের ওজন হ্রাস পেতে থাকে। সেই সাথে দুই মাসের বেশি সময় ধরে পাতলা পায়খানা হতে থাকে, দীর্ঘদিন ধরে শুকনো কাশি লেগে থাকে। এ রোগে আক্রান্ত ব্যক্তির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমে যায় এবং এক পর্যায়ে তা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। HIV আক্রান্ত হলে ব্যাকটেরিয়া- ভাইরাস এবং অন্যান্য মাইক্রো অর্গানিজম দ্বারা সংঘটিত রোগ সহজেই শরীরকে আক্রান্ত করে ফেলে। এইডস এর কার্যকর প্রতিষেধক এখনও আবিষ্কৃত হয়নি। এজন্যই এইডসকে ঘাতকব্যাধি বা মরণব্যাধি বলা হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকের শফিকও এইডস রোগে আক্রান্ত।

উত্তর

সমাজজীবনে উত্ত রোগ অর্থাৎ এইডস রোগের প্রভাব ভয়াবহ- উক্তিটি যথার্থ। এইডস (AIDS) মানবজাতির জন্য মারাত্মক এক মরণব্যাধি। এটি এমনই মারাত্মক যে, তা মানুষের প্রত্যাশিত আয়ুষ্কাল কমিয়ে দেয় এবং একটি দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। এটি মানবসভ্যতা এবং উন্নয়নের ক্রমাগত বিকাশের পথে অন্যতম অন্তরায়।বিশ্বব্যাপী এইডস এর প্রভাব সর্বকালের সকল মহামারীর চেয়ে ভয়াবহ। এইডস শুধু জনস্বাস্থ্যজনিত সমস্যাই নয় বরং অর্থনৈতিক ও সামাজিক খাতে সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব ফেলেছে। এইডস রোগে মানুষ ভীত এই কারণে যে, এই রোগে মানুষের মৃত্যু নিশ্চিত। যে দেশে এইডস ভয়াবহ রূপ ধারণ করেছে সে দেশে জনস্বাস্থ্য মারাত্মক হুমকির সম্মুখীন। সাহারা মরুভূমির চারপাশের দেশগুলোতে মানুষের মৃত্যুর প্রধান কারণ এইডস। এইডস আক্রান্ত রোগীর চিকিৎসা ব্যয়ভার বহন করা বাংলাদেশসহ তৃতীয় বিশ্বের পক্ষে প্রায় অসম্ভব। তাছাড়া এর কোনো চিকিৎসা নেই। এইডস এর পরিণতি মৃত্যু। এইডস এর কারণে জনসংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে যা একটি দেশের জনশক্তিতে মারাত্মক প্রভাব ফেলছে। কারণ উপার্জনক্ষম ব্যক্তি মারা গেলে পরিবারটি ধ্বংসের মুখে পতিত হয়। সেই পরিবারের ছেলেমেয়েদের সাথে কেউ মিশতে চায় না। ফলে পরিবারটি নিঃসজা হয়ে পড়ে। সুদূরপ্রসারী ফলাফল হিসেবে একটি দেশের মাথাপিছু আয় কমে যায় এবং জীবনযাত্রা ব্যাহত হয়। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, এইডস এমন একটি মারাত্মক রোগ সমাজজীবনে অগ্রগতি রোধে যার প্রভাব নেতিবাচক।
HSCCivics 2nd PaperSylhet 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।