শেয়ারFacebookWhatsApp

বিশেষ চাহিদার জনগোষ্ঠী বলতে কী বোঝায়?

উত্তর: বর্তমান সময়ে প্রতিবন্ধীদের বোঝানোর জন্য বহুল ব্যবহৃত ইংরেজি শব্দ হচ্ছে Person with Special Needs [গণিত] , এর বাংলা প্রতিশব্দ হলো 'বিশেষ চাহিদার জনগোষ্ঠী'। সাধারণভাবে বলা হয়, যার মাঝে প্রতিবন্ধকতা বিরাজমান তিনিই প্রতিবন্ধী; সে প্রতিবন্ধকতা যত সামান্যই হোক না কেন। প্রকৃতপক্ষে অসুখে, দুর্ঘটনায়, চিকিৎসা ত্রুটি বা জন্মগতভাবে যদি কোনো ব্যক্তির শারীরিক বা মানসিক অবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার মাধ্যমে কর্মক্ষমতা আংশিক বা সম্পূর্ণভাবে লোপ পায় অথবা তুলনামূলকভাবে কম হয় তাহলে সেই ব্যক্তিকে প্রতিবন্ধী ব্যক্তি বলা হয়।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

বিশেষ চাহিদার জনগোষ্ঠী বলতে কী বোঝায়?

উদ্দীপক

'XX^{\prime} পাঁচ বছর বয়সী একটি শিশু। তার চেহারা ও অবয়ব অন্য শিশুদের মতো। তার মধ্যে সীমাবদ্ধ কিছু কাজ বা আচরণের প্রবণতা লক্ষ করা যায়। সে অন্যদের তুলনায় একটু বেশি বা কম সংবেদনশীল।

Rajshahi · 2017

উত্তর

নীতি বা আইন বিরুদ্ধ কাজ করাই হলো দুর্নীতি।

উত্তর

বর্তমান সময়ে প্রতিবন্ধীদের বোঝানোর জন্য বহুল ব্যবহৃত ইংরেজি শব্দ হচ্ছে Person with Special Needs,Needs^{\prime}, এর বাংলা প্রতিশব্দ হলো 'বিশেষ চাহিদার জনগোষ্ঠী'। সাধারণভাবে বলা হয়, যার মাঝে প্রতিবন্ধকতা বিরাজমান তিনিই প্রতিবন্ধী; সে প্রতিবন্ধকতা যত সামান্যই হোক না কেন। প্রকৃতপক্ষে অসুখে, দুর্ঘটনায়, চিকিৎসা ত্রুটি বা জন্মগতভাবে যদি কোনো ব্যক্তির শারীরিক বা মানসিক অবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার মাধ্যমে কর্মক্ষমতা আংশিক বা সম্পূর্ণভাবে লোপ পায় অথবা তুলনামূলকভাবে কম হয় তাহলে সেই ব্যক্তিকে প্রতিবন্ধী ব্যক্তি বলা হয়।

উত্তর

উদ্দীপকের 'XX^{\prime} এর প্রতিবন্ধিতার একটি অন্যতম ধরন অটিজমে আক্রান্ত শিশু।অটিজম বা আত্মসংবৃতি মস্তিষ্কের স্বাভাবিক বিকাশজনিত প্রতিবন্ধকতা; যা শিশুর বয়স তিন বছর হবার পূর্বেই প্রকাশ পায়। এ ধরনের শিশুরা সামাজিক আচরণে দুর্বল একই কাজ বারবার করার প্রবণতা থেকে তাদের শনাক্ত করা যায়। উদ্দীপকের শিশু 'XX^{\prime} এর ক্ষেত্রেও আমরা অনুরূপ বিষয়টি দেখতে পাই।সাধারণত অটিজমে আক্রান্ত শিশুদের শারীরিক গঠনে কোনো সমস্যা থাকে না এবং তাদের চেহারা, অবয়ব অন্যান্য সুস্থ ও স্বাভাবিক মানুষের মতোই হয়ে থাকে। অনেক ক্ষেত্রে ছবি আঁকা, গান করা, কম্পিউটার চালনা বা গাণিতিক সমাধানসহ অনেক জটিল বিষয়ে এ ধরনের শিশু পারদর্শী হয়। সাধারণত অটিজমে আক্রান্ত শিশুদের যেসব বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তন্মধ্যে উল্লেখযোগ্য হলো। মৌখিক বা অমৌখিক যোগাযোগে সীমাবন্ধতা, ii. সীমাবদ্ধ কিছু কাজ বা আচরণের পুনরাবৃত্তি, iii. শ্রবণ, দর্শন, গন্ধ, স্বাদ, স্পর্শ, ব্যাথা, ভারসাম্য ও চলনে অন্যদের তুলনায় বেশি বা কম সংবেদনশীলতা, iv. চোখে চোখ না রাখা বা কম রাখা, v. অস্বাভাবিক শারীরিক অঙ্গভঙ্গি প্রভৃতি।উদ্দীপকের পাঁচ বছর বয়সী শিশু 'XX^{\prime} এর ক্ষেত্রে দেখা যায়, তার চেহারা ও অবয়ব অন্য শিশুদের মতো তার মধ্যে নির্দিষ্ট কিছু কাজ বা আচরণের প্রবণতা লক্ষ করা যায় এবং অন্যদের তুলনায় সে একটু কম বা বেশি সংবেদনশীল। তার শারীরিক ও মানসিক এ বৈশিষ্ট্যের সাথে অটিজমে আক্রান্ত শিশুদের মিল রয়েছে। তাই বলা যায় যে, উদ্দীপকের 'XX^{\prime} অটিজমে আক্রান্ত প্রতিবন্ধী শিশু।

উত্তর

হ্যাঁ, প্রয়োজনীয় সহযোগিতা পেলে প্রতিবন্ধী শিশুরা একদিন সম্পদে পরিণত হবে।প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। এদেরকে সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অর্ন্তভুক্ত করা প্রয়োজন। তাহলেই দেশের সার্বিক উন্নয়ন সম্ভব। আর এজন্য সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। আমাদের সমাজের প্রতিবন্ধীরা বিভিন্ন রকমের সমস্যায় ভুগছে। এসব সমস্যা সমাধান করে তাদেরকে ন্যায়সঙ্গত অধিকার দিতে হবে। তাদের প্রতি সমাজের মানুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। তাহলে তারা প্রতিভার বিকাশ ঘটিয়ে সমাজের সর্বস্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। সরকারি ও বেসরকারিভাবে প্রতিবন্ধীদের আর্থিক ও সামাজিক সহায়তা দিতে হবে। এতে তারা আত্মপ্রত্যয়ী হয়ে উঠবে। প্রতিবন্ধীদেরকে উন্নয়নের ক্ষেত্রে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়া উচিত। তাদের জন্য কাজের ব্যবস্থা এবং ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে। এছাড়াও প্রতিবন্ধীদের জন্য আইন প্রণয়ন ও তা বাস্তবায়ন করতে হবে। তাহলে সার্বিক নিরাপত্তা পেয়ে নিজের জন্য ও সমাজের জন্য কাজ করতে পারবে। তারা আলোকিত মানুষ হয়ে সমাজকে উজ্জ্বল করতে পারবে। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, প্রতিবন্ধীদের প্রতি সঠিক দায়িত্ব পালন করতে পারলে তারা আর সমাজের বোঝা থাকবে না। তারাও নিজেদের প্রতিভার বিকাশ ঘটিয়ে আলোকিত সমাজ গড়ার কর্ণধার হতে পারবে।
HSCCivics 2nd PaperRajshahi 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।