উদ্দীপকে সমাজজীবনের কোন সমস্যাটি ফুটে ওঠে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সমাজজীবনের যে সমস্যাটি ফুটে উঠেছে তা হলো দুর্নীতি। দুর্নীতি একটি সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যাধি। উন্নত, উন্নয়নশীল ও অনুন্নত রাষ্ট্রসমূহে দুর্নীতির ব্যাপক উপস্থিতি বিদ্যমান। ক্ষেত্রবিশেষ কোথাও কম কোথাও বেশি। দুর্নীতি বলতে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ব্যক্তিগত আর্থিক সুবিধা গ্রহণ করাকে বোঝায়। সাধারণভাবে যেকোনো ধরনের অবৈধ কাজকে দুর্নীতির সাথে এক করে দেখা হয়। দুর্নীতি তারাই করে যারা ক্ষমতার অপব্যবহার করে অর্থাৎ ক্ষমতার আসনে আসীন যারা, তারাই রাষ্ট্রের আইনের যথার্থ প্রয়োগের অভাবের কারণে এবং এ সুযোগকে কাজে লাগিয়ে দুর্নীতি করার সুযোগ পায় এবং দুর্নীতি করে পার পেয়ে যায়। উদ্দীপকে জনাব 'X [গণিত] -এর কর্মকাণ্ডে দুর্নীতির স্পষ্ট পরিচয় ফুটে উঠেছে। তিনি নিয়োগদানের ক্ষেত্রে স্বজনপ্রীতি অর্থাৎ দুর্নীতির আশ্রয়গ্রহণ করেছেন। এর ফলে যোগ্য মেধাবীরা একদিকে যেমন বঞ্চিত হচ্ছে অন্যদিকে প্রতিষ্ঠান ও সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অতএব নিশ্চিতভাবেই বলা যায়, জনাব 'X [গণিত] -এর কার্যক্রমে দুর্নীতির পরিচয় পাওয়া যায়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সমাজজীবনের কোন সমস্যাটি ফুটে ওঠে ব্যাখ্যা কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর