উক্ত সমস্যা সমাধানের উপায়গুলো তোমার পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: নাগরিক সচেতনতা ও আইনের যথার্থ প্রয়োগই পারে সমাজকে এই সামাজিক ব্যাধি তথা দুর্নীতি থেকে মুক্তি দিতে- উক্তিটি যথার্থ।কোনো ব্যক্তি বা দল যদি সমাজ অনুমোদিত আদর্শ ও মূল্যবোধকে উপেক্ষা করে নীতি বহির্ভূত পন্থায় স্বীয় স্বার্থ উদ্ধারের চেষ্টা করে, তখন তাকে দুর্নীতি বলে। তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশও বিশ্বের অন্যান্য দেশের মতো দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে পরিচিত। তাই দুর্নীতি নিয়ন্ত্রণ এবং প্রতিরোধের লক্ষ্যে আশু পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব।উদ্দীপকের জনাব 'X [গণিত] -এর দুর্নীতির মতো সারা দেশকে দুর্নীতি মুক্ত করতে সর্বপ্রথম প্রয়োজন নাগরিক সচেতনতা। সর্বত্র দুর্নীতিকে 'না' বলা এবং এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে দুর্নীতি দমন ও নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। কারণ সামাজিকভাবে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার অর্থ হলো তাকে সমাজে স্থায়ী আসন করে দেওয়া। কিন্তু যদি দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করা হয়, দুর্নীতির বিরুদ্ধে সমাজের সবাই দৃঢ়ভাবে অবস্থান নেয় তবে দুর্নীতি দূর করা অনেকটাই সহজ হবে। পাশাপাশি দুর্নীতি প্রতিরোধে কঠিন আইন প্রণয়ন, বিদ্যমান আইনের যথার্থ প্রয়োগ দুর্নীতিকে দমন করতে কার্যকরী ভূমিকা পালন করবে। দুর্নীতি দমনে দুর্নীতি দমন কমিশনকে আরও স্বাধীনতা প্রদান এবং নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিতে হবে। তবেই দেশ থেকে দুর্নীতি দূর হবে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উক্ত সমস্যা সমাধানের উপায়গুলো তোমার পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর