উদ্দীপকের উক্ত সমস্যা সমাধানে কী পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে তুমি মনে কর?
উত্তর: উদ্দীপকের মতিনের ন্যায় জনগোষ্ঠীর সমস্যা সমাধানে সকলকে এগিয়ে আসতে হবে।প্রতিবন্ধীদের সমস্যা একটি নয় বরং অনেক। প্রতিবন্ধীদের জীবনে প্রতি পদে পদে সমস্যা, এদের সমস্যা কারও একার পক্ষে সমাধান করা সম্ভব নয়। ব্যক্তি, সমাজ, রাষ্ট্র ও আন্তর্জাতিক সহায়তার মাধ্যমে প্রতিবন্ধীদের সমস্যার সমাধান করা সম্ভব। এদেরকে সমাজের সকলের সাথে খাপ-খাওয়ানোর উপযোগী করে তুলতে হবে। এক্ষেত্রে তাদের উন্নতির পাশাপাশি, সমাজ ও রাষ্ট্রের উন্নতি হবে। প্রতিবন্ধী ও তাদের পরিবার চিহ্নিত করে তাদের শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা, জাতীয়ভাবে নীতিমালা প্রণয়ন করা, দৃষ্টিভঙ্গি বদলানো, ভাতা প্রদান, চাকরি প্রদান, সমমর্যাদা প্রদান ও অংশগ্রহণমূলক সুব্যবস্থা করতে হবে। তাছাড়া প্রতিবন্ধীত্বের কারণ নির্ণয়, প্রতিবন্ধীত্ব রোধ ও জাতিসংঘ ঘোষিত প্রতিবন্ধীদের অধিকার ও নীতিমালা সনদ বাস্তবায়ন করতে হবে।উপরিউক্ত ব্যবস্থাদি গ্রহণ ও বাস্তবায়ন করলে শোভনের ন্যায় প্রতিবন্ধী জনগোষ্ঠীর সমস্যার সমাধান হবে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের উক্ত সমস্যা সমাধানে কী পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে তুমি মন…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর