উদ্দীপকে কোন নাগরিক সমস্যা ফুটে উঠেছে? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে যে নাগরিক সমস্যাটি ফুটে উঠেছে তা হলো ইভটিজিং। ইভটিজিং সংঘটিত হওয়ার পিছনে বিভিন্ন ধরনের কারণ রয়েছে।ইভটিজিং হলো কথা, কাজ, আচরণ ইত্যাদির মাধ্যমে নারীকে উত্ত্যক্ত করা বা হয়রানি করা। ইভটিজিং বেড়ে যাওয়ার পিছনে যে কারণটি সবচেয়ে বেশি দায়ী তা হলো সমাজে নারীদের যথাযথ মূল্যায়ন না করা ও নারীদের প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি। এছাড়াও নারীর ক্ষমতায়নে প্রতিবন্ধকতা, পারিবারিক ও সামাজিক সুশিক্ষার অভাব, নৈতিক মূল্যবোধের অধঃপতন, পরিবারে শিশুর সঠিক সামাজিকীকরণের অভাব ইত্যাদি ইভটিজিং-এর জন্য কারণ হিসেবে ধরা হয়। মাদকাসক্ত ও বেকার যুবকরা হতাশাগ্রস্ত হয়ে পড়লে বা নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তারা ইভটিজিং করে। এছাড়াও ধর্মীয় অনুশাসনের অভাব, বিদেশি অপসংস্কৃতির প্রভাব, স্যাটেলাইট টেলিভিশন ইভটিজিং-এর জন্য অধিকাংশে দায়ী।সবচেয়ে বড় কথা হলো আমাদের দেশের নারীরাই নিজেদেরকে পুরুষ থেকে দুর্বল ভাবে এবং তারা ভুলে যাচ্ছে তাদেরও পুরুষের মতো চারটি হাত-পা আছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন নাগরিক সমস্যা ফুটে উঠেছে? বর্ণনা কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর