উদ্দীপকের উক্ত কাজটি প্রতিরোধের জন্য কী কী উপায় অবলম্বন করা যেতে পারে?- বিশ্লেষণ কর।
উত্তর: দুর্নীতি হলো মূল্যবোধ ও রীতিনীতির পরিপন্থি এক ধরনের অপরাধমূলক আচরণ যেখানে ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করা হয়। উদ্দীপকের শাকিবের মতো ব্যক্তিদের দুর্নীতি প্রতিরোধে সর্বাগ্রে প্রয়োজন শক্তিশালী রাজনৈতিক অঙ্গীকার এবং প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।দুর্নীতি দমনে আইনের শাসন প্রতিষ্ঠা করা একটি অপরিহার্য শর্ত। প্রচলিত আইনের অস্পষ্টতা দূর করে যুগোপযোগী আইন প্রণয়ন এবং দুর্নীতিপরায়ণ ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনের নিরপেক্ষ প্রয়োগের মাধ্যমে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। এছাড়া নিরপেক্ষ তদন্তের জন্য সংবিধানের ৭৭নং অনুচ্ছেদ অনুযায়ী 'ন্যায়পাল' এর পদ সৃষ্টি করা অত্যন্ত জরুরি। তাছাড়া বিচার বিভাগকে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত রেখে স্বাধীনভাবে বিচারকার্য পরিচালনার পরিবেশ সৃষ্টি করতে হবে যেন দুর্নীতি বিষয়ক মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা যায়। পাশাপাশি দুর্নীতি দমন কমিশনকে (দুদক) অধিকতর আইনি ক্ষমতা প্রদানের মাধ্যমে একে একটি স্বাধীন ও প্রভাবশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে।পরিশেষে, সমাজ থেকে দুর্নীতি নির্মূলে ব্যাপক গণসচেতনতা ও নৈতিক চেতনা সৃষ্টি করা প্রয়োজন। পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে নৈতিক শিক্ষার প্রসার ঘটানোর পাশাপাশি, শাকিবের মতো দুর্নীতিবাজদের চিহ্নিত করে তাদের সামাজিকভাবে বয়কট করতে হবে। এভাবে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই কেবল একটি দুর্নীতিমুক্ত সমাজ গড়া সম্ভব।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের উক্ত কাজটি প্রতিরোধের জন্য কী কী উপায় অবলম্বন করা যেতে পা…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর