শেয়ারFacebookWhatsApp

যুক্তিবিদ্যার জনক কে?

উত্তর: যুক্তিবিদ্যার জনক অ্যারিস্টটল।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

যুক্তিবিদ্যার জনক কে?

উদ্দীপক

দৃশ্যকল্প-১: "যুক্তিবিদ্যা অনুমানের নিয়মগুলো নিয়ে আলোচনা করে এবং এগুলোর সাহায্যে বৈধ যুক্তি অবৈধ যুক্তির পার্থক্য নির্ণয়ের জন্য কিছু নিয়ম নির্ধারণ করে।"দৃশ্যকল্প-২: যুক্তিবিদ্যা যুক্তি বিন্যাসের নিয়মাবলিকে আমাদের বাস্তব চিন্তাক্ষেত্রে প্রয়োগ করে কীভাবে সত্যকে অর্জন করা যায় সে সম্বন্ধে জ্ঞান দান করে।

Mymensingh · 2024

উত্তর

যুক্তিবিদ্যার জনক অ্যারিস্টটল।

উত্তর

যে বিজ্ঞান একটি আদর্শ বা মানদণ্ডের আলোকে কোনো ঘটনা বা বিষয়বস্তুকে মূল্যায়ন করার শিক্ষা দেয়, তাই হচ্ছে আদর্শনিষ্ঠ বিজ্ঞান, যুক্তিবিদ্যা অনুমানের নিয়মকানুনের মাধ্যমে যুক্তির বৈধতা-অবৈধতা মূল্যায়ন করার শিক্ষা দিয়ে থাকে। এজন্যই যুক্তিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয়।

উত্তর

দৃশ্যকল্প-২ এ উল্লেখ রয়েছে, যুক্তিবিদ্যা যুক্তিবিন্যাসের নিয়মাবলি প্রয়োগের মাধ্যমে যুক্তির সত্যতা অর্জন করতে সাহায্য করে। মূলত এই দৃশ্যকল্পটি যুক্তিবিদ্যার 'ব্যবহারিক' দিককে সুনির্দিষ্টভাবে ফুটিয়ে তুলেছে। আমরা জানি, প্রকৃতপক্ষে যুক্তিবিদ্যা একটি ব্যবহারিক বিজ্ঞান। আর যে বিজ্ঞান অর্জিত জ্ঞানকে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে শেখায়, সেই বিজ্ঞানকে ব্যবহারিক বিজ্ঞান বলে। ব্যবহারিক বিজ্ঞানের আলোচিত বিষয় বা শব্দসমূহ আমরা দৈনন্দিন জীবনে প্রতিনিয়তই ব্যবহার করে থাকি। অর্থাৎ ব্যবহারিক বিজ্ঞানের শিক্ষা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করে আমরা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের উদ্দেশ্য পূরণ করে থাকি। ব্যবহারিক, বিজ্ঞানের অনুরূপ যুক্তিবিদ্যা কীভাবে অনুমান বা যুক্তির নিয়মাবলি প্রয়োগের মাধ্যমে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সত্যতা অর্জন করতে পারি, তারা যথার্থ শিক্ষা আমাদের দিয়ে থাকে। এ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা যায়- যুক্তিবিদ্যা একটি ব্যবহারিক বিজ্ঞান।

উত্তর

দৃশ্যকল্প-১ এ উল্লেখ রয়েছে, যুক্তিবিদ্যা অনুমানের নিয়মাবলি প্রণয়ন করে, সেগুলো যুক্তির বৈধতা নির্ণয়ের নির্ধারক হিসেবে কাজ করে। এদিক থেকে যুক্তিবিদ্যার তাত্ত্বিক দিকটি প্রকাশ পেয়েছে। সুতরাং দৃশ্যকল্প-১ এ যুক্তিবিদ্যার তাত্ত্বিক স্বরূপ এবং দৃশ্যকল্প-২ যুক্তিবিদ্যার ব্যবহারিক স্বরূপ' প্রকাশ পেয়েছে। নিচে দুটি বিষয়ই বিশ্লেষণ করা হলো- যে বিজ্ঞান প্রকৃতির কোনো নির্দিষ্ট শাখার মধ্যে কী কী আছে, তারা কীভাবে কাজ করে এবং কী কী নিয়ম দ্বারা পরিচালিত হয় এসব বিষয়ে আমাদেরক জ্ঞানদান করে সেই বিজ্ঞানকে তাত্ত্বিক বিজ্ঞান বলে। তাত্ত্বিক বিজ্ঞানের অনুরূপ যুক্তিবিদ্যাও নিয়মকানুন প্রণয়ন করে।যেমন- অভেদ নিয়ম, বিরোধ নিয়ম, অবধারণ গঠনের নিয়ম, যুক্তির নিয়ম প্রভৃতি সম্পর্কে আমাদের জ্ঞান দান করে। আর যে বিজ্ঞান অর্জিত জ্ঞানকে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে শেখায়, সেই বিজ্ঞানকে ব্যবহারিক বিজ্ঞান বলে। ব্যবহারিক বিজ্ঞানের শিক্ষা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করে আমরা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের উদ্দেশ্য পূরণ করে থাকি। ব্যবহারিক বিজ্ঞানের অনুরূপ যুক্তিবিদ্যা কীভাবে অনুমান বা যুক্তির নিয়মাবলি প্রয়োগের মাধ্যমে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সত্যতা অর্জন করতে পারি তার যথার্থ শিক্ষা আমাদের দিয়ে থাকে। এ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা যায়, যুক্তিবিদ্যা একটি তাত্ত্বিক ও একটি ব্যবহারিক বিজ্ঞান।
HSCLogic 1st PaperMymensingh 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।