শেয়ারFacebookWhatsApp

অনুমানই হলো যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় ব্যাখ্যা কর।

উত্তর: অনুমান হলো যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয়। অনুমানের মাধ্যমেই আমরা জ্ঞানলাভ করি। কোনো জানা বিষয়ের ওপর ভিত্তি করে কোনো অজানা বিষয় সম্বন্ধে জ্ঞানলাভের মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে। দূরে কোথাও ধোঁয়া উড়তে দেখে আমরা অনুমান করি যে, সেখানে আগুন লেগেছে। এক্ষেত্রে ধোয়া আমাদের জানা বিষয়। কারণ একে আমরা সরাসরি দেখতে পাচ্ছি। এই জানা বিষয়ের ওপর নির্ভর করে আমরা অজানা বা অদেখা আগুনের বিষয়টি অনুমান করি। আর এই অনুমানই আমাদের জ্ঞানার্জনে সাহায্য করে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

অনুমানই হলো যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় ব্যাখ্যা কর।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: মোহন এমন একটি বিষয় পাঠ করে, যার লক্ষ্য হচ্ছে সত্যকে অর্জন ও মিথ্যাকে বর্জন করা। সত্যকে আদর্শ হিসেবে গ্রহণ করে কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা।দৃশ্যকল্প-২: রাজন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ইলেকট্রনিক্স বিষয়ে বিশেষ জ্ঞান অর্জন করে। পরবর্তীতে সে গ্রামে গিয়ে ইলেকট্রনিক্স সামগ্রী মেরামতের কাজ করে।

Chittagong · 2024

উত্তর

অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে স্তকে পৃথক করার পদ্ধতি ও নীতিসমূহের একটি বিশিষ্ট বিদ্যা হলো যুক্তিবিদ্যা।

উত্তর

অনুমান হলো যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয়। অনুমানের মাধ্যমেই আমরা জ্ঞানলাভ করি। কোনো জানা বিষয়ের ওপর ভিত্তি করে কোনো অজানা বিষয় সম্বন্ধে জ্ঞানলাভের মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে। দূরে কোথাও ধোঁয়া উড়তে দেখে আমরা অনুমান করি যে, সেখানে আগুন লেগেছে। এক্ষেত্রে ধোয়া আমাদের জানা বিষয়। কারণ একে আমরা সরাসরি দেখতে পাচ্ছি। এই জানা বিষয়ের ওপর নির্ভর করে আমরা অজানা বা অদেখা আগুনের বিষয়টি অনুমান করি। আর এই অনুমানই আমাদের জ্ঞানার্জনে সাহায্য করে।

উত্তর

দৃশ্যকল্প-১ এ মোহনের পঠিত বিষয়টি হলো যুক্তিবিদ্যা। এখানে যুক্তিবিদ্যার আদর্শের দিকটি ফুটে উঠেছে। আরও স্পষ্ট করে বললে, যুক্তিবিদ্যা যে একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান সেই দিকটিই ফুটে উঠেছে।কোনো আদর্শের ভিত্তিতে বিষয়বস্তুর মান নির্ধারণ যে বিজ্ঞানের কাজ তাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলে। যুক্তিবিদ্যা আদর্শের ভিত্তিতে বিষয়বস্তুর মান নির্ধারণ করে। আর যুক্তিবিদ্যার এই আদর্শ হলো সত্যের আদর্শ। সত্যের আদর্শ অনুযায়ী যুক্তিবিদ্যা বৈধ যুক্তিপদ্ধতির নিয়মাবলি আবিষ্কার করে এবং এই নিয়মাবলির আলোকে সেগুলোর মূল্য নিরূপণ করে। অবৈধ ন্যায় বা যুক্তি থেকে বৈধ ন্যায় বা যুক্তিকে পৃথক করার পদ্ধতি ও নীতিসমূহের একটি বিশিষ্ট বিদ্যা হলো যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যার কাজ হলো কোন কোন নিয়ম অনুসরণ করলে ভুল বা মিথ্যা বর্জন করে সত্যকে অর্জন করা যায় তা নির্ধারণ করা। যুক্তিবিদ্যা যেহেতু আদর্শের ভিত্তিতে বিষয়বস্তুর মূল্যায়ন করে, তাই যুক্তিবিদ্যা আদর্শনিষ্ঠ বিজ্ঞান। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ যেহেতু সত্যকে আদর্শ হিসেবে গ্রহণ করার কথা বলা হয়েছে, তাই সত্যকে আদর্শ ধরে আমরা সুনিশ্চিত, নির্ভুল ও সুশৃঙ্খল জ্ঞান লাভ করতে পারি। অতএব, দৃশ্যকল্প-১ এ যুক্তিবিদ্যার আদর্শনিষ্ঠ বিজ্ঞানের দিকটিই ফুটে উঠেছে।

উত্তর

দৃশ্যকল্প-২ এ রাজনের কার্যক্রমে যুক্তিবিদ্যার স্বরূপের যেসব বিষয় লক্ষ করা যায় নিচে, সেগুলো বিশ্লেষণ করা হলো- যুক্তিবিদ্যা বলতে মূলত বোঝায় বিচার-বিশ্লেষণের মাধ্যমে সত্য আবিষ্কারের উপায় বের করা। এ বিচার-প্রক্রিয়ার মাধ্যমে যুক্তিবিদ্যার স্বরূপ নির্ণয় করতে গিয়ে দেখা যায়, যুক্তিবিদ্যা একই সাথে বিজ্ঞান এবং কলা উভয়ই। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ রাজনের কাজের মাধ্যমে ঠিক এ বিষয়গুলো ফুটে উঠেছে। বিজ্ঞান বলতে বোঝায় প্রকৃতির একটি বিশেষ বিভাগ সম্পর্কে সুশৃঙ্খল ও সুনিশ্চিত জ্ঞান। যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান। কেননা যুক্তিবিদ্যা যথার্থ যুক্তিপদ্ধতির নিয়ম সম্পর্কে আমাদের জ্ঞান দান করে। এখানে বিচার-বিশ্লেষণের মাধ্যমে কোনো বিষয় সম্পর্কে আমাদের তাত্ত্বিক জ্ঞান দান করে। উদ্দীপকের দৃশ্যকল্প- ২ এ রাজন যুক্তিবিদ্যার বিজ্ঞানবিষয়ক কাজ করেছেন। রাজন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ইলেকট্রনিক্স বিষয়ের ওপর প্রয়োজনীয় গবেষণা এবং তাত্ত্বিক বিষয়ের ওপর গুরুত্ব দিয়েছেন। এখানে তার কাজের সাথে বিজ্ঞানের মিল পাওয়া যায়। আবার রাজন ইলেকট্রনিক্স বিষয়ের ওপর বিজ্ঞানসম্মত জ্ঞান অর্জন করে পরবর্তীতে সে গ্রামে গিয়ে ইলেকট্রনিক্সসামগ্রী মেরামতের কাজ করেন। এখানে রাজনের কাজের সাথে কলাবিদ্যার মিল পাওয়া যায়। কেননা রাজন তার বিজ্ঞানভিত্তিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইলেকট্রনিক্সসামগ্রী মেরামত করছেন। এখানে যুক্তিবিদ্যাকে কলাবিদ্যাও বলা হয়। কারণ যুক্তিবিদ্যা যুক্তিপদ্ধতির যেসব নিয়মকানুন প্রণয়ন করে, সেগুলোকে আমাদের বাস্তব চিন্তার ক্ষেত্রে প্রয়োগের কৌশল শিক্ষা দেয়। অর্থাৎ বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যা সঠিক যুক্তিপদ্ধতি সম্পর্কে আমাদের যে জ্ঞান দান করে 'কলাবিদ্যা হিসেবে যুক্তিবিদ্যা সে জ্ঞানকে বাস্তবে সুষ্ঠুভাবে প্রয়োগের মাধ্যমে সত্য আবিষ্কারে সহায়তা করে। সুতরাং যুক্তিবিদ্যাকে বিজ্ঞান এবং কলা উভয়ই বলা যায়। যুক্তিবিদ মিলের মতে, "যুক্তিবিদ্যা যতটা বিজ্ঞানময়, ততটাই কলা বিদ্যাময়।"পরিশেষে বলা যায়, দৃশ্যকল্প-২ এ রাজনের কার্যক্রমে যুক্তিবিদ্যা একই সাথে বিজ্ঞান ও কলা উভয়ই এ বিষয়টি ফুটে উঠেছে। মূলত উত্ত বিষয়টিই হলো যুক্তিবিদ্যার স্বরূপ।
HSCLogic 1st PaperChittagong 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।