'সংযোজক ছাড়া যুক্তিবাক্য অসম্ভব'- ব্যাখ্যা কর।
উত্তর: কোনো একটি যুক্তিবাক্যের অপরিহার্য একটি অংশ হলো সংযোজক। একটি যুক্তিবাক্যের তিনটি অংশের একটি অংশ হলো সংযোজক। একটি যুক্তিবাক্যে দুটি পদ থাকে। আর দুটি পদকে যুক্ত করে সংযোজক। তাই বলা যায়, কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে সম্পর্ক স্থাপনকারী যোজক হলো সংযোজক। কোনো একটি যুক্তিবাক্যের জন্য সংযোজক অপরিহার্য। কেননা সংযোজক ছাড়া কোনো যুক্তিবাক্য গঠন করা যায় না। আর প্রত্যেকটি যুক্তিবাক্য 'উদ্দেশ্য সংযোজক বিধেয়' আকারে প্রকাশিত হয়। অর্থাৎ, কোনো যুক্তিবাক্যের প্রথমে থাকে উদ্দেশ্য পদ, তারপর সংযোজক এবং সবশেষে থাকে বিধেয় পদ। তাই সংযোজক উদ্দেশ্য ও বিধেয় পদকে যুক্ত করে যুক্তিবাক্য গঠন করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
'সংযোজক ছাড়া যুক্তিবাক্য অসম্ভব'- ব্যাখ্যা কর।
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর