'সব বাক্যই যুক্তিবাক্য নয়'- ব্যাখ্যা কর।
উত্তর: যুক্তিবাক্যের গঠন পদ্ধতি অনুসরণ না করায় সকল বাক্যকে যুক্তিবাক্য (Proposition) বলা যায় না। একটি যুক্তিবাক্যে তিনটি উপাদান থাকে। যথা- ১. উদ্দেশ্য, ২. বিধেয় ও ৩. সংযোজক। এই তিনটি উপাদান যখন একত্র হয়ে স্বীকৃতিসূচক বা অস্বীকৃতিসূচক সম্পর্ক স্থাপন করে তখন তাকে যুক্তিবাক্য বলে। যেমন-' 'সকল ফুল হয় সুন্দর'। এখানে 'ফুল' উদ্দেশ্য পদ, 'সুন্দর' বিধেয় পদ এবং 'হয়' সংযোজক। তাই এটি একটি যুক্তিবাক্য। সুতরাং সকল বাক্য উদ্দেশ্য + সংযোজক + বিধেয় এই আকারে গঠিত না হওয়ায় তাদেরকে যুক্তিবাক্য বলা যায় না।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
'সব বাক্যই যুক্তিবাক্য নয়'- ব্যাখ্যা কর।
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর