শেয়ারFacebookWhatsApp

যুক্তিবিদ্যা কাকে বলে?

উত্তর: যে আদর্শনিষ্ঠ ব্যবহারিক বিজ্ঞান সত্যকে অর্জন ও মিথ্যাকে বর্জন করার উদ্দেশ্যে অনুমান ও তার সহায়ক প্রক্রিয়া নিয়ে আলোচনা করে তাকেই যুক্তিবিদ্যা বলে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

যুক্তিবিদ্যা কাকে বলে?

উদ্দীপক

সমগ্র সৃষ্টিরাজির মধ্যে মানুষ আলাদা। কারণ তার রয়েছে জীববৃত্তি ক্ষমতার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক ক্ষমতা। বুদ্ধির কারণেই মানুষ চিন্তা করতে পারে। চিন্তাশক্তি বিকশিত হওয়ায় জ্ঞানচর্চার একটি স্বতন্ত্র শাখা হিসেবে মানুষ পদ্ধতিগতভাবে যুক্তি প্রদান ও যুক্তি মূল্যায়ন শুরু করে। ঐতিহাসিকভাবে প্রমাণিত যে, আজ থেকে আড়াই হাজার বছর পূর্বে বিষয়টির সূচনা হয়েছে।

Dinajpur · 2023

উত্তর

যে আদর্শনিষ্ঠ ব্যবহারিক বিজ্ঞান সত্যকে অর্জন ও মিথ্যাকে বর্জন করার উদ্দেশ্যে অনুমান ও তার সহায়ক প্রক্রিয়া নিয়ে আলোচনা করে তাকেই যুক্তিবিদ্যা বলে।

উত্তর

যে বিজ্ঞান আদর্শ বা মানদণ্ডের ভিত্তিতে নিজস্ব বিষয়বস্তুর মূল্যায়ন করে তাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলে। যুক্তিবিদ্যা আদর্শ বা মানদণ্ডের ভিত্তিতে নিজস্ব বিষয়বস্তুর মূল্যায়ন করে। যুক্তিবিদ্যার এই আদর্শ হলো সত্যের আদর্শ। সত্যের আদর্শ অনুযায়ী যুক্তিবিদ্যা বৈধ যুক্তিপদ্ধতির নিয়মাবলি আবিষ্কার করে এবং এই নিয়মাবলির আলোকে সেগুলোর মূল্য নিরূপণ করে। তাই যুক্তিবিদ্যা আদর্শনিষ্ঠ বিজ্ঞান।

উত্তর

উদ্দীপকে যুক্তিবিদ্যার বিষয়টি বর্ণিত হয়েছে। যুক্তিবিদ্যা সম্পর্কে নিচে এরিস্টটলের ধারণা ব্যাখ্যা করা হলো-প্রাচীন গ্রিক দার্শনিক এরিস্টটল প্রায় আড়াই হাজার বছর আগে সর্বপ্রথম যৌক্তিক চিন্তাধারার ওপর আলোকপাত শুরু করেন। আমরা জানি, যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হচ্ছে অনুমান বা যুক্তি। আর অনুমানের দুটি দিক আছে। আকারগত দিক ও বিষয়গত দিক। এরিস্টটলই সর্বপ্রথম অনুমানের আকারগত দিকের আলোচনার মাধ্যমে যুক্তিবিদ্যা নামক একটি নতুন শাস্ত্রের সূচনা ঘটান এবং যুক্তিবিদ্যার কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে অবদান রাখেন। যুক্তিবিদ্যার অনুমানের ক্ষেত্রে তার শ্রেষ্ঠ অবদান হচ্ছে সহানুমান সম্পর্কে ধারণা প্রবর্তন। সহানুমান প্রক্রিয়া প্রবর্তন করতে গিয়ে তিনি এর সাথে সংশ্লিষ্ট কয়েকটি বিষয় যেমন পদ, সংযোজক, যুক্তিবাক্য, যুক্তিবাক্যের বিরোধিতা, বিধেয়ক, সংজ্ঞা, অভেদ নিয়ম, বিরোধ নিয়ম ইত্যাদিবিষয়ে ধারণা দেন। যুক্তিবিদ্যা বিষয়ে এরিস্টটল যে ধারণা দিয়েছেন সেটা প্রাচীন যুগ ও মধ্য যুগব্যাপী বিদ্যমান ছিল। সেজন্যই যুক্তিবিদ্যায় এরিস্টটলের অবদান অসামান্য ও অনস্বীকার্য।

উত্তর

উদ্দীপকে যুক্তিবিদ্যা বিষয়টি বর্ণিত হয়েছে। যার পরিধি নিচে বিশ্লেষণ করা হলো-১. যুক্তিবিদ্যা অনুমান বা যুক্তিপদ্ধতি, অবরোহ, আরোহ, যুক্তির উপাদান, যুক্তির গঠনকৌশল ও যুক্তি মূল্যায়নের কলাকৌশল সংক্রান্ত শিক্ষা প্রদান করে।২. যুক্তিবিদ্যা শব্দের অর্থ সুস্পষ্টকরণের উদ্দেশ্যে যৌক্তিক সংজ্ঞা, যৌক্তিক বিভাগ, শ্রেণিকরণ, ব্যাখ্যা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে।৩ যুক্তিবিদ্যা কার্য-কারণ সম্পর্ক নির্ণয়ের দক্ষতা বৃদ্ধির জন্য কারণ, কার্য, প্রকল্প, সম্ভাব্যতা, পরীক্ষণাত্মক পদ্ধতি ইত্যাদি সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান করে।৪. এছাড়াও যুক্তিবিদ্যা বিধেয়ক, প্রতীকী যুক্তিবিদ্যা এগুলো নিয়ে আলোচনা করে।তাই বলা যায় যে, যুক্তিবিদ্যার পরিধি অত্যন্ত ব্যাপক।
HSCLogic 1st PaperDinajpur 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।