'যুক্তিবিদ্যার মূল লক্ষ্য সত্যতা অর্জন করা'- ব্যাখ্যা কর।
উত্তর: যুক্তিবিদ্যার মূল লক্ষ্য হলো সত্যের সন্ধান ও সত্য প্রতিষ্ঠা। এ সত্যের আবার দু'টি দিক আছে। আকারগত সত্যতা ও বস্তুগত সত্যতা। সত্যের আকারগত ও বস্তুগত উভয় দিকই যুক্তিবিদ্যার আলোচনার আওতাভুক্ত। যুক্তিবিদ্যার মূল উদ্দেশ্য হলো যুক্তি বা অনুমানের সত্যতা বা যথার্থতা নির্ণয় করা, সেহেতু যুক্তিবিদ্যার কাজ যুক্তির আকারগত বা বস্তুগত উভয় প্রকার সত্যতা প্রতিষ্ঠা করা। কিন্তু অবরোহ অনুমানের সাহায্যে এ বস্তুগত সত্যতা প্রতিষ্ঠা করার উপায় নেই। সেই কারণেই বস্তুগত সত্যতা প্রতিষ্ঠা করার লক্ষ্যে আরোহ অনুমান বা আরোহ যুক্তিবিদ্যার অবতারণা করা হয়েছে। প্রকৃতপক্ষে, আরোহ যুক্তিবিদ্যায় অনুমান প্রক্রিয়ার বস্তুগত দিকটি বিশ্লেষণ করা হয়। যুক্তির আকারগত বা বস্তুগত সত্যতা নির্ধারণ করাই আরোহ যুক্তিবিদ্যার প্রধান উদ্দেশ্য।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
'যুক্তিবিদ্যার মূল লক্ষ্য সত্যতা অর্জন করা'- ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর