বিপরীত পদ ও বিরুদ্ধ পদ এক নয় কেন?
উত্তর: অর্থের ভিন্নতার কারণে বিপরীত পদ ও বিরুদ্ধ পদ এক নয় । যদি দুটি পরস্পরবিরোধী পদ এমনভাবে সম্পর্কিত হয় যে, তাদের দ্বারা নির্দেশিত বিষয়ের সমগ্র ব্যক্ত্যর্থকে ব্যক্ত করে না, তবে এই পদযুগলকে পরস্পর বিপরীত পদ বলে। যেমন— সাদা ও কালো এই দুটি পদ পরস্পরবিরোধী। কারণ যা সাদা তা কখনই কালো হয় না। সে হিসেবে সাদা কালোর এবং কালো সাদার বিপরীত রং। অন্যদিকে, যদি দুটি পরস্পরবিরোধী পদ এমনভাবে সম্পর্কিত হয় যে তাদের দ্বারা নির্দেশিত বিষয়ের সমগ্র ব্যক্ত্যর্থকে ব্যক্ত করে তবে তাকে বিরুদ্ধ পদ বলে। যেমন— সবুজ ও অ- সবুজ। পদ দু'টি পরস্পরবিরোধী এবং রং শ্রেণির সকল ব্যক্ত্যর্থের ধারক। কেননা এতে কোনো রং আর বাকি থাকে না। তাই বলা যায় উপরিউক্ত কারণে বিপরীত পদ ও বিরুদ্ধ পদ এক নয় ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
বিপরীত পদ ও বিরুদ্ধ পদ এক নয় কেন?
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর