শেয়ারFacebookWhatsApp

“Logos” শব্দের অর্থ কী?

উত্তর: "Logos" শব্দের অর্থ চিন্তা বা ভাষা ।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

“Logos” শব্দের অর্থ কী?

উদ্দীপক

একাদশ শ্রেণির শিক্ষার্থী তূর্য, তাথৈ ও অথৈ। ক্লাস বিরতির সময় কলেজ লাইব্রেরিতে বসে তূর্য বললো, আমাদের পাঠ্যবিষয়গুলোর মধ্যে একটি বিষয় আছে যেটি আমাদের অন্ধবিশ্বাস, কুসংস্কার, ভাবাবেগ দূর করে সঠিক পথে চলতে সাহায্য করতে পারে। তাথৈ বললো, একদম সঠিক কথা। সেটি আমাদের বিভিন্ন বিষয়ের কর্ম পদ্ধতিরও সন্ধান দেয়। অথৈ বললো, শুধু তাই নয় বরং এ বিষয়টি বিজ্ঞানের সাথেও ওতপ্রোতভাবে জড়িত।

Mymensingh · 2022

উত্তর

"Logos" শব্দের অর্থ চিন্তা বা ভাষা ।

উত্তর

যুক্তিবিদ্যার অধ্যয়ন মানুষকে যুক্তির মাধ্যমে বিভিন্ন বিষয়কে গ্রহণ করার শিক্ষা দেয়।যার কারণে বিভিন্ন বিষয়কে যুক্তির আলোকে গ্রহণ করতে মানুষ আগ্রহী হয়। ফলে মানুষের ভেতরে বদ্ধমূল ধারণা দূর হতে থাকে। মানুষ অন্ধ শিক্ষা ও কুসংস্কার দ্বারা প্রভাবিত হয়ে কোনো কিছুকে গ্রহণ করার পরিবর্তে বিচার বিবেচনার মাধ্যমে গ্রহণ করতে শেখে। আর যখন মানুষ বিচার বিবেচনার মাধ্যমে কোনো কিছুকে গ্রহণ করে তখন মানুষের মধ্যে কুসংস্কার থাকে না। তাই বলা যায়, 'যুক্তিবিদ্যা' মানুষকে কুসংস্কার মুক্ত করে।

উত্তর

উদ্দীপকের তূর্যের বক্তব্যের মাধ্যমে পাঠ্যবইয়ের যুক্তিবিদ্যার বিষয়টি নির্দেশিত হয়েছে। নিচে তা পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করা হলো-যুক্তিবিদ্যা বৈধ ও অবৈধ যুক্তির পার্থক্যকরণের জন্য কিছু নিয়ম নির্ধারণ করে। যুক্তিবিদ্যা এসব নিয়মকে আমাদের বাস্তব চিন্তার ক্ষেত্রে সুষ্ঠুভাবে প্রয়োগের মাধ্যমে সত্যকে আবিষ্কার করে। যুক্তিবিদ্যার জ্ঞান যুক্তির আলোকে সবকিছুকে বিচার করার শিক্ষা দেয়। ফলে মানুষ যুক্তির আলোকে সবকিছুকে বিচার করার প্রতি আগ্রহী হয়। তখন মানুষের ভেতরের বদ্ধমূল ধারণা দূর হতে থাকে। তেমনি উদ্দীপকে বলা হয়েছে, তূর্য তার বক্তব্যে অন্ধবিশ্বাস, কুসংস্কার ও ভাবাবেগ দূর করে সঠিক পথে চলতে সাহায্য করে এমন একটি বিষয়ের কথা উল্লেখ করেছে। আর যুক্তিবিদ্যা যেহেতু যুক্তিযুক্ত বিচার করার মাধ্যমে অন্ধবিশ্বাস, কুসংস্কার ও ভাবাবেগ দূর করে সঠিক পথে চলার শিক্ষা দেয়, তাই বলা যায় যে, তূর্যের বক্তব্যের মাধ্যমে যুক্তিবিদ্যার বিষয়টিই নির্দেশিত হয়েছে।

উত্তর

হ্যা উদ্দীপকে তাথৈ ও অর্থৈ এর বক্তব্যের সাথে আমি একমত।নিচে আমার বক্তব্যের সপক্ষে যুক্তি দেওয়া হলো-কেননা তারা ভূষের বক্তব্যের দ্বারা নির্দেশিত যুক্তিবিদ্যা বিভিন্ন বিষয়ের কর্মপদ্ধতির সন্ধান দেয় এবং বিষয়টি বিজ্ঞানের সাথেও যুক্ত বলে উল্লেখ করেছে সেগুলো যুক্তিবিদ্যার মধ্যে বিদ্যমান রয়েছে।উদ্দীপকের তূর্যের বক্তব্যে অন্ধবিশ্বাস, কুসংস্কার ও ভাবাবেগ দূর করে সঠিক পথে চলতে সাহায্য করে এমন বিষয়ের কথা বলা হয়েছে। তুর্যের বক্তব্যের মাধ্যমে তাই যুক্তিবিদ্যা বিষয়টি নির্দেশিত হয়েছে। আর অথৈ বিষয়টি বিজ্ঞানের সাথেও যুক্ত বলে দাবি করে। বস্তুত যুক্তিবিদ্যা বৈধ ও অবৈধ যুক্তির পার্থক্যকরণের জন্য বিভিন্ন নিয়ম-কানুন শিক্ষা দেয়। যুক্তিবিদ্যার পদ্ধতি যৌক্তিক এবং যৌক্তিক নিয়মকানুনের ওপর প্রতিষ্ঠিত।আবার যুক্তিবিদ্যা বিজ্ঞানের সাথেও যুক্ত। বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যার নির্দিষ্ট বিষয়বস্তু রয়েছে। যুক্তিবিদ্যা আকারগতভাবে নিজস্ব বিষয়বস্তুকে যথার্থভাবে আলোচনা করে। যুক্তিবিদ্যার আলোচনা পদ্ধতিও সুশৃঙ্খল। যুক্তিবিদ্যা তার পদ্ধতি আলোচনার ক্ষেত্রে কিছু নিয়ম নির্ধারণ করে। পাশাপাশি সেগুলোর ভিত্তিতে নিজস্ব 'বিষয়বস্তুর আলোচনা করে। এসব দিক বিবেচনা করলে যুক্তিবিদ্যাও বিজ্ঞানের সাথে যুক্ত বলে অভিহিত করা যায়।যুক্তিবিদ্যা যেহেতু বিভিন্ন কর্ম পদ্ধতির সহায়ক ও বিজ্ঞানের সাথেও যুক্ত, তাই আমি অথৈ ও তাথৈ-এর বক্তব্যের সাথে একমত।
HSCLogic 1st PaperMymensingh 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।