শেয়ারFacebookWhatsApp

যুক্তিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয় কেন?

উত্তর: একটি আদর্শ বা মানদণ্ডের ভিত্তিতে নিজস্ব বিষয়বস্তু মূল্যায়ন করে বিধায় যুক্তিবিদ্যা আদর্শনিষ্ঠ বিজ্ঞান । যে বিজ্ঞান কোনো আদর্শের ভিত্তিতে নিজস্ব বিষয়বস্তুর মূল্যায়ন করে তাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলে। যুক্তিবিদ্যা সত্যের আদর্শের ভিত্তিতে বৈধ যুক্তি পদ্ধতির নিয়মাবলি আবিষ্কার করে এবং এই নিয়মাবলির আলোকে সেগুলোর মূল্য নিরূপণ করে।তাই বলা যায়, যুক্তিবিদ্যা একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

যুক্তিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয় কেন?

উদ্দীপক

মুশফিক তার বন্ধু ফারহানের নিকট পরামর্শ চাইল কোন পেশায় গেলে সফল মানুষ হওয়া যাবে। ফারহান বললো, যে কোনো বিষয়েরই কিছু নির্ধারিত ও সুশৃঙ্খল পদ্ধতি এবং নিয়ম-কানুন রয়েছে প্রথমেই তা তোমাকে জানতে হবে। ফারহানের কথা শুনে মুশফিক বললো, যে কোনো বিষয়ের কেবলমাত্র পদ্ধতি ও নিয়ম-কানুন জানলেই হবে না, সেই সাথে উক্ত পদ্ধতি ও নিয়ম-কানুন বাস্তবে প্রয়োগ করার সুশৃঙ্খল কৌশল জানতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে।

Sylhet · 2022

উত্তর

অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পৃথক করার পদ্ধতি ও নীতিসমূহের একটি বিশিষ্ট বিদ্যা হলো যুক্তিবিদ্যা।

উত্তর

একটি আদর্শ বা মানদণ্ডের ভিত্তিতে নিজস্ব বিষয়বস্তু মূল্যায়ন করে বিধায় যুক্তিবিদ্যা আদর্শনিষ্ঠ বিজ্ঞান । যে বিজ্ঞান কোনো আদর্শের ভিত্তিতে নিজস্ব বিষয়বস্তুর মূল্যায়ন করে তাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলে। যুক্তিবিদ্যা সত্যের আদর্শের ভিত্তিতে বৈধ যুক্তি পদ্ধতির নিয়মাবলি আবিষ্কার করে এবং এই নিয়মাবলির আলোকে সেগুলোর মূল্য নিরূপণ করে।তাই বলা যায়, যুক্তিবিদ্যা একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান।

উত্তর

উদ্দীপকের ফারহানের বক্তব্যের মাধ্যমে বিজ্ঞান বিষয়টি নির্দেশিত হয়েছে। বিজ্ঞানের সাথে যুক্তিবিদ্যার বিভিন্ন দিক থেকে সম্পর্ক রয়েছে।তা ব্যাখ্যা করা হলো-বস্তুগত বা আকারগতভাবে গবেষণাযোগ্য কোনো সুনির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে সুশৃঙ্খল ও সুসংবদ্ধ জ্ঞানকে বিজ্ঞান বলে। বিজ্ঞানের বিশেষ বা সুনির্দিষ্ট বিষয়বস্তু রয়েছে এবং সেই বিষয়বস্তুর আলোচনার পদ্ধতি হয় সুশৃঙ্খল । বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যার আলোচনা পদ্ধতিও সুশৃঙ্খল ।উদ্দীপকের ফারহান যে কোনো বিষয়ের নির্ধারিত ও সুশৃঙ্খল পদ্ধতি এবং নিয়ম-কানুনের উল্লেখ করেছে। এই বিষয়গুলো বিজ্ঞানের বৈশিষ্ট্য বিধায় ফারহানের বক্তব্যের মাধ্যমে বিজ্ঞান নির্দেশিত হয়েছে। আর যুক্তিবিদ্যাও বিজ্ঞানের সাথে বিভিন্ন দিক থেকে সম্পর্কিত।তাই বলা যায়,উদ্দীপকের ফারহানের বক্তব্যে নির্দেশিত বিষয়টির সাথে অর্থাৎ বিজ্ঞানের সাথে যুক্তিবিদ্যার সম্পর্ক রয়েছে।

উত্তর

উদ্দীপকের মুশফিকের বক্তব্যে কলাবিদ্যা এবং ফারহানের বক্তব্যের মাধ্যমে বিজ্ঞানের বিষয়টি নির্দেশিত হয়েছে। নিচে কলাবিদ্যা ও বিজ্ঞানের সাথে যুক্তিবিদ্যার পারস্পারিক সম্পর্ক আলোচনা করা হলো-যুক্তিবিদ্যার প্রকৃতি পর্যালোচনা করলে দেখা যায় যে, যুক্তিবিদ্যা কলা ও বিজ্ঞান উভয়ই ।উদ্দীপকের মুশফিক তার বক্তব্যে একটি বিষয়ের নিয়মকানুন ও পদ্ধতি বাস্তবে প্রয়োগের বিষয়টি উল্লেখ করেছে। তাই মুশফিকের বক্তব্যের মাধ্যমে কলাবিদ্যার দিকটি নির্দেশিত হয়েছে। আর ফারহান তার বক্তব্যে একটি বিষয়ের নির্ধারিত নিয়মকানুন ও সুশৃঙ্খল পদ্ধতির উল্লেখ করেছে। তাই ফারহানের বক্তব্যের মাধ্যমে বিজ্ঞানের দিকটি নির্দেশিত হয়েছে। আর বিজ্ঞান ও কলার সাথে যুক্তিবিদ্যার সম্পর্ক আছে।যুক্তিবিদ্যার বিজ্ঞানের মতো সুনির্দিষ্ট বিষয়বস্তু আলোকে যুক্তির বৈধতা- অবৈধতা নির্ণয়ক করে বুঝায়। পাশাপাশি যুক্তিবিদ্যা নিজস্ব বিষয়বস্তুকে আলোচনার জন্য কিছু নিয়ম নির্ধারণ করে এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে সূত্র প্রবর্তন করে। তাই যুক্তিবিদ্যাও একটি বিজ্ঞান। আবার, যুক্তিবিদ্যা যেসব নিয়মকানুন প্রণয়ন করে সেগুলো বাস্তবে প্রয়োগের কলাকৌশলও শিক্ষা দেয় । অর্থাৎ, যুক্তিবিদ্যা যেসব নিয়মকানুন ও পদ্ধতি প্রণয়ন করে সেগুলো বাস্তবে প্রয়োগযোগ্য। তাই যুক্তিবিদ্যাও একটি কলাবিদ্যা। সুতরাং, দেখা যাচ্ছে যে, যুক্তির মধ্যে বিজ্ঞান ও কলা উভয় দিকের বৈশিষ্ট্য বিদ্যমান থাকে । তাই বলা যায় যুক্তিবিদ্যা বিজ্ঞান ও কলা উভয়ই।
HSCLogic 1st PaperSylhet 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।