যুক্তিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয় কেন?
উত্তর: কোনো আদর্শের ভিত্তিতে যে বিজ্ঞান নিজস্ব বিষয়বস্তুর মূল্যায়ন করে তাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলে। যুক্তিবিদ্যা আদর্শের ভিত্তিতে নিজস্ব বিষয়বস্তুর মূল্যায়ন করে। যুক্তিবিদ্যার আদর্শ হলো 'সত্যতা' । এই আদর্শ অনুযায়ী যুক্তিবিদ্যা বৈধ যুক্তির নিয়মাবলি আবিষ্কার করে এবং এই নিয়ামাবলির আলোকে সেগুলোর মূল্য নিরূপণ করে। মানুষ কীভাবে চিন্তা করে বা অনুমান করে সেটি যুক্তিবিদ্যার কাজ নয়। বরং কোন কোন নিয়ম অনুসরণ করলে ভুল বা মিথ্যা অনুমান বর্জন করে সত্য অনুমান গ্রহণ করা যায় তাই যুক্তিবিদ্যার কাজ। সুতরাং যুক্তিবিদ্যা যেহেতু সত্যতা আদর্শের ভিত্তিতে বিষয়বস্তুর মূল্যায়ন করে, তাই এটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
যুক্তিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয় কেন?
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর