দৃশ্যকল্প-২ যুক্তিবিদ্যার স্বরূপের কলার দিকটি নির্দেশ করে।
সাধারণত কলাবিদ্যা বলতে কোনো বিশেষ জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করার কলাকৌশলকে বোঝায়। আবার, কলা বলতে দক্ষতা, পারদর্শিতা বা নৈপুণ্যও বোঝায়। যুক্তিবিদ্যা কলাবিদ্যার মতো যুক্তিপদ্ধতির নিয়মাবলিকে বাস্তবে প্রয়োগ করার শিক্ষা দেয়। তাই যুক্তিবিদ্যা হলো কলাবিদ্যা যা কোনো বিশেষ উদ্দেশ্য (সত্যতা অর্জন) সাধনের জন্য যৌক্তিক জ্ঞানকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করার নিয়ম-কানুন ও কলা-কৌশলের শিক্ষা দেয়। যেমন-নৌবিদ্যা শেখায় কীভাবে নৌযান চালনা করতে হবে এবং শল্য চিকিৎসাবিদ্যা (Surgery) সঠিকভাবে অস্ত্রোপচার করার নিয়ম-কানুন ও কৌশলের শিক্ষা দেয়।
উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ উল্লেখ করা হয়েছে, 'দক্ষতা, বিশেষ বিষয়বস্তু, বাস্তব প্রয়োগ'। এর মাধ্যমে যুক্তিবিদ্যার নীতিসমূহকে বাস্তবক্ষেত্রে প্রয়োগ করার দিকটি ফুটিয়ে তোলা হয়েছে। এক্ষেত্রে যুক্তিবিদ্যা হলো কলা বিদ্যা। এই কারণে যে, এটি যুক্তির সাধারণ নিয়মাবলিকে সার্বিকভাবে প্রয়োগের কলাকৌশলের জ্ঞান দান করে।