শেয়ারFacebookWhatsApp

যুক্তিবিদ্যা কাকে বলে?

উত্তর: অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পৃথক করার পদ্ধতি ও নীতিসমূহের একটি বিশিষ্ট বিদ্যা হলো যুক্তিবিদ্যা।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

যুক্তিবিদ্যা কাকে বলে?

উদ্দীপক

আগের যুগে পাঠশালায় পণ্ডিতদের সাহায্যে শিক্ষার্থীরা পড়ালেখা করত। এরপর ব্রিটিশ ও পাকিস্তান আমলে ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ শিক্ষা ব্যবস্থার প্রচলন ছিল। স্বাধীন বাংলাদেশ হবার পর সনাতনী শিক্ষানীতি অনুযায়ী প্রশ্নপত্র প্রণয়নের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়। বর্তমানে সৃজনশীল পদ্ধতিতে শিক্ষার্থীদের মেধা যাচাই করা হয়।

নটরডেম কলেজ · 2025

উত্তর

অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পৃথক করার পদ্ধতি ও নীতিসমূহের একটি বিশিষ্ট বিদ্যা হলো যুক্তিবিদ্যা।

উত্তর

যে বিজ্ঞান একটি আদর্শ বা মানদণ্ডের আলোকে কোনো ঘটনা বা বিষয়বস্তুকে মূল্যায়ন করার শিক্ষা দেয়, তাই হচ্ছে আদর্শনিষ্ঠ বিজ্ঞান। যুক্তিবিদ্যা অনুমানের নিয়মকানুনের মাধ্যমে যুক্তির বৈধতা-অবৈধতা মূল্যায়ন করার শিক্ষা দিয়ে থাকে। যুক্তিবিদ্যা কোনো বিষয়ের প্রকৃতি বা স্বরূপ কেমন তা নিয়ে আলোচনা করে না, বরং বিশেষ আদর্শের সঙ্গে ঐ বিষয়টি কীভাবে সঙ্গতিপূর্ণ তা ব্যাখ্যা করে। যুক্তিবিদ্যার মূল আদর্শ হল সত্যতা। যুক্তিবিদ্যা সঠিক চিন্তা পদ্ধতি প্রয়োগের মাধ্যমে সত্যের সন্ধান ও ভ্রান্তি পরিহারের পথ নির্দেশ করে। এজন্যই যুক্তিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয়।

উত্তর

স্বাধীন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার দ্বারা যুক্তিবিদ্যার আধুনিক যুগকে (১৪০১-১৯৩১ খ্রি.) নির্দেশ করে।যুক্তিবিদ্যার আলোচনা প্রাচীনকাল থেকে শুরু করে সমকালীন যুগ পর্যন্ত চারটি ভিন্ন পর্যায়ে বিকশিত। রেনেসাঁ পরবর্তী সময়ে যুক্তিবিদ্যা তথা দর্শনের ইতিহাস 'আধুনিক যুগ' বলে বিবেচিত। এই যুগের প্রথম উল্লেখযোগ্য দার্শনিক হলেন ফ্রান্সিস বেকন (১৫৬১-১৬২৬ খ্রি.)। ১৬২০ সালে তার 'Novum Organum(TheNewOrganum^{\prime} (The New Organon) গ্রন্থটি প্রকাশিত হয়। ফরাসি দার্শনিক অ্যান্টোনি আরনল্ড (১৬১২-১৬৯৪ খ্রি.) এবং পিয়ের নিকোলি (১৬২৫-১৬৯৫ খ্রি.) 'Logic, or the Art of ThinkingThinking^{\prime} নার্মে একটি গ্রন্থ প্রকাশ করেন। এটি পরবর্তীতে 'Port Royal LogicLogic^{\prime} নামে পরিচিত হয়। উনিশ শতক পর্যন্ত এটি যুক্তিবিদ্যার ক্ষেত্রে ব্যাপক প্রভাবশালী পাঠ্যবই বলে বিবেচিত হতো। এছাড়াও জন স্টুয়ার্ট মিলের (১৮০৬-১৮৭৩) 'A System of LogicLogic^{\prime} ও জার্মান দার্শনিক হেগেলের (১৭৭০-১৮৩১) 'Science of LogiaLogia^{\prime} আধুনিক যুগের যুক্তিবিদ্যায় প্রভাব ফেলতে সক্ষম হয়। এই যুগটি মূলত প্রচলিত যুক্তিবিদ্যার পাঠ্যবই প্রণয়নের যুগ হিসেবে চিহ্নিত হয়ে আছে। উদ্দীপকে দেখতে পাই, আগের যুগে পাঠশালায় পণ্ডিতদের সাহায্যে, এরপর ব্রিটিশ ও পাকিস্তান আমলে ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে, এরপর স্বাধীন বাংলাদেশ হবার পর সনাতনী শিক্ষানীতি অনুযায়ী প্রশ্নপত্র প্রণয়নের মাধ্যমে এবং অবশেষে সৃজনশীল পদ্ধতির শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই যুক্তিবিদ্যার ক্রমবিকাশের চারটি যুগকে নির্দেশ করে। তাই বলা যায়, স্বাধীন বাংলাদেশ হবার পর সনাতনী শিক্ষানীতি অনুযায়ী প্রশ্নপত্র প্রণয়ন হলো যুক্তিবিদ্যার আধুনিক যুগ।

উত্তর

উদ্দীপকের আলোকে যুক্তিবিদ্যার ক্রমবিকাশের বিভিন্ন যুগ তথা প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ ও সাম্প্রতিক যুগের পর্যালোচনা করা হলো- যুক্তিবিদ্যার বিবর্তন অর্থাৎ উৎপত্তি ও ক্রমবিকাশকে চারটি যুগে বিভক্ত করা যায়। যথা- প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ ও সাম্প্রতিক যুগ।. প্রাচীন যুগে যুক্তিবিদ্যার বিকাশে পিথাগোরাস, সক্রেটিস, এরিস্টটল প্রমুখ যুক্তিবিদগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রাচীন যুগের যুক্তিবিদ্যা যুক্তিপদ্ধতি নির্ভর হলেও মধ্যযুগীয় যুক্তিবিদ্যা বলতে প্রধানত স্কলাস্টিক যুক্তিতত্ত্বকেই নির্দেশ করে। দার্শনিক পরফিরি মধ্যযুগের যুক্তিবিদ্যার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। মধ্যযুগের প্রভাবশালী মুসলিম দার্শনিক ও যুক্তিবিদগণ হলেন- আল-ফারাবি, ইবনে সিনা, ইবনে রুশদ, আল-কিন্দি প্রমুখ। আধুনিক যুগের প্রধান যুক্তিবিদগণ হলেন- লাইবনিজ, হেগেল, বেইন, জে.এস. মিল প্রমুখ। লাইবনিজ এর সময় থেকেই সাবেকী যুক্তিবিদ্যা আধুনিক রূপ লাভকরে। তার যৌক্তিক কলন পদ্ধতির মাধ্যমে যুক্তিবিদ্যা গাণিতিক আকার পায় এবং সাম্প্রতিক যুগের সূচনা হয়। সাম্প্রতিক যুগের প্রধান যুক্তিবিদগণ হলেন- জর্জ বুল, ভিটগ্যানস্টাইন, জেভন্স, সি.এস. পার্স, রাসেল, আই. এম. কপি প্রমুখ। উদ্দীপকের ঘটনাটি যুক্তিবিদ্যার ক্রমবিকাশের চারটি যুগ যথাক্রমে আগের যুগে পাঠশালায় পণ্ডিতদের সাহায্যে শিক্ষা দান দ্বারা প্রাচীন যুগ, ব্রিটিশ ও পাকিস্তান আমলে ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষা দান দ্বারা মধ্যযুগ, স্বাধীন বাংলাদেশ হবার পর সনাতনী শিক্ষানীতি অনুযায়ী প্রশ্নপত্র প্রণয়নের মাধ্যমে শিক্ষা দান দ্বারা আধুনিক যুগ এবং বর্তমান সময়ে সৃজনশীল পদ্ধতির, শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই করা দ্বারা সাম্প্রতিক যুগকে নির্দেশ করে। আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকের ঘটনাটিতে চারটি স্তরে যুক্তিবিদ্যার পরিবর্তন ও বিবর্তনের ইঙ্গিত রয়েছে; যা দীর্ঘ আড়াই হাজার বছরে পর্যায়ক্রমে বর্তমান রূপ লাভ করেছে।
HSCLogic 1st Paperনটরডেম কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।