"যুক্তিবিদ্যা মনকে কুসংস্কার মুক্ত করে"- ব্যাখ্যা করো।
উত্তর: বাস্তবক্ষেত্রে সুষ্ঠুভাবে জীবন যাপনের জন্য চিন্তা বা যুক্তি কার্যকরী ভূমিকা পালন করে। যুক্তিবিদ্যার উদ্দেশ্য হলো কিভাবে বিশুদ্ধ চিন্তা করা যায় তাই শিক্ষা দেয়া।যুক্তিবিদ্যা পাঠ করার ফলে যুক্তির আলোকে সকল কিছু পর্যবেক্ষণ করা ও বিচার করার মানসিক প্রবণতা সৃষ্টি হয়। ফলে মন অন্ধবিশ্বাস ও কুসংস্কার মুক্ত হয়। ফলে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি ও সংস্কারমুক্ত মন নিয়ে বাস্তব জীবন পরিচালনা করা যায়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
"যুক্তিবিদ্যা মনকে কুসংস্কার মুক্ত করে"- ব্যাখ্যা করো।
উত্তর