শেয়ারFacebookWhatsApp

যুক্তিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয় কেন? ব্যাখ্যা কর।

উত্তর: যে বিজ্ঞান আদর্শ বা মানদণ্ডের ভিত্তিতে নিজস্ব বিষয়বস্তুর মূল্যায়ন করে তাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলে। যুক্তিবিদ্যা আদর্শ বা মানদণ্ডের ভিত্তিতে নিজস্ব বিষয়বস্তুর মূল্যায়ন করে। যুক্তিবিদ্যার এই আদর্শ হলো সত্যের আদর্শ। সত্যের আদর্শ অনুযায়ী যুক্তিবিদ্যা বৈধ যুক্তিপদ্ধতির নিয়মাবলি আবিষ্কার করে এবং এই নিয়মাবলির আলোকে সেগুলোর মূল্য নিরূপণ করে। তাই যুক্তিবিদ্যা আদর্শনিষ্ঠ বিজ্ঞান।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

যুক্তিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয় কেন? ব্যাখ্যা কর।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: প্লেটো, অ্যারিস্টটল। দৃশ্যকল্প-২ : আল-কিন্দি, আল-ফারাবি, ইবনে সিনা। দৃশ্যকল্প-৩: জর্জ বুল, বার্ট্রান্ড রাসেল, হোয়াইটহেড।

Rajshahi · 2025

উত্তর

অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পৃথক করার পদ্ধতি ও নীতিসমূহের একটি বিশিষ্ট বিদ্যা হলো যুক্তিবিদ্যা।'

উত্তর

যে বিজ্ঞান আদর্শ বা মানদণ্ডের ভিত্তিতে নিজস্ব বিষয়বস্তুর মূল্যায়ন করে তাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলে। যুক্তিবিদ্যা আদর্শ বা মানদণ্ডের ভিত্তিতে নিজস্ব বিষয়বস্তুর মূল্যায়ন করে। যুক্তিবিদ্যার এই আদর্শ হলো সত্যের আদর্শ। সত্যের আদর্শ অনুযায়ী যুক্তিবিদ্যা বৈধ যুক্তিপদ্ধতির নিয়মাবলি আবিষ্কার করে এবং এই নিয়মাবলির আলোকে সেগুলোর মূল্য নিরূপণ করে। তাই যুক্তিবিদ্যা আদর্শনিষ্ঠ বিজ্ঞান।

উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-২ যুক্তিবিদ্যার ক্রমবিকাশের মধ্যযুগকে নির্দেশ করে। যুক্তিবিদ্যার ক্রমবিকাশের ধারার দ্বিতীয় যুগ হলো মধ্যযুগ। যুক্তিবিদ্যার উৎপত্তি ও ক্রমবিকাশের ধারাকে মোট চার ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো- প্রাচীনযুগ, মধ্যযুগ, আধুনিক যুগ ও সাম্প্রতিক যুগ। যুক্তিবিদ্যা প্রাচীনকাল থেকে শুরু করে সাম্প্রতিক যুগ পর্যন্ত বিভিন্ন ধারার বিকশিত হয়েছে। মধ্যযুগ যুক্তিবিদ্যার কর্মবিকাশের একটি বিশেষ যুগ। মধ্যযুগে মূলত মুসলিম মনীষীদের আবির্ভাব ঘটে। আল-কিন্দি, আল-ফারাবি, ইবনে সিনা, ইবনে রুশদ প্রমুখ মনীষীরা তাদের যুক্তিচর্চায় প্রাচীন বিশ্ব ও মধ্যযুগীয় পশ্চিমা বিশ্বের মধ্যে সেতুবন্ধ স্থাপনে অগ্রণী ভূমিকা পালন করেন। আল-ফারাবি ছিলেন অ্যারিস্টটলের অনুসারী। বিভিন্ন ক্ষেত্রে তিনি অ্যারিস্টটলের ব্যাখ্যাকে আরও বর্ধিত ও সুস্পষ্টভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তিনি যুক্তিবিদ্যাকে মূলত দুটি অংশে বিভক্ত করে বিভিন্ন বিষয় সন্নিবেশিত করেন। এজন্য আল-ফারাবিকে মধ্যযুগের যুক্তিবিদ্যার জনক বলা হয়। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ উল্লিখিত যুক্তিবিদগণ হলেন আল-কিন্দি, আল-ফারাবি, ইবনে সিনা। যুক্তিবিদ্যার ক্রমবিকাশের ধারার এসব মুসলিম মনীষী যুক্তিবিদ্যার মধ্যযুগে আবির্ভূত হন। তারা সকলেই ছিলেন গ্রিক দার্শনিক এরিস্টটলের অনুসারী। মধ্যযুগে অ্যারিস্টটলের অনুসরণে তারা যুক্তিবিদ্যার বিস্তৃত আলোচনা করেছেন এবং যুক্তিবিদ্যার তাত্ত্বিক প্রসার ঘটিয়েছেন। সুতরাং বলা যায়, দৃশ্যকল্প-২ যুক্তিবিদ্যার ক্রমবিকাশের মধ্যযুগকে নির্দেশ করে।

উত্তর

যুক্তিবিদ্যার উৎপত্তি ও ক্রমবিকাশের দৃশ্যকল্প-১ এর মাধ্যমে প্রাচীন যুগ এবং দৃশ্যকল্প-৩ এর মাধ্যমে সাম্প্রতিক যুগকে নির্দেশ করে। যুক্তিবিদ্যার উৎপত্তি ও ক্রমবিকাশের ধারাকে চার ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো- প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ ও সাম্প্রতিক যুগ। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর উল্লিখিত দার্শনিকগণ হলেন প্রাচীন যুগের দার্শনিক। দার্শনিক প্লেটের অনেক সংলাপই ন্যায়, সত্য, ঈশ্বর প্রভৃতির সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন। তিনি গাণিতিক সংজ্ঞেয় গুরুত্ব দ্বারা প্রভাবিত ছিলেন। আর অ্যারিস্টটল ছিলেন যুক্তিবিদ্যার জনক। তিনি যুক্তিবিদ্যাকে চিন্তার বিকাশ হিসেবে অভিহিত করেছেন। চিন্তাকে কেন্দ্র করে জ্ঞানচর্চার সকল শাখা পরিচালিত হয়। এ চিন্তাকে গঠনমূলক চিন্তাপদ্ধতির মাধ্যমে বিকাশের একটি স্বতন্ত্র বিষয় হিসেবে যুক্তিবিদ্যাকে প্রতিষ্ঠিত করেন অ্যারিস্টটল। যুক্তিবিদ্যার প্রতীক ব্যবহারের ক্ষেত্রে তার অবদান অপরিসীম। অপরদিকে দৃশ্যকল্প-২ এ উল্লিখিত মনীষীগণ হলেন সাম্প্রতিক যুগের দার্শনিক। গাণিতিক ধারার যুক্তিবিদ জর্জ বুলের মাধ্যমে যুক্তিবিদ্যার সাম্প্রতিক যুগের সূত্রপাত ঘটে। তিনি যুক্তিবিদ্যার গাণিতিক পদ্ধতি প্রবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাম্প্রতিক যুগের যুক্তিবিদ্যা মূলত তার যুক্তিচর্চারই ফসল। তিনি যুক্তিবিদ্যার প্রতীক ব্যবহারের মাধ্যমে গাণিতিক সূত্রের মতো করে যুক্তির বৈধতা যাচাই ও সত্যমান নির্ণয়ের যে ধারণা প্রদান করেন, তার ওপর ভিত্তি করে পরবর্তীতে প্রতীকী যুক্তিবিদ্যার প্রচলন হয়। সাম্প্রতিক কালের যুক্তিবিদদের মধ্যে বার্ট্রান্ড রাসেল ও হোয়াইটহেডও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরিশেষে বলা যায়, যুক্তিবিদ্যার উৎপত্তি ও ক্রমবিকাশের ধারার প্রাচীন যুগ, সাম্প্রতিক যুগ উভয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSCLogic 1st PaperRajshahi 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।