শেয়ারFacebookWhatsApp

'Logic [গণিত] -এর ব্যুৎপত্তিগত অর্থ ব্যাখ্যা কর।

উত্তর: ব্যুৎপত্তিগতভাবে যুক্তিবিদ্যা শব্দটি দিয়ে ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞানকে বোঝায়। অ্যারিস্টটল যুক্তিবিদ্যাকে চিন্তার বিজ্ঞান বলে অভিহিত করেছেন। আর চিন্তা প্রকাশিত হয় ভাষার মাধ্যমে। তাই এদিক থেকে যুক্তিবিদ্যাকে ভাষা ও চিন্তার বিজ্ঞান বলা যায়। কোনো কোনো যুক্তিবিদ বিশেষ করে যুক্তিবিদ্যাকে চিন্তার বিজ্ঞান বলে অভিহিত করেছেন। কারণ জ্ঞান আহরণের ভিত্তি হলো চিন্তা। যুক্তিবিদ্যা হলো চিন্তাকে সুশৃঙ্খল করার বিদ্যা। আর মানুষ চিন্তা প্রকাশ করে ভাষার মাধ্যমে। তাই বলা যায়, যুক্তিবিদ্যা ভাষা ও চিন্তার বিজ্ঞান।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

'Logic -এর ব্যুৎপত্তিগত অর্থ ব্যাখ্যা কর।

উদ্দীপক

আতিক ও মাসুদ দুই বন্ধু অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ পড়াশোনা করেছে। আতিক ভালো ফলাফল করলেও সে এ বিষয়ে আরও উচ্চতর শিক্ষা গ্রহণে আগ্রহী। অন্যদিকে, মাসুদ একজন দক্ষ পাইলট হিসেবে সুনামের সাথে বিমান চালনা করে যাচ্ছে।

Chittagong · 2025

উত্তর

যুক্তিবিদ্যার জনক গ্রিক দার্শনিক অ্যারিস্টটল।

উত্তর

ব্যুৎপত্তিগতভাবে যুক্তিবিদ্যা শব্দটি দিয়ে ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞানকে বোঝায়। অ্যারিস্টটল যুক্তিবিদ্যাকে চিন্তার বিজ্ঞান বলে অভিহিত করেছেন। আর চিন্তা প্রকাশিত হয় ভাষার মাধ্যমে। তাই এদিক থেকে যুক্তিবিদ্যাকে ভাষা ও চিন্তার বিজ্ঞান বলা যায়। কোনো কোনো যুক্তিবিদ বিশেষ করে যুক্তিবিদ্যাকে চিন্তার বিজ্ঞান বলে অভিহিত করেছেন। কারণ জ্ঞান আহরণের ভিত্তি হলো চিন্তা। যুক্তিবিদ্যা হলো চিন্তাকে সুশৃঙ্খল করার বিদ্যা। আর মানুষ চিন্তা প্রকাশ করে ভাষার মাধ্যমে। তাই বলা যায়, যুক্তিবিদ্যা ভাষা ও চিন্তার বিজ্ঞান।

উত্তর

উদ্দীপকের আতিকের কর্মকাণ্ড যুক্তিবিদ্যার তত্ত্বমূলক বিজ্ঞানের দিকটিকে নির্দেশ করে। তত্ত্বমূলক বিজ্ঞান প্রকৃতির কোনো নির্দিষ্ট শাখা সম্পর্কে আমাদেরকে সামগ্রিক জ্ঞানদান করে। যেমন ওই শাখার মধ্যে কী কী আছে, তারা কীভাবে কাজ করে এবং তারা কী কী নিয়ম দ্বারা পরিচালিত হয়-এসব বিষয়ে আমাদের জ্ঞানদান করে। বিজ্ঞানীরা বস্তু বা ঘটনার আচরণ সম্পর্কে বিভিন্ন নিয়মকানুন আবিষ্কার করে এবং সেগুলোর সাহায্যে সংশ্লিষ্ট খুঁটিনাটি বিষয় বা ঘটনার ব্যাখ্যাদান করে এরূপ বিজ্ঞানে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, পদার্থবিজ্ঞান একটি তত্ত্বমূলক বিজ্ঞান। উদ্দীপকে আতিকের অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ পড়াশোনা এবং আরও উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী হওয়ার কথা বলা হয়েছে। এ বিষয়টি নিজ আলোচ্য বিষয় ও আলোচ্য বিষয়কে ব্যাখ্যা দেওয়ার জন্য বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে আমাদেরকে জ্ঞানদান করে থাকে। যুক্তিবিদ্যা একটি তত্ত্বমূলক বিজ্ঞান। কেননা তত্ত্বমূলক বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যা অনুমান বা যুক্তিপদ্ধতির বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে আমাদেরকে জ্ঞানদান করে থাকে।

উত্তর

উদ্দীপকে মাসুদের কর্মকান্ড যুক্তিবিদ্যার স্বরূপের পূর্ণ বিশ্লেষণ করে। আমার মতের পক্ষে নিচে যুক্তি প্রদান করা হলো- যুক্তিবিদ্যা বলতে মূলত বোঝায়, বিচার-বিশ্লেষণের মাধ্যমে সত্য আবিষ্কারের উপায় বের করা। এ বিচার-প্রক্রিয়ার মাধ্যমে যুক্তিবিদ্যার স্বরূপ নির্ণয় করতে গিয়ে দেখা যায়, যুক্তিবিদ্যা একই সাথে বিজ্ঞান এবং কলা উভয়ই। উদ্দীপকের মাসুদের কাজের মাধ্যমে ঠিক এ বিষয়গুলো ফুটে ওঠে। যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান। কেননা যুক্তিবিদ্যা যথার্থ যুক্তিপদ্ধতির নিয়ম সম্পর্কে আমাদের জ্ঞানদান করে। এখানে বিচার-বিশ্লেষণের মাধ্যমে কোনো বিষয় সম্পর্কে আমাদের তাত্ত্বিক জ্ঞানদান করে। উদ্দীপকের মাসুদ যুক্তিবিদ্যার বিজ্ঞানবিষয়ক কাজ করেছেন। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ পড়াশোনার সাথে বিজ্ঞানের মিল পাওয়া যায়। আবার দক্ষ পাইলট হিসেবে বিমান চালনার সাথে কলাবিদ্যার মিল পাওয়া যায়। কেননা মাসুদ তার বিজ্ঞানভিত্তিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিমান চালাচ্ছে। এখানে যুক্তিবিদ্যাকে কলাবিদ্যাও বলা হয়। কারণ যুক্তিবিদ্যা যুক্তিপদ্ধতির যেসব নিয়মকানুন প্রণয়ন করে, সেগুলোকে আমাদের বাস্তবচিন্তার ক্ষেত্রে প্রয়োগের কৌশল শিক্ষা দেয়। সুতরাং যুক্তিবিদ্যাকে বিজ্ঞান এবং কলা উভয়ই বলা যায়। যুক্তিবিদ মিলের মতে, “যুক্তিবিদ্যা যতটা বিজ্ঞানময়, ততটাই কলাবিদ্যাময়।” পরিশেষে বলা যায়, উদ্দীপকে মাসুদের কর্মকাণ্ড যুক্তিবিদ্যার একই সাথে বিজ্ঞান ও কলা উভয়ই- এ বিষয়টি ফুটে উঠেছে। মূলত উক্ত বিষয়টিই হলো যুক্তিবিদ্যার স্বরূপ।
HSCLogic 1st PaperChittagong 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।