শেয়ারFacebookWhatsApp

আকারগত সত্যতা বলতে কী বোঝায়?

উত্তর: যুক্তিবিদ্যার মূল লক্ষ হলো সত্যের সন্ধান ও সত্য প্রতিষ্ঠা। এ সত্যের আবার দুটি দিক আছে। আকারগত সত্যতা ও বস্তুগত সত্যতা। আকারগত সত্যতা বলতে যুক্তির একটি বৈশিষ্ট্যকে বোঝায়, যেখানে যুক্তির কাঠামো বা আকারের ওপর ভিত্তি করে সিদ্ধান্তটি সঠিক কিনা তা যাচাই করা হয়। যদি যুক্তির গঠন এমন হয় যে, যুক্তির আশ্রয়বাক্যগুলো সত্য হলে সিদ্ধান্তটি অবশ্যই সত্য হবে, তবে সেই যুক্তিকে আকারগতভাবে বৈধ বলা হয়।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

আকারগত সত্যতা বলতে কী বোঝায়?

উদ্দীপক

বিবৃতি-১ : যুক্তিবিদ্যা চিন্তন ক্রিয়ার সাধারণ ও সার্বিক নীতিমালা নিয়ে আলোচনা করে। বিবৃতি-২: যুক্তিবিদ্যা নির্ভুল চিন্তার নীতিসমূহ আবিষ্কার করে এবং সত্য উদ্ঘাটনের উদ্দেশ্যে ওই নীতিসমূহ বাস্তব কার্যক্ষেত্রে প্রয়োগ করার নীতিমালা সরবরাহ করে।

Dinajpur · 2025

উত্তর

যুক্তিবিদ্যার জনক গ্রিক দার্শনিক অ্যারিস্টটল।

উত্তর

যুক্তিবিদ্যার মূল লক্ষ হলো সত্যের সন্ধান ও সত্য প্রতিষ্ঠা। এ সত্যের আবার দুটি দিক আছে। আকারগত সত্যতা ও বস্তুগত সত্যতা। আকারগত সত্যতা বলতে যুক্তির একটি বৈশিষ্ট্যকে বোঝায়, যেখানে যুক্তির কাঠামো বা আকারের ওপর ভিত্তি করে সিদ্ধান্তটি সঠিক কিনা তা যাচাই করা হয়। যদি যুক্তির গঠন এমন হয় যে, যুক্তির আশ্রয়বাক্যগুলো সত্য হলে সিদ্ধান্তটি অবশ্যই সত্য হবে, তবে সেই যুক্তিকে আকারগতভাবে বৈধ বলা হয়।

উত্তর

উদ্দীপকের বিবৃতি-১ এ যুক্তিবিদ্যার স্বরূপ বিজ্ঞানের দিকটি প্রকাশিত হয়েছে। কেননা এখানে যেসব বিষয় উপস্থাপন করা হয়েছে তাতে বিজ্ঞানের দিকটি ফুটে উঠেছে। বিজ্ঞান বলতে বোঝায় প্রকৃতির একটি বিশেষ বিভাগ সম্পর্কে সুশৃঙ্খল ও সুনিশ্চিত জ্ঞান। উদ্দীপকের বিবৃতি-১ এ যুক্তিবিদ্যার বিজ্ঞান স্বরূপটি প্রকাশ পেয়েছে। প্রকৃতির কোনো নির্দিষ্ট শাখা সম্পর্কে সুনিশ্চিত ও সুশৃঙ্খল জ্ঞানকে বিজ্ঞান বলে। জ্ঞানের কোনো শাখাকে বিজ্ঞান হতে গেলে তার দুটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হয়। এক. সেই শাখার নির্দিষ্ট ও সুশৃঙ্খল আলোচ্য বিষয় থাকতে হবে। দুই. আলোচ্য বিষয়কে ব্যাখ্যার জন্য পর্যাপ্ত নিয়মকানুন প্রণয়ন করতে হবে। এ দুটি শর্তের বিচারে বলা যায়, যুক্তিবিদ্যার কিছু নির্দিষ্ট আলোচ্য বিষয় আছে, যেমন- অনুমান ও তার সহায়ক প্রক্রিয়াসমূহ এবং এসব আলোচ্য বিষয়কে ব্যাখ্যার জন্য যুক্তিবিদ্যা নিজস্বভাবে কিছু নিয়মকানুন প্রণয়ন করেছে। সুতরাং অন্যান্য বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যাও একটি বিজ্ঞান।

উত্তর

আমি মনে করি উদ্দীপকের বিবৃতি-২ এ যুক্তিবিদ্যার স্বরূপের সামগ্রিক দিক অর্থাৎ বিজ্ঞান ও কলাবিদ্যার দিকটি ফুটে উঠেছে হ্যাঁ। যুক্তিবিদ্যা কলা না বিজ্ঞান এ বিষয় নিয়ে যুক্তিবিদদের মধ্যে মতপার্থক্য রয়েছে। কেননা কোনো কোনো যুক্তিবিদ যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলে অভিহিত করেছেন। আবার কোনো কোনো যুক্তিবিদ যুক্তিবিদ্যাকে কলা বলে অভিহিত করেছেন। কিন্তু প্রকৃতপক্ষে যুক্তিবিদ্যা বিজ্ঞান ও কল্পার সমন্বিত রূপ। যুক্তিবিদ হ্যামিলটন ও টসমন যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলে অভিহিত করেছেন। তারা যুক্তিবিদ্যার তাত্ত্বিক দিকের ওপর গুরুত্বারোপ করেছেন। 'তাদের মতে, চিন্তা সম্পর্কিত কতকগুলো নিয়মনীতি প্রদান করাই হলো যুক্তিবিদ্যার কাজ। তাই যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান। আবার, যুক্তিবিদ আলড্রিচ মনে করেন, যুক্তিবিদ্যা বিজ্ঞান নয়, কলা। কেননা কলাবিদ্যার মতো যুক্তিবিদ্যা যুক্তির নিয়মাবলিকে বাস্তব প্রয়োগ ও ব্যবহার করার নিয়ম শিক্ষা দেয়। তাই তিনি যুক্তিবিদ্যাকে কলাবিদ্যা বলে অভিহিত করেছেন। আর যুক্তিবিদ মিল ও হোয়েটলি যুক্তিবিদ্যাকে বিজ্ঞান ও কলার সমন্বিত রূপ বলেছেন। কেননা তাদের মতে, যুক্তিবিদ্যা বিজ্ঞান এই কারণে যে, এটি নির্ভুল চিন্তার নিয়মাবলি নির্দেশ করে এবং চিন্তা বলতে কী বোঝায় সেটি তুলে ধরে। আবার যুক্তিবিদ্যা কলা এই কারণে যে, এটি যুক্তির সাধারণ নিয়মাবলিকে বাস্তবে প্রয়োগের কলাকৌশলের জ্ঞান দান করে। যুক্তিবিদ কার্ডেথ রীডও যুক্তিবিদ্যাকে বিজ্ঞান ও কলার সমন্বিত রূপ বলে আখ্যায়িত করেছেন। তাই বিভিন্ন দিক দিক বিবেচনায় প্রতীয়মান হয় যে, "যুক্তিবিদ্যা বিজ্ঞান, কলা এবং বিজ্ঞান ও কলার সমন্বিত রূপ।"
HSCLogic 1st PaperDinajpur 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।