যুক্তিবিদ্যার কোন আদর্শের ভিত্তিতে বিষয়বস্তু মূল্যায়ন করে? ব্যাখ্যা করো।
উত্তর: যুক্তিবিদ্যা সত্যের আদর্শের ভিত্তিতে বিষয়বস্তুর মূল্যায়ন করে। যুক্তিবিদ্যার আদর্শ হলো সত্যের আদর্শ। তাই যুক্তিবিদ্যার মূল লক্ষ্য সত্যতা অর্জন করা। অর্থাৎ সত্যের আদর্শ অনুযায়ী যুক্তিবিদ্যা বৈধ যুক্তি পদ্ধতির নিয়মাবলি আবিষ্কার করে এবং নিয়মাবলির আলোকে সেগুলোর মূল্য নিরূপণ করে। তাই মানুষ কীভাবে চিন্তা বা অনুমান করে সেটি যুক্তিবিদ্যার কাজ নয়। কোন কোন নিয়ম অবলম্বন করলে ভুল বা মিথ্যা বর্জন করে সত্যকে অর্জন করা যায় তা নির্ধারণ করাই যুক্তিবিদ্যার কাজ। তাই বলা যায়, আদর্শনিষ্ঠ বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যা সত্যের আদর্শের ভিত্তিতে বিষয়বস্তুর মূল্যায়ন করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
যুক্তিবিদ্যার কোন আদর্শের ভিত্তিতে বিষয়বস্তু মূল্যায়ন করে? ব্যাখ্…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর