যুক্তিবিদ্যা মানুষকে কীভাবে উন্মুক্ত মনের অধিকারী করে? ব্যাখ্যা করো।
উত্তর: যুক্তিবিদ্যা মানুষকে অন্ধবিশ্বাস, কুসংস্কার ও ভাবাবেগ দূর করে সত্যের আদর্শ অর্জনের শিক্ষা দিয়ে উন্মুক্ত মনের অধিকারী করে। মানবজীবনের তিনটি মূল লক্ষ্য হলো সত্য, সুন্দর ও শুভ। এই গুণ তিনটি অর্জনের মাধ্যমে মানবজীবন বিকশিত হয়। আর যুক্তিবিদ্যা একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান হিসেবে সত্যতাকে অর্জন করতে বৈধ যুক্তি পদ্ধতির নিয়মাবলি আবিষ্কার করে এবং এই নিয়মাবলির আলোকে সেগুলোর মূল্য নিরূপণ করে। অর্থাৎ বদ্ধমূল ধারণার পরিবর্তে যুক্তিবিদ্যা মনকে যুক্তিযুক্ত চিন্তা ও ধারণার প্রতি অগ্রসর করে। এর ফলে মানুষের ভেতরের অন্ধবিশ্বাস, কুসংস্কার ও ভাবাবেগ মুক্ত হয়। তাই বলা যায়, যুক্তিবিদ্যা আমাদেরকে সত্যের আদর্শ অর্জনের মাধ্যমে একটি উদার ও উন্মুক্ত মনের অধিকারী হিসেবে গড়ে তোলে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
যুক্তিবিদ্যা মানুষকে কীভাবে উন্মুক্ত মনের অধিকারী করে? ব্যাখ্যা করো।
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর