যুক্তিবিদ্যা কোন ধরনের চিন্তা নিয়ে আলোচনা' করে? ব্যাখ্যা করো।
উত্তর: যুক্তিবিদ্যা চিন্তার অনুমান ধরনটি নিয়ে আলোচনা করে। চিন্তা কথাটি খুবই ব্যাপক। মনোবিজ্ঞানে 'চিন্তা' বলতে সংবেদন, প্রত্যক্ষণ, স্মৃতি, কল্পনা, অনুমান ইত্যাদি বিভিন্ন মানসিক প্রক্রিয়াকে বোঝায়। কিন্তু যুক্তিবিদ্যায় 'চিন্তা' বলতে আমরা শুধু অনুমানকেই বুঝে থাকি। অনুমান হলো কোনো জানা বিষয়ের মাধ্যমে অজানা বিষয়কে জানার একটি মানসিক প্রক্রিয়া। তাই বলা যায়, যুক্তিবিদ্যা হলো অনুমান নির্ভর চিন্তা সম্পর্কিত একটি বিজ্ঞান।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
যুক্তিবিদ্যা কোন ধরনের চিন্তা নিয়ে আলোচনা' করে? ব্যাখ্যা করো।
উত্তর