শেয়ারFacebookWhatsApp

ফ্রান্সিস বেকন কোন যুগের দার্শনিক ছিলেন?

উত্তর: ফ্রান্সিস বেকন আধুনিক যুগের দার্শনিক ছিলেন।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

ফ্রান্সিস বেকন কোন যুগের দার্শনিক ছিলেন?

হলিক্রস কলেজ · 2024

উত্তর

ফ্রান্সিস বেকন আধুনিক যুগের দার্শনিক ছিলেন।

উত্তর

যুক্তিবিদ্যা মানুষকে অন্ধবিশ্বাস, কুসংস্কার ও ভাবাবেগ দূর করে সত্যের আদর্শ অর্জনের শিক্ষা দিয়ে উন্মুক্ত মনের অধিকারী করে। মানবজীবনের তিনটি মূল লক্ষ্য হলো সত্য, সুন্দর ও শুভ। এই গুণ তিনটি অর্জনের মাধ্যমে মানবজীবন বিকশিত হয়। আর যুক্তিবিদ্যা একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান হিসেবে সত্যতাকে অর্জন করতে বৈধ যুক্তি পদ্ধতির নিয়মাবলি আবিষ্কার করে এবং এই নিয়মাবলির আলোকে সেগুলোর মূল্য নিরূপণ করে। অর্থাৎ বদ্ধমূল ধারণার পরিবর্তে যুক্তিবিদ্যা মনকে যুক্তিযুক্ত চিন্তা ও ধারণার প্রতি অগ্রসর করে। এর ফলে মানুষের ভেতরের অন্ধবিশ্বাস, কুসংস্কার ও ভাবাবেগ মুক্ত হয়। তাই বলা যায়, যুক্তিবিদ্যা আমাদেরকে সত্যের আদর্শ অর্জনের মাধ্যমে একটি উদার ও উন্মুক্ত মনের অধিকারী হিসেবে গড়ে তোলে।

উত্তর

উদ্দীপকে প্রথম ধাপ তথা যুক্তিবিদ্যার প্রাচীন যুগে গ্রিক দার্শনিক যুক্তিবিদ এরিস্টটলের অবদান স্বীকার না করলেই নয়। নিচে যুক্তিবিদ্যা সম্পর্কে তাঁর ধারণা ব্যাখ্যা করা হলো- দার্শনিক এরিস্টটল সর্বপ্রথম অনুমানের আকারগত দিক নিয়ে চিন্তা-ভাবনা শুরু করেন এবং যুক্তিবিদ্যার কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তুতে অসাধারণ অবদান রাখেন। তাই তিনি যুক্তিবিদ্যার জনক হিসেবে পরিচিতি লাভ করেন। অনুমানের ক্ষেত্রে এরিস্টটলের শ্রেষ্ঠ অবদান হচ্ছে তার সহানুমান (Syllogism) সম্বন্ধে ধারণা প্রবর্তন। সহানুমানের বৈধতা বিচারের জন্য তিনি - একটি সূত্র উদ্ভাবন করেন যা এরিস্টটলের সূত্র (Aristotle's Dictum) নামে পরিচিত। এরিস্টটল যুক্তিবিদ্যাকে একটি কলাবিদ্যা বলে মনে করেন । তিনি কার্য-কারণ সম্পর্কে যে মতবাদ দিয়েছেন তা অনেকটাই বিজ্ঞানসম্মত। এছাড়াও অনুমান সংক্রান্ত সহানুমান প্রক্রিয়া প্রবর্তন করতে গিয়ে এরিস্টটল এর সাথে সংশ্লিষ্ট কয়েকটি বিষয় যথা পদ, সংযোজক, যুক্তিবাক্য, বিধেয়ক ইত্যদি সম্বন্ধে ধারণা দেন। তাঁর এই ধারণা দীর্ঘকাল ধরে, এমনকি সারা মধ্যযুগ জুড়ে অপরিবর্তিত অবস্থায় সমাদৃত হয়েছে। তাই তাঁকে যৌক্তিক চিন্তার স্রষ্টারূপে সর্বোচ্চ স্থান দেওয়া হয়। উদ্দীপকে বলা হয়েছে, ১৮৬০ খ্রি. মানবিক বিভাগ দিয়ে 'ম' নামক কলেজ প্রতিষ্ঠা করার বিষয়টি উদ্দীপকে উল্লিখিত চারটি পর্যায়ের প্রথম পর্যায়ে এসেছে। যা যুক্তিবিদ্যার ক্রমবিকাশের প্রথম পর্যায় প্রাচীন যুগকে নির্দেশ করে। আর এ যুগের প্রথম ও প্রধান যুক্তিবিদ ছিলেন গ্রিক দার্শনিক এরিস্টটল।

উত্তর

উদ্দীপকে কলেজের ক্রমোন্নতির চারটি ধারা প্রকাশিত হওয়ায় তা যুক্তিবিদ্যার ক্রমোন্নতির চারটি ধারাকে প্রতিফলিত করেছে। যুক্তিবিদ্যার বিবর্তন অর্থাৎ উৎপত্তি ও ক্রমবিকাশকে চারটি যুগে বিভক্ত করা যায়। যথা- প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ ও সাম্প্রতিক যুগ। প্রাচীন যুগে যুক্তিবিদ্যার বিকাশে পিথাগোরাস, সক্রেটিস, এরিস্টটল প্রমুখ যুক্তিবিদগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রাচীন যুগের যুক্তিবিদ্যা যুক্তিপদ্ধতি নির্ভর হলেও মধ্যযুগীয় যুক্তিবিদ্যা বলতে প্রধানত স্কলাস্টিক যুক্তিতত্ত্বকেই নির্দেশ করে। দার্শনিক পরফিরি মধ্যযুগের যুক্তিবিদ্যার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। মধ্যযুগের প্রভাবশালী মুসলিম দার্শনিক ও যুক্তিবিদগণ হলেন- আল ফারাবি, ইবনে সিনা, ইবনে রুশদ, আল-কিন্দি প্রমুখ। আধুনিক যুগের প্রধান যুক্তিবিদগণ হলেন- লাইবনিজ, হেগেল, বেইন, জে.এস.মিল প্রমুখ। লাইবনিজ এর সময় থেকেই সাবেকী যুক্তিবিদ্যা আধুনিক রূপ লাভ করে। তার যৌক্তিক কলন পদ্ধতির মাধ্যমে যুক্তিবিদ্যা গাণিতিক আকার পায় এবং সাম্প্রতিক যুগের সূচনা হয়। সাম্প্রতিক যুগের প্রধান যুক্তিবিদগণ হলেন- জর্জ বুল, ভিটগ্যানস্টাইন, জেভন্স, সি.এস.পার্স, রাসেল, আই. এম. কপি প্রমুখ। উদ্দীপকের 'ম' কলেজের ইতিহাস যুক্তিবিদ্যার ক্রমবিকাশের চারটি যুগ যথাক্রমে ১৮৬০ খ্রিস্টাব্দে মানবিক বিভাগ দিয়ে 'ম' নামক কলেজ প্রতিষ্ঠা দ্বারা প্রাচীন যুগ, ১৯৬৮ খ্রিস্টাব্দে বিজ্ঞান বিভাগ খোলা দ্বারা, মধ্যযুগ, ১৯৯৫ খ্রি. ব্যবসায় শিক্ষা বিভাগ খোলা দ্বারা আধুনিক যুগ ও বর্তমান শিক্ষাক্ষেত্রে কলেজটির একটি পরিপূর্ণ রূপ লাভ সাম্প্রতিক যুগের প্রতিনিধিত্ব করছে। আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকে 'ম' কলেজ প্রতিষ্ঠার ইতিহাসের চারটি স্তর যুক্তিবিদ্যার চারটি স্তরে পরিবর্তন ও বিবর্তন হওয়াকে নির্দেশ করছে; যা দীর্ঘ আড়াই হাজার বছর অতিক্রম করে বর্তমান রূপ লাভ করেছে।
HSCLogic 1st Paperহলিক্রস কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।