যুক্তিবিদ্যার স্বরূপের আলোকে সানইয়াদের কৃতকর্মের মাধ্যমে বিজ্ঞান ও কলাবিদ্যার দিকটি নির্দেশিত হয়েছে
উদ্দীপকের সানইয়াদ ঢাকা ডেন্টাল কলেজে অধ্যায়নকালে দাঁতের সুরক্ষা সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব ও নিয়মাবলি সম্পর্কে জ্ঞান অর্জন করে। পরবর্তীতে সে একটি ক্লিনিক প্রতিষ্ঠা করে রোগীদের দাঁতের ফিলিং ও স্কেলিংসহ বিভিন্ন কাজ করে সুনাম অর্জন করে। এখানে সানইয়াদ তাত্ত্বিকভাবে জ্ঞান অর্জন করে সেই জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করেছে। অই যুক্তিবিদ্যার স্বরূপের দিক থেকে সানইয়াদের কৃতকর্মের মাধ্যমে বিজ্ঞান ও কলাবিদ্যার দিক নির্দেশিত হয়েছে। যুক্তিবিদ্যার মধ্যে বিজ্ঞানের বিভিন্ন দিক বিদ্যমান রয়েছে। বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যার নির্দিষ্ট বিষয়বস্তু রয়েছে। বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যা নিজস্ব বিষয়বস্তুকে যথার্থই আলোচনা করতে পারে। যুক্তিবিদ্যার আলোচনা পদ্ধতি সুশৃঙ্খল । অর্থাৎ, বিজ্ঞানের মতো মুক্তিবিদ্যা নিজস্ব বিষয়বস্তুকে সুশৃঙ্খলভাবে আলোচনা করে। যুক্তিবিদ্যা বৈধ ও অবৈধ যুক্তির পার্থক্যকরণের জন্য কিছু নিয়ম নির্ধারণ করে। তাই যুক্তিবিদ্যাও একটি বিজ্ঞান। আবার, কলাবিদ্যার মতো যুক্তিবিদ্যা বৈধ যুক্তির কিছু নমুনা প্রদান করে ও নিয়মকানুন শিক্ষা দেয় যেগুলো বাস্তবে প্রয়োগযোগ্য অর্থাৎ, যুক্তিবিদ্যা নিজস্ব নিয়ম বাস্তবে প্রয়োগ করে বৈধ ও অবৈধ যুক্তির পার্থক্য নির্ণয় করে। যুক্তির নিয়ম বাস্তব চিন্তার ক্ষেত্রে প্রয়োগ করে কীভাবে মিথ্যাকে বর্জন করে সত্যকে অর্জন করা যায় যুক্তিবিদ্যা সে সম্পর্কে জ্ঞান দান করে । তাই যুক্তিবিদ্যাও একটি কলাবিদ্যা, যেহেতু যুক্তিবিদ্যার মধ্যে বিজ্ঞান ও কলা উভয় দিকই বিদ্যমান রয়েছে, তাই যুক্তিবিদ্যা বিজ্ঞান ও কলা উভয়ই।