উদ্দীপকে 'ক' রাষ্ট্রে এককেন্দ্রিক সরকার এবং 'খ' রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় সরকার বিদ্যমান। আমি 'ক' রাষ্ট্র ব্যবস্থা অর্থাৎ এককেন্দ্রিক সরকার ব্যবস্থাকে উত্তম বলে মনে করি। এককেন্দ্রিক সরকার বলতে এমন এক ধরনের সরকার ব্যবস্থাকে বোঝায় যেখানে শাসন ক্ষমতা একক অখন্ড ও অবিভাজ্য থেকে একটি কেন্দ্রীয় সরকার কর্তৃক পরিচালিত হয়। এককেন্দ্রিক সরকারব্যবস্থায় শাসনকার্যের সুবিধার্থে কেন্দ্রীয় সরকার কিছু ক্ষমতা ও দায়িত্ব স্থানীয় সংস্থা ও আঞ্চলিক সংস্থা সমূহের কাছে অর্পণ করে। তবে স্থানীয় শাসকগণ তাদের কাজের জন্য কেন্দ্রের নিকট দায়বদ্ধ থাকে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রীয় সরকারের সাংবিধানিকভাবে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন করে দেওয়া হয় এবং উভয়ের স্বাধীন ও স্বতন্ত্র থাকে। উল্লেখিত যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক শাসন ব্যবস্থার মধ্যে এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় অভিন্ন আইনের দ্বারা অখন্ডনীতির ভিত্তিতে পরিচালিত হয় বিধায় শাসনকারী দৃঢ়তা প্রকাশ পায়। পক্ষান্তরে, যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় দুটি সরকারের মধ্যে ক্ষমতা ভাগাভাগি ও আলাদা নীতির কারণে শাসনব্যবস্থা দুর্বল প্রকৃতির হয়ে থাকে। তাছাড়া এককেন্দ্রিক সরকার ব্যবস্থা জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় হয়ে থাকে। অন্যদিকে ক্ষমতার বিভাজন-নীতির কারণে যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা জাতীয় ঐক্য ও অগ্রগতিতে নানা প্রতিবন্ধকতা থাকে। এককেন্দ্রিক সরকার যেহেতু একক সিদ্ধান্তে পরিচালিত হয়, সেহেতু এ সরকারে সিদ্ধান্ত দ্রুত, সময়োপযোগী ও বাস্তবসম্মত হয়।অতএব আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, ক্ষমতার অখন্ডতা এবং সর্বদা গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে যুক্তরাষ্ট্রের সরকারের তুলনায় এককেন্দ্রিক সরকার ব্যবস্থাকে আমি উত্তম বলে মনে করি।