উদ্দীপকে দক্ষিণ আফ্রিকার দেশ পরিচালনায় রাষ্ট্রবিজ্ঞানের যে বিষয়টি বিদ্যমান তা হলো সরকার।
রাষ্ট্রের একটি অপরিহার্য মৌলিক উপাদান হলো সরকার। সরকার হলো রাষ্ট্রের পরিচালক। জনগণের কল্যাণ সাধনের জন্য একটি রাষ্ট্রকে অনেক কাজ সম্পাদন করতে হয়। এসব জনকল্যাণমূলক কাজ রাষ্ট্র নিজের সম্পাদন করে না। রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে সরকারি এসব কাজ সম্পাদন করে থাকে। একটি রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত একটি সরকারের প্রয়োজন হয়। আর রাষ্ট্রের কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সরকারের তিনটি অঙ্গ বা বিভাগ কাজ করে। এ বিভাগ তিনটি হলো আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ।
উদ্দীপকে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকায় একটি দেশে জনপ্রতিনিধিরা একত্রিত হয়ে তাদের দেশ পরিচালনার নিয়ম নীতি নির্ধারণ করেন এবং একটা বিভাগ তার কার্যকর করে। এতে কারো অধিকার বিঘ্নিত হলে আদালতে শরণাপন্ন হওয়া যায়। এরূপ বর্ণনায় সরকারের তিনটি বিভাগের প্রতিচ্ছবি প্রকাশ পায়। কেননা জনপ্রতিনিধিরা একত্রিত হয়ে আইনসভার বসে দেশ পরিচালনা আইন প্রণয়ন করে যেটা সরকারের আইনসভার কাজ। আবার এই আইন কার্যকর করার জন্য অন্য একটি বিভাগের কথা বলা হয়েছে যেটি সরকারি শাসন বিভাগকে নির্দেশ করে। আর জনগণের অধিকার সংরক্ষণের জন্য এখানে আদালতের কথা বলা হয়েছে যেটি সরকারের বিচারবিভাগকে নির্দেশ করে। সুতরাং বলা যায় দক্ষিণ আফ্রিকার দেশ পরিচালনায় রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বপূর্ণ বিষয় সরকারের বিষয়টি উদ্দীপকে প্রকাশ পেয়েছে।