শেয়ারFacebookWhatsApp

সরকারের অঙ্গ কয়টি?

উত্তর: সরকার অঙ্গ তিনটি।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

সরকারের অঙ্গ কয়টি?

উদ্দীপক

'ক' রাষ্ট্র সরকারের একটি বিভাগ সংবিধানের অভিভাবক হিসেবে কাজ করে এবং ব্যক্তিস্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। দেশের প্রচলিত আইন অনুযায়ী অপরাধীকে শাস্তিও দেয়।

Dhaka · 2021

উত্তর

সরকার অঙ্গ তিনটি।

উত্তর

যে সরকার ব্যবস্থায় একই সাথে একাধিক অঞ্চল বা প্রদেশ সংবিধানিকভাবে ক্ষমতা ভাগাভাগির মাধ্যমে একত্রিত হয়ে রাষ্ট্র গঠন করে তাই যুক্তরাষ্ট্রীয় সরকার। যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা একাধিক রাষ্ট্রভা প্রদেশ মিলে একটি শক্তিশালী রাষ্ট্র গঠন করে। এতে সাংবিধানিকভাবে রাষ্ট্রের ক্ষমতা ও কর্তৃত্বের কিছু অংশ প্রদেশ বা আঞ্চলিক সরকারের এবং জাতীয় বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের হাতে থাকে। কেন্দ্রীয় সরকার সাধারণ স্বার্থের সমগ্র যুক্তরাষ্ট্রের শাসন কার্য পরিচালনা করে এবং প্রাদেশিক সরকার স্বাধীনভাবে স্থানীয় বা প্রাদেশিক বিষয়সমূহ পরিচালনা করে থাকে।

উত্তর

উদ্দীপকের সরকারের বিচার বিভাগের প্রতি ইঙ্গিত করা হয়েছে। সরকার তিনটি বিভাগের সমন্বয়ে গঠিত। আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। এর মধ্যে অন্যতম একটি বিভাগ হলো বিচার বিভাগ। সরকারের যে বিভাগ ন্যায় বিচার প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে আইন বিভাগ প্রণীত আইনসমূহকে বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করে অপরাধীকে দন্ডবিধান করে থাকে তাকে বিচার বিভাগ বলে অবহিত করা হয়। এটি সরকারি তিনটি বিভাগের মধ্যে যথেষ্ট গুরুত্বপূর্ণ বিভাগ। নাগরিকদের স্বাধীনতা ও অধিকার কে অক্ষুন্ন রাখার জন্য বিচার বিভাগ বিচারকার্য পরিচালনা করে। দেশের বিভিন্ন পর্যায়ের আদালতের সমন্বয়ে গঠিত হয় সরকারি বিচারবিভাগ। বিচার বিভাগের দক্ষতা ও নিপুণ্যতার উপরের নির্ভর করে শাসন ব্যবস্থার উৎকর্ষতা। উদ্দীপকে 'ক' রাষ্ট্রের এমন একটি বিভাগের কথা বলা হয়েছে যেটি সংবিধানের অভিভাবক হিসেবে কাজ করে। বিভাগটি নাগরিকের ব্যক্তি স্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। বিভক্তি দেশের প্রচলিত আইন অনুযায়ী অপরাধী কেউ শাস্তি দেয়। এরূপ ঘটনা স্পষ্টত সরকার বিচার বিভাগের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। কেননা রাষ্ট্রের সংবিধান লঙ্ঘিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকে বিচার বিভাগ। পাশাপাশি নাগরিকের মৌলিক অধিকার রক্ষা ও ব্যক্তি স্বাধীনতা রক্ষা করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। আর বিচার বিশ্লেষণের মাধ্যমে দৃষ্টি দমনকল্পের শাস্তি প্রদান করে এবং নিরপরাধীকে মুক্তি দেয়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত বিভাগ তথা বিচার বিভাগ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য অপরিহার্য। মন্তব্যটি যথার্থ। যেকোনো গণতান্ত্রিক রাষ্ট্রের শাসন ব্যবস্থায় বিচার বিভাগের গুরুত্ব অত্যধিক। বিচার বিভাগ নাগরিক অধিকারের রক্ষক। দেশের কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক নাগরিকের ব্যক্তি স্বাধীনতা, মৌলিক অধিকার কিংবা ন্যায়বিচার লঙ্ঘিত হলে বিচার বিভাগ সেখানে হস্তক্ষেপ করে জনগণের অধিকারকে সমুন্নত রাখে। সর্বোপরি সারাদেশের আইনের শাসন নিশ্চিত করে গণতন্ত্রকে সুসংহত করতে বিচার বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। উদ্দীপকে বর্ণিত বিচার বিভাগ গণতন্ত্রের রক্ষাকবচ। ন্যায় বিচার কে সুপ্রতিষ্ঠিত করে গণতন্ত্রের স্বরূপ সংরক্ষণের ক্ষেত্রে বিচার বিভাগের ভূমিকা অগ্রগণ্য। বিচার বিভাগ বর্তমানে স্বাধীনভাবে নাগরিক অধিকার রক্ষা ও ব্যক্তি স্বাধীনতার রাখার অন্যতম রক্ষাকবচ। গণতান্ত্রিক রাষ্ট্রে আইন ও শাসন বিভাগের অভিভাবক হিসেবে বিচার বিভাগ নিয়োজিত। আইনের ব্যাখ্যা, আইন প্রণয়ন, ন্যায় বিচার প্রতিষ্ঠা, তদন্ত সংক্রান্ত কাজ কবিদের মাধ্যমে বিচার বিভাগ আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে। সরকার বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি সংবিধানের লিপিবদ্ধ নাগরিক অধিকারের হস্তক্ষেপ করে তাহলে বিচার বিভাগ তা প্রতিহত করে। আইন বিভাগ ও শাসন বিভাগের শিক্ষাচারিতার রোধ করে বিচার বিভাগ সর্বদা জনগণের অধিকার কে সমুন্নত রাখার চেষ্টা করে। দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে বিচার বিভাগ দেশে আইনের অনু শাসন নিশ্চিত করে যা দেশের গণতান্ত্রিক ধারা বজায় রাখতে অত্যন্ত জরুরি। দেশের কোন ব্যক্তি বা বিভাগ দ্বারা গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ কোন কার্যসম্পাদিত হলে বিচার বিভাগ সেখানে অভিভাবকের রূপে আবির্ভূত হয়। সুতরাং আলোচনা শেষে বলা যায়, বিচার বিভাগ হলো সরকারের সেই বিভাগ যেটি সংবিধানের অভিভাবক, জনগণের কল্যাণে মৌলিক অধিকার এবং ব্যক্তিস্বাধীনতার রক্ষাকারী। এসব কাজের মাধ্যমে বিচারবিভাগ এদেশের গণতন্ত্রকে সুসংহত করে। সুতরাং গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় গণতন্ত্রকে নিশ্চিত করতে বিচার বিভাগের বিকল্প নেই।
HSCCivics 1st PaperDhaka 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।