উদ্দীপকে বর্ণিত বিভাগ তথা বিচার বিভাগ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য অপরিহার্য। মন্তব্যটি যথার্থ।
যেকোনো গণতান্ত্রিক রাষ্ট্রের শাসন ব্যবস্থায় বিচার বিভাগের গুরুত্ব অত্যধিক। বিচার বিভাগ নাগরিক অধিকারের রক্ষক। দেশের কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক নাগরিকের ব্যক্তি স্বাধীনতা, মৌলিক অধিকার কিংবা ন্যায়বিচার লঙ্ঘিত হলে বিচার বিভাগ সেখানে হস্তক্ষেপ করে জনগণের অধিকারকে সমুন্নত রাখে। সর্বোপরি সারাদেশের আইনের শাসন নিশ্চিত করে গণতন্ত্রকে সুসংহত করতে বিচার বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
উদ্দীপকে বর্ণিত বিচার বিভাগ গণতন্ত্রের রক্ষাকবচ। ন্যায় বিচার কে সুপ্রতিষ্ঠিত করে গণতন্ত্রের স্বরূপ সংরক্ষণের ক্ষেত্রে বিচার বিভাগের ভূমিকা অগ্রগণ্য। বিচার বিভাগ বর্তমানে স্বাধীনভাবে নাগরিক অধিকার রক্ষা ও ব্যক্তি স্বাধীনতার রাখার অন্যতম রক্ষাকবচ। গণতান্ত্রিক রাষ্ট্রে আইন ও শাসন বিভাগের অভিভাবক হিসেবে বিচার বিভাগ নিয়োজিত। আইনের ব্যাখ্যা, আইন প্রণয়ন, ন্যায় বিচার প্রতিষ্ঠা, তদন্ত সংক্রান্ত কাজ কবিদের মাধ্যমে বিচার বিভাগ আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে। সরকার বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি সংবিধানের লিপিবদ্ধ নাগরিক অধিকারের হস্তক্ষেপ করে তাহলে বিচার বিভাগ তা প্রতিহত করে।
আইন বিভাগ ও শাসন বিভাগের শিক্ষাচারিতার রোধ করে বিচার বিভাগ সর্বদা জনগণের অধিকার কে সমুন্নত রাখার চেষ্টা করে। দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে বিচার বিভাগ দেশে আইনের অনু শাসন নিশ্চিত করে যা দেশের গণতান্ত্রিক ধারা বজায় রাখতে অত্যন্ত জরুরি। দেশের কোন ব্যক্তি বা বিভাগ দ্বারা গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ কোন কার্যসম্পাদিত হলে বিচার বিভাগ সেখানে অভিভাবকের রূপে আবির্ভূত হয়।
সুতরাং আলোচনা শেষে বলা যায়, বিচার বিভাগ হলো সরকারের সেই বিভাগ যেটি সংবিধানের অভিভাবক, জনগণের কল্যাণে মৌলিক অধিকার এবং ব্যক্তিস্বাধীনতার রক্ষাকারী। এসব কাজের মাধ্যমে বিচারবিভাগ এদেশের গণতন্ত্রকে সুসংহত করে। সুতরাং গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় গণতন্ত্রকে নিশ্চিত করতে বিচার বিভাগের বিকল্প নেই।