আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ।
সরকার তিনটি বিভাগের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিভাগ হলো বিচার বিভাগ। বিচার বিভাগ সারা দেশে এর নিম্ন আদালত, মধ্য আদালত এবং উচ্চ আদালত দ্বারা বিচার কার্য পরিচালনা করে। কোথাও নাগরিক অধিকার লঙ্ঘিত হয়েছে মনে হলে বিচার বিভাগ সেখানে নাগরিক অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। আর আইনের শাসন প্রতিষ্ঠায় এর বিকল্প নেই। আইনের শাসন বলতে বোঝায়, সকলের জন্য আইনে সমান প্রয়োগ এবং তার দ্বারা ন্যায়বিচার নিশ্চিত করা।
একটি দেশের বিচার বিভাগ আইনের শাসন প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ও একচ্ছত্র ভূমিকা পালন করে। কেননা বিচারবিভাগ বর্তমানে স্বাধীনভাবে নাগরিক অধিকার রক্ষা ও ব্যক্তি স্বাধীনতার রক্ষার অন্যতম রক্ষাকবচ। গণতান্ত্রিক রাষ্ট্রে আইন ও শাসন বিভাগের অভিভাবক হিসেবে বিচার বিভাগ নিয়োজিত। আইনের ব্যাখ্যা, আইন প্রণয়ন, ন্যায় বিচার প্রতিষ্ঠা, তদন্ত সংক্রান্ত কাজ প্রভৃতির মাধ্যমে বিচার বিভাগ আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে। সরকার বা কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি সংবিধানে লিপিবদ্ধ নাগরিক অধিকার হস্তক্ষেপ করে তাহলে বিচার বিভাগ তার প্রতিহত করে। আইন বিভাগ ও শাসন বিভাগের স্বেচ্ছাচারিতা রোধ করতে বিচার বিভাগ ও তার স্বাধীনতার কোন বিকল্প নেই। দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে বিচার বিভাগ দেশের আইনের অনুশাসন নিশ্চিত করতে সর্বদাই নিযুক্ত থাকে। সুষ্ঠু সুন্দর নাগরিক জীবন গঠনে আইনের শাসন অপরিহার্য আর বিচারবিভাগ এর নিশ্চয়তা বিধান করে থাকে।
পরিশেষে বলা যায়, আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা অপরিসীম।