শেয়ারFacebookWhatsApp

ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি কী?

উত্তর: সরকারের যাবতীয় কার্যাবলিকে প্রধানত আইন, শাসন ও বিচার বিভাগের হাতে পৃথক পৃথকভাবে ন্যস্ত করা নীতি হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি কী?

উদ্দীপক

জনাব শাফায়াতের রাষ্ট্র একটি গণতান্ত্রিক রাষ্ট্র। আইনসভায় নির্বাচনের মাধ্যমে যে দলটি সংখ্যাগরিষ্ঠতা পায় সেই দল সরকার গঠন করে। একজন নামে মাত্র রাষ্ট্রপতি থাকেন কিন্তু প্রকৃত ক্ষমতা থাকে প্রধানমন্ত্রী তথা মন্ত্রিপরিষদের হাতে। জনাব মান্নানের রাষ্ট্রেও একটি গণতান্ত্রিক রাষ্ট্র কিন্তু সেখানে রাষ্ট্রপতি জনগণের সরকারি ভোটে নির্বাচিত হয়।রাষ্ট্রপতি প্রকৃত ক্ষমতার মালিক। তিনি আইনসভার সদস্য নন।

Chittagong · 2021

উত্তর

সরকারের যাবতীয় কার্যাবলিকে প্রধানত আইন, শাসন ও বিচার বিভাগের হাতে পৃথক পৃথকভাবে ন্যস্ত করা নীতি হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি।

উত্তর

গণতন্ত্রের জনগণ সরাসরি শাসনকারী অংশগ্রহণের সুযোগ পায় বলে এটি সর্বাধিক জনপ্রিয় শাসন ব্যবস্থা। বর্তমান সময়ের সর্বাধিক এবং সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা হল গণতন্ত্র। কেননা একমাত্র গণতন্ত্রেই শাসক জনগণের দ্বারা শাসক নির্বাচিত হন এবং শাসকরা একমাত্র জনগণের নিকট দায়ী থাকেন। একমাত্র গণতন্ত্রের শাসক ও শাসন জনগণের স্বার্থকে এক ও অভিন্ন করে তোলে। অধ্যাপক মিল এজন্যই প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক সরকারকে সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা বলে অভিহিত করেন।

উত্তর

জনাব শাফায়াতের রাষ্ট্রের সংসদীয় সরকার পদ্ধতি বিদ্যমান। যে শাসনব্যবস্থার শাসন বিভাগ তাদের কাজের জন্য সংসদ বা আইনসভার নিকট যায় থাকে, তাকে সংসদের সরকার বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার বলে। সংসদীয় সরকারের আইনসভা সংখ্যাগরিষ্ঠ সদস্য যাকে আস্থাভাজন মনে করেন, তিনি সরকার প্রধান হিসেবে নির্বাচিত হয়ে থাকেন। এজাতীয় সরকারের শাসন বিভাগের সদস্যরা আইন বিভাগের সদস্য হয়ে থাকেন এবং আইনসভার সদস্যদের মধ্য থেকে মন্ত্রিপরিষদ নির্বাচিত হয়। এক্ষেত্রে রাষ্ট্রের সর্বময় ক্ষমতা রাষ্ট্রপতির নামে পরিচালিত হলেও মন্ত্রিপরিষদ প্রধান তথা প্রধানমন্ত্রী সকল নির্বাহী ক্ষমতার চর্চা করেন। উদ্দীপকে বলা হয়েছে জনাব শাফায়াতের রাষ্ট্রে আইনসভা নির্বাচনের মাধ্যমে যে দলটি সংখ্যাগরিষ্ঠতা পায় সে দলটি সরকার গঠন করে। যেখানে একজন নাম মাত্র রাষ্ট্রপতি থাকেন কিন্তু প্রকৃত ক্ষমতা থাকে প্রধানমন্ত্রী তথা মন্ত্রী পরিষদের হাতে। এরূপ বানানা স্পষ্ট তো সংসদীয় বা মন্ত্রিপরিষদশ শাসিত সরকারব্যবস্থার প্রতিচ্ছবি প্রকাশ পায়। কেন নাম মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় আইন পরিষদের সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল সরকার গঠন করে। একজন রাষ্ট্রপতি যাকে যিনি নিয়মতান্ত্রিক। দেশের শাসন ক্ষমতার প্রকৃত প্রয়োগকারী হলো প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা।যেমন বাংলাদেশের মন্ত্রিপরিষদ শাসিত সরকার বিদ্যমান।

উত্তর

উদ্দীপকের শাফায়াতের রাষ্ট্রে সংসদীয় সরকার এবং জনাব মান্নানের রাষ্ট্রের রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান। এ দুটি সরকারের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য রয়েছে। আইন ও শাসন বিভাগের মধ্যে সম্পর্কের ভিত্তিতে সরকারের দুটি বিভাগ ভাগ করা হয়েছে। এর একটি হল সংসদীয় পদ্ধতির সরকার অন্যটি হলো রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। দুটি সরকারই গণতান্ত্রিক সরকারব্যবস্থা। তবে উভয়ের মধ্যে সুস্পষ্ট পার্থক্য রয়েছে। সংসদীয় সরকারে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান পৃথক ব্যক্তি হলেও রাষ্ট্রপতি শাসিত সরকারের যিনি রাষ্ট্রপ্রধান আবার তিনি সরকার প্রধান। সংসদীয় ব্যবস্থা রাষ্ট্রপ্রধান নামে মাত্র শাসক, কিন্তু রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় রাষ্ট্রপ্রধানের প্রকৃত শাসক। রাষ্ট্রপতি শাসিত সরকারের মন্ত্রিসভার সদস্যরা আইনসভার সদস্য নয়। তারা রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত ও তার আজ্ঞাবহ দাস। কিন্তু সংসদীয় সরকারে মন্ত্রিসভার সদস্যরা আইনসভার সদস্য। তারা আইনসভার নিকট দায়বদ্ধ থাকলেও রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থার মন্ত্রীবর্গ আইনসভার সদস্য নয় বরং রাষ্ট্রপতির নিকট দায়ী থাকেন। সংসদীয় সরকারের অনাস্থা জ্ঞাপন করে যেকোনো মুহূর্তে আইন সভা মন্ত্রিপরিষদকে পদচ্যুত করতে পারে কিন্তু রাষ্ট্রপতি শাসিত ব্যবসায়ের মন্ত্রিসভার সাহিত্য নির্ভর করে রাষ্ট্রপতির একক ইচ্ছার ওপর। রাষ্ট্রপতি শাসিত সরকার তুলনামূলকভাবে দীর্ঘস্থায়ী। আবার জরুরী অবস্থা মোকাবেলার দিক হতে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা অধিক উপযোগী। তবে নমনীয়তার দিক বিবেচনায় সংসদীয় সরকার অধিক নমনীয়। সংসদীয় সরকারের ক্ষমতা স্বতন্ত্রীকরন নীতি কার্যকর না হলেও রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় তা কার্যকর হতে দেখা যায়।
HSCCivics 1st PaperChittagong 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।