হ্যাঁ, আমি মনে করি বিজ্ঞ আদালতের রায় সমাজে আইনের শাসন প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করবে।
আইনের শাসন বলতে বোঝায় রাষ্ট্রের সকল মানুষের জন্য সমভাবে আইনের প্রয়োগ নিশ্চিত করে ন্যায় বিচার নিশ্চিত করে। ধর্ম-বর্ণ,ধনী-গরীব, লিঙ্গ নির্বিশেষে সর্বস্তরের জনগণের আইনগত অধিকার নিশ্চিত করার মনেই হলো আইনের শাসন প্রতিষ্ঠা করা। আর এই কাজটি করতে বিচার বিভাগের কোন বিকল্প নেই। বিচারবিভাগ তার বিচারিক ক্ষমতা প্রয়োগের মাধ্যমে নাগরিকের অধিকার রক্ষার্থে আইন এর শাসন নিশ্চিত করে থাকে।
উদ্দীপকে গনি মিঞার মতো প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করে আইনের শাসন নিশ্চিত করে বিচার বিভাগ। বিচার বিভাগ বর্তমানে স্বাধীনভাবে নাগরিক অধিকার রক্ষা ও ব্যক্তি স্বাধীনতার রক্ষার অন্যতম রক্ষাকবচ।গণতান্ত্রিক রাষ্ট্রে আইন ও শাসন বিভাগের অভিভাবক হিসেবে বিচার বিভাগ নিয়োজিত। আইনের ব্যাখ্যা, আইন প্রণয়ন, ন্যায় বিচার প্রতিষ্ঠা, তদন্তসংক্রান্ত কাজ কবিতার মাধ্যমে বিচারবিভাগ আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে। সরকার বা কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি সংবিধানে লিপিবদ্ধ নাগরিক হিসেবে হস্তক্ষেপ করে তাহলে বিচার বিভাগ তার প্রতিহত করে। আইন বিভাগ ও শাসন বিভাগের স্বেচ্ছাচারিতা বোধ করতে বিচার বিভাগ ও তার স্বাধীনতার কোন বিকল্প নেই।
পরিশেষে বলা যায়, আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা অপরিসীম।