উদ্দীপকের 'ভ' রাষ্ট্রের সংসদীয় সরকার ব্যবস্থা এবং 'প' রাষ্ট্রের রাষ্ট্রপতি শাসিত সরকার বিদ্যমান। এ দুটি সরকারের মধ্যে আমি রাষ্ট্রপতি শাসিত সরকারকে উত্তম মনে করি।
রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা রাষ্ট্রপতি একই সাথে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি চরম ক্ষমতার অধিকারী ও প্রকৃত শাসক। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার স্থায়িত্ব একে অন্য সরকার ব্যবস্থা থেকে পৃথক করেছে। এ সরকার ব্যবস্থা রাষ্ট্রপতি নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হন এবং মেয়াদ শেষ সবার পূর্বে এরপর থেকে তাকে অপসারণ করা অত্যন্ত কঠিন। এ সরকার ব্যবস্থা সরকার প্রধান ও মন্ত্রিসভা কে আইনসভা কোনভাবে নিয়ন্ত্রণ করতে পারে না এবং প্রধানমন্ত্রী ও মন্ত্রীগণ তাদের কাজের জন্য আইনসভার নিকট দায়ী নন। এই ব্যবস্থায় আইন, শাসন ও বিচার বিভাগ স্বাধীন থেকে নিজেদের কার্যক্রম পরিচালনা করতে পারে। কেননা এ ব্যবস্থার ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কার্যকর থাকে। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় দেশের দ্রুত উন্নয়ন সাধিত হয়। সরকারের স্থায়িত্বের ফলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা সম্ভব হয়। এ সরকার ব্যবস্থা রাষ্ট্রপতি পদে সাধারণত দেশের নামকরা যোগ্য ও দক্ষ রাজনীতিবিদ নির্বাচিত হন এবং তিনি তার কাজের সুবিধার্থে দেশের জ্ঞানী, গুণী, দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়ে থাকেন। যার ফলে দেশ দেখো ও যোগ্য নেতৃত্ব পায়। এ সরকার ব্যবস্থা রাষ্ট্রপতি এককভাবে যেকোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন।
উপরের আলোচনা থেকে বলা যায়, সংসদীয় সরকার ব্যবস্থা এবং রাষ্ট্রপতি শাসিত সরকার বর্তমান বিশ্বের জনপ্রিয় দুই শাসন ব্যবস্থা। কিন্তু সংসদীয় সরকারের তুলনায় রাষ্ট্রপতি শাসিত সরকার দেশের এবং জনগণের উন্নয়নের অধিক মনোযোগী। এ কারণে আমি এ সরকারকে উত্তম মনে করি।