গণতান্ত্রিক সরকারব্যবস্থা বর্তমান শাসন ব্যবস্থায় সবচেয়ে জনপ্রিয় -উক্তিটি যথার্থ।
গণতন্ত্র আধুনিক যুগে সবচেয়ে জনপ্রিয় সরকার। কেননা গণতন্ত্রের জনগণের অধিকার রক্ষার উপর অধিক গুরুতরফ করা হয়। গণতন্ত্রের জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস। গণতন্ত্র মানেই হচ্ছে জনগণের শাসন। জনগণ নিজেরাই নিজেদের মধ্য থেকে সরকার নির্বাচন করে। জনগণের প্রত্যক্ষ ভোটে সরকার নির্বাচিত হয়। সরকারকে জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে হয়। আবার জনগণের আস্থা বা সমর্থন হারালে সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। গণতন্ত্র প্রত্যক্ষ নাগরিকের রাজনৈতিক দল গঠনের ও নির্বাচনে অংশগ্রহণের অধিকার আছে। এজন্যই অধ্যাপক সিলি বলেন, গণতন্ত্র হচ্ছে এমন এক ধরনের সরকার যেখানে সকলেরই অংশগ্রহণের সুযোগ আছে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শাসন কাজে অংশগ্রহণের সুযোগ পায়। এতে জনগণের ব্যক্তিত্বের বিকাশ ঘটে। গণতন্ত্রের সরকার তাদের কাজের জন্য জনগণের নিকট জবাবদিহি করতে বাধ্য। গণতন্ত্র আইনের শাসনকে সমুন্নত রাখে। গণতন্ত্রের শান্তিপূর্ণভাবে ক্ষমতা পরিবর্তনের ব্যবস্থা ঢাকা বিপ্লব বা বিদ্রোহের প্রয়োজন হয় না। তাছাড়া গণতন্ত্রের বংশ মর্যাদা বা ধন সম্পদের জন্য কাউকে বিশেষ মর্যাদা দেওয়া হয় না। এখানে ধনী-দরিদ্র, ছোট-বড়, সাধারণ-অভিজাত সবাই সমান। সুতরাং বলা যায়, নিঃসন্দেহে গণতন্ত্র সকল শাসনব্যবস্থার চেয়ে সর্বোত্তম।